খুলে গেছে 'নরকের দ্বার', মানবসভ্যতা ধ্বংসের মুখে? আসল সত্যিটা কী?

Piya Saha
২ মিনিট
খুলে গেছে 'নরকের দ্বার', মানবসভ্যতা ধ্বংসের মুখে? আসল সত্যিটা কী?

ফের একবার খুলে গেছে 'নরকের দ্বার' (Portal to Hell)! তবে কি নতুন করে ঘনিয়ে আসতে চলেছে চরম বিপদ, যা অদূর ভবিষ্যতে শেষ করে দেবে মানবসভ্যতাকে? পাঠকরা ঘাবড়ে যাবেন না একেবারেই। এই নরকের দ্বার উন্মুক্ত হওয়ার ফলাফল ততখানি ভয়ংকর নয়। তবে এই নরকের দ্বার আপনার মনে কৌতূহল জাগাতে বাধ্য। পৃথিবীর বুকে মানুষের তৈরি আশ্চর্য জিনিসগুলির মধ্যে অন্যতম এই 'নরকের দ্বার'। কিন্তু 'নরকের দ্বার' ব্যাপারটি কী? কীভাবেই বা খুলে গেল এর মুখ? বিস্তারে জেনে নেওয়া যাক‌।

'নরকের দ্বার' আসলে জল নির্গমনের জন্য তৈরি গর্ত। পূর্ব ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালিতে অবস্থিত বেরিয়েসা লেকে রয়েছে এই গর্তটি। এই লেক মানুষেরই সৃষ্টি। স্থানীয়দের কাছে এই গর্ত 'গ্লোরি হোল' নামেও পরিচিত।

বেরিয়েসা লেকের ওপর রয়েছে ৩০৪ ফুট উঁচু মন্টিক্যালো বাঁধ যার জলধারণ ক্ষমতা ৫২.১ বিলিয়ন গ্যালপ। এক্ষেত্রে লেকের জলস্তর ৪.৭ মিটারের ( ১৫.৫ ফুট) ওপরে উঠে এলে এই নির্গমন পথ ধরে জল বের করে দেওয়া হয়। ২২ মিটার চওড়া (৭২ ফুট) মুখ এবং ৭৫ মিটার দীর্ঘ (২৪৫ ফুট) এই টানেল প্রতি সেকেন্ডে ১,৩৬০ কিউবিক মিটার (৪৮,০০০ কিউবিক ফিট) জল গিলে ফেলতে পারে। টানেলের মধ্য দিয়ে জল দেড় কিলোমিটার দূরের 'পুতা ক্রিক' নামে একটি জায়গায় এসে পড়ে। লেকের অতিরিক্ত জল এর মধ্য দিয়ে বেরনোর সময় টানেলের মুখে ঘূর্ণি সৃষ্টি হয়, যা দেখতে ভিড় জমায় বহু মানুষ। গত সপ্তাহে এই টানেল খুলে যেতেই ইন্টারনেটে সেই ছবি ভাইরাল হয়ে যায়।

তবে এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ এবং ২০১৯ সালেও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে লেকের জলস্তর বেড়ে যাওয়ায় খুলে যায় এই গর্ত। সেই সময় কয়েকহাজার মানুষ জড়ো হয়েছিলেন এই দৃশ্য দেখতে। তবে কোনওভাবেই ভুল করে নয়, রীতিমতো ইঞ্জিনিয়ারদের পরিকল্পনামাফিক ১৯৫০ সালে তৈরি করা হয় এই জল নির্গমন পথটি। আসলে বাঁধ নির্মাণের সময় অতিরিক্ত জল বের করে দেওয়ার জন্য সর্বদাই একটি বা দু'টি দরজা থাকে বাঁধের পাশে। কিন্তু মন্টিক্যালো বাঁধটি তৈরির সময় দরজা বানানোর মতো জায়গাই ছিল। তখনই নির্মাণকর্তাদের মাথায় আসে এমন টানেল তৈরির কথা।

১৯৯৭ সালে প্রথম এবং শেষবারের মতো এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এখানে। ঘুরতে এসে এমিলি নামে একজন মহিলা পড়ে যান এই টানেলের মধ্যে। যদিও ২০ মিনিটের চেষ্টার পর কোনওরকমে উঠে এসে বসে থাকেন টানেলের গায়ে। কিন্তু উদ্ধারকারী দল পৌঁছতে দেরি করায় বাঁচানো সম্ভব হয়নি সেই মহিলাকে। কয়েক ঘণ্টা পর তাঁর মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। এই ঘটনার পর থেকেই লেকে বোটিং এবং সাঁতার কাটা পুরোপুরি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

তবে নির্মাণকারীদের ধারণা ছিল, ৫০ বছরে পর পর এই টানেল কাজে লাগতে পারে। কিন্তু বর্তমান শতাব্দীতেই এই নিয়ে তিনবার খুলে গেছে এই 'নরকের দ্বার'। এর থেকে কার্যত স্পষ্ট, পৃথিবীর আবহাওয়া কত দ্রুত বদলে যাচ্ছে। উল্লেখ্য, এমনই আরেক ‘নরকের দরজা’ রয়েছে তুর্কমেনিস্তানেও। সেখানকার কারাকুম মরুভূমিতে গত ৫০ বছর ধরে জ্বলতে থাকা আগুনকে ঘিরেও বিস্ময়ের কমতি নেই। সেই আগুনমুখো গহ্বরের ছবিও নেটদুনিয়ায় হামেশাই দেখা যায়।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।