নিজের কল্পনার দুনিয়ায় পৌঁছনোর রাস্তা বাতলে দেবে এই দোকান!

Satyaki Tat
৩ মিনিট
নিজের কল্পনার দুনিয়ায় পৌঁছনোর রাস্তা বাতলে দেবে এই দোকান!

আপনি পাহাড়ে আছেন। যেদিকেই তাকাচ্ছেন, সেদিকেই বিশাল পাহাড়, এদিকের পাহাড় সাদা, অন্যদিকের পাহাড় সবুজ, মাঝে নদী বয়ে যাচ্ছে, পাখি ডাকছে। তার মাঝের উপত্যকায় আপনি হেঁটে বেড়াচ্ছেন।

হঠাৎ আপনার সন্তান আপনাকে ডাকল তার পড়াশোনায় সাহায্য করার জন্যে। আর উপায় নেই। এত সুন্দর একটা পরিবেশ উপভোগ এখন আর করা সম্ভব নয়। আপনি আপনার ভিআর সেটটি খুলে ফেললেন।

আপনি নিশ্চয়ই ভাবছেন, এটা কী হল? পাহাড় থেকে হঠাৎ সন্তানের পড়াশোনা, তার পর কোথাকার কি ভিআর? নিজের ঘরে বসে ইউটিউবের ভিডিও দেখেছেন পাহাড়ের, কিন্তু ভিআর দিয়ে পাহাড়ে কীভাবে পৌঁছনো গেল? অনেক প্রশ্ন। উত্তর একটাই। মেটাভার্স! একটি ডিজিটাল দুনিয়া, যেখানে কল্পবিজ্ঞান সত্যি হতে চলেছে। যেখানে থ্রিডি প্রযুক্তির মাধ্যমে আপনি পৌঁছে যাবেন অপার্থিব, কৃত্রিম এক পৃথিবীতে। যে প্রযুক্তির সাহায্যে আপনি পৃথিবীর যে-কোনও প্রান্তে, যে-কোনও মানুষের কাছে পৌঁছে যাবেন, ভার্চুয়ালি। তাকে চোখের সামনে দেখবেন, তাকে মানে তার অবতারকে। বাড়ি বসে আপনি তার সঙ্গে গেম খেলবেন, অফিসের মিটিং করবেন, বেড়াতে যাবেন, শপিং করবেন, পার্টি করবেন- কিন্তু সবটাই অপার্থিব। আপনি কিছু ছুঁতে পারবেন না, স্বাদ, ঘ্রাণ কিছুই পাবেন না। কিন্তু সবই আপনার অভিজ্ঞতায় জমা হবে, শুধুমাত্র নিজের চোখে একটি যন্ত্র লাগিয়ে দিয়ে।

আর একটু বিশদে বিষয়টা বোঝানো যাক।

'মেটাভার্স' শব্দটি বা ভাবনাটির উৎপত্তি কোথায়?

কল্পবিজ্ঞান লেখক নিল স্টিফেনসন, তাঁর উপন্যাস 'স্নো ক্র্যাশ'-এ প্রথম মেটাভার্সের চিত্র এঁকেছেন। এই উপন্যাসে তিনি দেখিয়েছেন, কীভাবে মানুষ তাদের থ্রিডি অবতারের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে। 'স্নো ক্র‍্যাশ'-এর মেটাভার্সে দেখানো হয়েছে কীভাবে মানুষ কাল্পনিক থ্রিডি জীবন যাপন করে।

'মেটাভার্স' শব্দের অর্থ কী?

'মেটাভার্স' শব্দটি দু'টি শব্দ নিয়ে গঠিত। একটি 'মেটা', যার অর্থ হল নির্বিকল্প ও বৃহত্তম, এবং 'ভার্স' শব্দের অর্থ ব্রহ্মাণ্ড। অর্থাৎ, 'মেটাভার্স' শব্দের অর্থ হল এমন একটি ডিজিটাল পৃথিবী, যা ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটির পাশাপাশি ভিডিয়ো ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাস্তব দুনিয়ার মতোই একটি জগৎ বানাতে সক্ষম।

এবার আসা যাক মূল প্রসঙ্গে। আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হন, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন যে, ফেসবুক নিজের সংস্থার নাম পাল্টে ফেলেছে। তার নতুন নাম মেটা। এই নাম পাল্টে ফেলা শুধু মার্ক জাকারবার্গের সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য ছিল না। মেটাভার্সের দুনিয়াতে তাদের আবির্ভাবের বার্তাও ছিল সেটা। এই থ্রিডি দুনিয়ার বাজার দখলের লড়াইতে এবার আরও এক ধাপ এগিয়ে গেল তারা। ৯ মে, ক্যালিফর্নিয়ার বার্লিংগেম শহরে তারা মেটার বিপণি খুলতে চলেছে। তারাই হয়ে উঠবে বিশ্বের প্রথম সংস্থা, যারা মেটাভার্সের সামগ্রীর বিপণি চালু করল।

সেই বিপণিতে কী থাকছে? থাকছে মেটার সেই সমস্ত পণ্য, যা গ্রাহকদের পৌঁছে দেবে অপার্থিব সেই দুনিয়াতে। এক বিশাল পর্দা থাকবে ১৫৫০ স্কোয়ারফুটের এই বিপণিতে। যেখানে গ্রাহকেরা সমস্ত পণ্য নিজেরা পরীক্ষানিরীক্ষা করে দেখবেন, আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন এই নতুন দুনিয়ার সঙ্গে। থাকছে রে ব্যান সংস্থার থ্রিডি চশমা, থাকছে মেটার নিজস্ব কোয়েস্ট টু ভিআর। সহজ উদাহরণ দিতে গেলে বলা যায়, আটের দশকের মোবাইল ফোনের দোকানের মতো হতে চলেছে এই বিপণি।

কিন্তু ভেবে দেখার বিষয় হল, এই প্রযুক্তি আগামী দিনে কি আরও একা করে দেবে মানুষকে? এখনই দেখা যাচ্ছে, কীভাবে সামাজিক মাধ্যমের নেশায় বুঁদ প্রজন্মের পর প্রজন্ম। তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন, আসল দুনিয়াতে তাদের কোনও মন নেই। তাদের হাতে এই প্রযুক্তি কি আশঙ্কার উদ্রেক ঘটাবে না? তাছাড়া সত্যিই কি এই ধরনের প্রযুক্তির প্রয়োজন আছে মানবজাতির? হ্যাঁ, একথা ঠিকই যে, মেটাভার্স সম্পূর্ণভাবে তৈরি হতে এখনও এক দশক হয়তো লেগে যাবে, কিন্তু তাও, বিপদ কি এড়ানো যাবে? আর গ্রাহকদের তথ্য? ফেসবুকের বিরুদ্ধেই গভীর অভিযোগ, তথ্য বিক্রি করে দেওয়ার। মেটাভার্স তো ব্যবহারকারীদের জীবনে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে তথ্যের সুরক্ষার? উত্তরের অপেক্ষায় রয়েছে বিশ্ব।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।