৪২ জন শিশু সহ শতাধিক মৃত্যু! প্রতি বর্ষায় কেন ভেসে যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান?

Pakistan Flood: আফগানিস্তানে গত বছর, বন্যা কবলিত হয় দেশের এক তৃতীয়াংশ। প্রায় ১,৭০০ মানুষের মৃত্যু ঘটে।

inscript
৩ মিনিট
৪২ জন শিশু সহ শতাধিক মৃত্যু! প্রতি বর্ষায় কেন ভেসে যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান?

তিনদিনের বৃষ্টিতে ৩১ জনের মৃত্যু! ভারতের দুই পড়শি দেশই ভেসে যাচ্ছে বন্যায়! আফগানিস্তানে মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাতের ফলে প্রবল বন্যায় গত তিন দিনে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। খোঁজ মেলেনি বহু বহু নাগরিকের। আর পাকিস্তানে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে ১৩ জনের মৃত্যু ঘটেছে। হড়পা বানে আফগানিস্তানের সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। সেই দেশের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের খবর বলছে, অন্তত ৩১ জন নিহত, ৭৪ জন আহত এবং ৪১ জন নিখোঁজ এই মুহূর্তে। বন্যায় মৃত অন্তত ২৫০ গবাদি পশু। রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক এবং গজনি প্রদেশ ভেসে যাচ্ছে বন্যায়। অধিকাংশ মৃত্যুই ঘটেছে পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আফগানিস্তানে এবছর প্রবল খরা চলছিল। গত এপ্রিলে, জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা জানিয়েছিল, দক্ষিণ এশিয়ার এই দেশটি এই নিয়ে টানা তিন বছর খরার মুখোমুখি হয়েছে। চাষাবাদ নেই, খাবার নেই। গুরুতর অর্থনৈতিক সঙ্কটে জেরবার আস্ত দেশ। সঙ্গে, কয়েক দশকের যুদ্ধের ক্ষত। সেই ক্ষত আর সঙ্কটের সঙ্গে জুড়েছে ভয়াবহ বন্যা।

তালিবান সরকারের তরফে বলা হচ্ছে, শয়ে শয়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিখোঁজেরা আসলে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচেই আটকা পড়ে রয়েছে। বন্যার ফলে কারণে কয়েকশো বর্গমাইল কৃষি জমি ভেসে গেছে। কাবুল ও মধ্য বামিয়ান প্রদেশের মধ্যে মহাসড়কটিই বন্যার ফলে বন্ধ হয়ে গেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ বন্যায় অস্তিত্বের সঙ্কটে তাজমহল, ৪৫ বছরে প্রথম সৌধ ছুঁল যমুনার জল

Tajmahal Yamuna River Flood: বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে যমুনার জল। ইতিমধ্যেই সে ছুয়ে ফেলেছে লালকেল্লা ও তাজমহলের মতো পৃথিবীর তাবড় দুই ঐতিহাসিক সৌধকে।

পাকিস্তানের অবস্থাও তথৈবচ! রবিবার দেশের বিভিন্ন অংশে ভারী বর্ষা ও ভূমিধসের কারণে ১৩ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত নানা দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। ভারী বর্ষণ ও বজ্রপাতের কারণে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অন্তত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ২৫ জুন থেকে বর্ষা শুরু হয়েছে পাকিস্তানে। তার পর থেকে সে দেশে ১৬ জন মহিলা এবং ৪২ জন শিশু সহ ১০১ জনের মৃত্যু হয়েছে! দীর্ঘদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতে পাকিস্তানের হায়দ্রাবাদ, মিরপুরখাস এবং সিন্ধু প্রদেশের দাদু জেলা বিপর্যস্ত। নিকাশী ব্যবস্থার অবস্থা শোচনীয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শহরে বন্যা দেখা দিয়েছে। বিদ্যুতের অভাবে জমা জল বের করা যাচ্ছে না। সমস্ত প্রধান সড়ক ও নিচু এলাকাই প্লাবিত। আর আফগানিস্তানে, প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর গড়ে ২০০,০০০ মানুষকে প্রভাবিত করে। গত বছর, বন্যা কবলিত হয় দেশের এক তৃতীয়াংশ। প্রায় ১,৭০০ মানুষের মৃত্যু ঘটে।

গতবছরের বন্যায়

গতবারের বর্ষায় যারা আশ্রয়হীন হয়েছিলেন, বহুজনই তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছিলেন কোনওমতে, এবারের বর্ষাতেও ঠিকানা আর বদলাল না তাঁদের। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের পাকিস্তানের প্রতিনিধিরা জানাচ্ছেন, বন্যার জল না নামার অন্যতম কারণ মাটি। এখানের মাটি ইতোমধ্যেই জলে সম্পৃক্ত! নতুন জল মাটি কীভাবেই বা টেনে নেবে আর? নিকাশী ব্যবস্থাও অপ্রতুল।

গত বছর গ্রীষ্মে তাপমাত্রা ১২০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছিল। এবার ফেব্রুয়ারি থেকেই তাপমাত্রা আবার বাড়তে থাকে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার মতে, প্রচণ্ড তাপ এবং বন্যা- এই চক্রটি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। তাপমাত্রার দ্রুত বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া এবং ভারী বর্ষার কারণে এই বছর আবারও বন্যা যে বিধ্বংসী হবে তার ৭২% সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

পালটে যাওয়া জলবায়ুতে পাকিস্তান কিছু পন্থাও গ্রহণ করছে। চরম আবহাওয়া সহ্য করতে পারে এমন কৃষি পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে সেই দেশ। এমন বীজ বিতরণ করা হচ্ছে যা অতিরিক্ত বৃষ্টি এবং অন্যান্য কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।