চশমা যখন টেকসঙ্গী, কীভাবে কাজ করে এআই গ্লাস?

Meta AI Glasses: চশমা ব্যক্তিগত এআই সহকারী। চোখের ইশারা ও মৌখিক নির্দেশে কল, ছবি তোলা, ভিডিও রেকর্ডিং থেকে গুগল সার্চ—সবই যখন সম্ভব, তখন এই প্রযুক্তি কীভাবে কাজ করে? আর ক্যামেরা, মাইক্রোফোন ও এআই-নির্ভর এই চশমা আমাদের ব্যক্তিগত গোপনীয়তা কতটা সুরক্ষিত রাখবে?

Shamim Haque Mondal
৪ মিনিট
চশমা যখন টেকসঙ্গী, কীভাবে কাজ করে এআই গ্লাস?

চশমা নিয়ে আমাদের শখের শেষ নেই; কেউ মোটা ফ্রেমের চশমা পরতে পছন্দ করেন, কেউ বা হালকা, কেউ তো আবার চশমার ভারের কারণে কনট্যাক্ট লেন্স পরেন। যুগের সঙ্গে পাল্লা দিতে দিতে বেড়েছে চশমার ধরন। কিন্তু সেই চশমাই যে একদিন আমার আপনার টেকসঙ্গী হয়ে উঠবে তা কে জানত! হ্যাঁ ঠিক তাই-আপনার চোখের ইশারায় বা মৌখিক নির্দেশে সে কাউকে কল করা, বা ভিডিও রেকর্ডিং করা বা গুগল সার্চের মতো কাজ এক নিমেষেই করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা, মেটা এবং রে ব্যান (Ray-Ban)-এর মতো ফ্রেম প্রস্তুতকারক সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই ‘মেটা এ আই গ্লাস’ আলোক বিজ্ঞান ও প্রযুক্তির এক অভূতপূর্ব সংমিশ্রণ। কী এই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চশমা? কীভাবে কাজ করে এটি?

আমরা সাধারণত দু'টি কারণে চশমা ব্যবহার করি—চোখের দৃষ্টিজনিত সমস্যা হলে, অথবা প্রখর রোদে বাইরে বেরোনোর সময়। প্রথম ক্ষেত্রে আলোর প্রতিসরণ জনিত ত্রুটি দূর করার চেষ্টা করা হয়, আর দ্বিতীয় ক্ষেত্রে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব আটকানোর চেষ্টা করা হয়। নতুন এই মেটা এআই গ্লাসের চশমা তৈরির সময় মাত্র ৪-৫ মিলিমিটার পুরু চশমার ফ্রেমে কম্পিউটিং ক্ষমতা, আলোক সেন্সর ও ব্যাটারি জুড়ে দেওয়া হয়। এতে উন্নত ‘মাইক্রো-ইলেকট্রো-মেকানিক্যাল সিস্টেমস’, ‘এমবেডেড কম্পিউটার ভিশন’-এর সঙ্গে সংযুক্ত করা হয় ক্লাউড প্রসেসিংয়ের সুবিধা।

চশমার ফ্রেমের কোণায় বসানো রয়েছে, ১২ মেগাপিক্সেল ‘আল্ট্রা-ওয়াইড’ ক্যামেরা লেন্স; এটি আলোকরশ্মিকে তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে ফলে হাতের সাহায্য ছাড়াই মুহূর্তে অত্যন্ত স্পষ্ট ছবি ওঠে। লেন্সটির ফিল্ড-অফ-ভিউ আমাদের স্বাভাবিক দৃষ্টিসীমার সমতুল্য হওয়ায়, এটি কোনোরকম ঝামেলা ছাড়াই চারপাশের জগৎকে ফ্রেমবন্দি করতে পারে। অত্যাধুনিক এই চশমার প্রাণ ভোমরা হচ্ছে এর প্রসেসর; এতে রয়েছে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন এআর১ জেন ১’ প্রসেসর। নিউরাল প্রসেসিং ইউনিটের সুবিধা থাকায় এটি অত্যন্ত কম শক্তি খরচ করে অতিদ্রুত অডিও-ভিজ্যুয়াল ডেটা ফিল্টার করে প্রসেসিং করতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কীভাবে গাজার বিরুদ্ধে যুদ্ধে AI ব্যবহার করল ইজরায়েল?

AI in Gaza War: ইজরায়েলি বাহিনীকে 'টার্গেট' নির্ধারণ করতে গাজা জুড়ে অজস্র ফিলিস্তিনিদের মুখ স্ক্যান করতে গুগল ফটো ফেসিয়াল রিকগনিশন পরিষেবা ব্যবহার করার অনুমতি দিয়েছে গুগল।

এরপর আসরে নামে এ আই; মেটার নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং 'কম্পিউটার ভিশন' অ্যালগরিদমের দৌলতে ব্যবহারকারী 'Hey Meta' বলার সঙ্গে সঙ্গেই চশমা সামনের ব্যক্তির ছবি তুলে পাঠায় ক্লাউড সার্ভারে। এই পুরো যোগাযোগ ব্যবস্থাটিই চলছে একটা এনক্রিপ্টেড নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে; সেখানে রয়েছে অত্যাধুনিক বায়োমেট্রিক ফেসিয়াল ম্যাপিং এর সুবিধা। এর সাহায্যে মানুষের মুখমণ্ডলের বিভিন্ন নোডাল বিন্দু, অর্থাৎ দুই চোখের মাঝের দূরত্ব, নাকের হাড়ের থেকে দূরত্ব-সহ বিভিন্ন জ্যামিতিক ডেটা বিশ্লেষণ করে দেখা হয়, সামনের ব্যক্তিটির মুখবায়ব পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে মিলছে কি না। আপনার পরিচিতদের তথ্য তো ইতোমধ্যে ক্লাউডে সংরক্ষিত আছে।

এর সবথেকে মজার বিষয় 'ওপেন-ইয়ার' স্পিকার-কানে কোনো হেডফোন না গুঁজেই গান শোনা বা কথা বলার সুবিধা রয়েছে। এখানে শব্দতরঙ্গ এমনভাবে উৎপন্ন হয় যা সরাসরি ব্যবহারকারীর কানে পৌঁছায়, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা অন্য কেউ তা শুনতে পান না। সে না হয় হলো, কিন্তু চারপাশের এত আওয়াজের মধ্যে ঠিক আপনার প্রয়োজনীয় কথাটি শুনবেন কীভাবে? সেই গুরু দায়িত্ব সামলায় এতে থাকা ৫-মাইক্রোফোনের ‘বিমফর্মিং’ অডিও ফিল্টার; এটি চারপাশের শব্দ দূর করে কেবল বক্তার স্পষ্ট কণ্ঠস্বর রেকর্ড করে। সোজা কথায়, একই অঙ্গে কত রূপ! এহেন গুণধর চশমার ব্যাটারি ও ঈর্ষণীয় দ্রুততার সঙ্গে রিচার্জ করা যায়।

কিন্ত এতসব বাহারি সুবিধার রং মুহূর্তেই ফিকে হয়ে যাবে, যদি আমার আপনার গোপনীয়তা বজায় না থাকে। মানে এই ধরুন আপনি ব্যাঙ্কে কিছু লেনদেন করছেন, আপনার পিছনে থাকা ব্যক্তির চোখের এআই চশমায় ধরা পড়ল কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনি ব্ল্যাকমেল করতে পারেন ভবিষ্যতে। কী অবাক হচ্ছেন? এরকম ঘটনা আমাদের খাস কলকাতায়ই ঘটেছে; গত ১১ জুন রাতে শহর কলকাতার এক নামী কলেজের অধ্যাপিকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন; এক ব্যক্তি তাঁর পথ আটকে কথা বলার চেষ্টা করে। ভদ্রমহিলা বিশেষ পাত্তা দেননি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

পরদিন তিনি জানতে পারেন, পুরো ঘটনাটির ভিডিও এআই চশমায় ধারণ করে বিকৃতভাবে কাটছাঁট করে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। লোকটির হাতে কোনো ক্যামেরা না থাকায়, অধ্যাপিকা বুঝতে পারেননি যে তাঁর হাঁটার ভিডিও রেকর্ড করা হচ্ছে। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পথ আটকানো, গোপনে নজরদারি ও ‘স্টকিং’-এর ধারায় এফআইআর নথিভুক্ত করে এবং গ্রেফতার করে। পুলিশ মহলের অনুমান এটিই দেশের প্রথম এআই স্মার্ট গ্লাস অপরাধ সংক্রান্ত মামলা।

যদিও ইতোপূর্বে দিল্লিতে এমন ঘটনা লক্ষ্য করা গিয়েছে; এই বছর মার্চ মাসে রাজধানীতে ‘ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ২৯ বছর বয়সি এক তরুণের ভিডিও, তাঁর অজান্তে এআই চশমার মাধ্যমে তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এমনকি, সম্প্রতি দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ জনতা পার্টি’-র আন্দোলন চলাকালীন দিল্লি পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের চিহ্নিতকরণের উদ্দেশ্যে এই স্মার্ট চশমা ব্যবহার করার অভিযোগ সামনে আসে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় আমাদের জীবনযাত্রায় গতি এসেছে ঠিকই, কিন্তু সেজন্যে যদি গোপন নজরদারির কবলে পড়তে হয় আমজনতাকে, অথবা ক্রমাগত সাইবার বুলিং ও মানসিকভাবে বিপর্যয়ের শিকার হতে হয়, তা দুর্ভাগ্যজনক। যে চশমা আবাল, বৃদ্ধ মানুষজনের পথ চলার অবলম্বন, তাকে যদি ব্যবহার করা হয় ব্ল্যাকমেলের উপকরণ হিসেবে, তবে তা রীতিমত চিন্তার বিষয়। তাই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত আইনি কাঠামো এবং ডেটা সুরক্ষার কঠোর নিয়মকানুন প্রণয়ন না করতে পারলে আমাদের বিড়ম্বনা বাড়বে বৈ কমবে না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।