টুইন টাওয়ারের জায়গায় এবার রামমন্দির?

Noida Twin Tower: বাসিন্দারা ওই জায়গায় স্কুল বা হাসপাতাল তৈরির কথা ভাবলেন না কেন? এর পেছনে অন্য কোনও রাজনীতি কাজ করছে না তো? যে রাজনীতির নাম মন্দির রাজনীতি।

tiasa gupta
৪ মিনিট
টুইন টাওয়ারের জায়গায় এবার রামমন্দির?

মাত্র ৯ সেকেন্ড। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল নয়ডার টুইন টাওয়ার। দুপুরের খাওয়া সেরে রবিবাসরীয় দিবানিদ্রার প্রস্তুতি নয়, এদিন দুপুরটা কেটেছিল অন্যভাবে। একরাশ কৌতূহল নিয়ে জোড়া জোড়া চোখ নিবিষ্ট হয়েছিল টিভির পর্দায়। রিমোটে আঙুলের আলতো চাপ। একটা বিস্ফোরণ। চোখের নিমেষে ধুলোয় মিশে গেল ১০০ মিটারের বেশি লম্বা টুইন টাওয়ার। মাত্র ৯ সেকেন্ডে সব শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডায় এভাবেই ভেঙে ফেলা হয়েছে বেআইনিভাবে তৈরি ৪০ তল বিশিষ্ট যমজ বহুতল। তারপর থেকেই আমজনতার মনে প্রশ্ন ছিল, তাহলে টুইন টাওয়ারের বিশাল জায়গা এবার কোন কাজে লাগানো হবে? জানা গিয়েছে, ওই বিশাল এলাকায় এবার রামমন্দির বানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেই সঙ্গে মন্দির সংলগ্ন এলাকায় বাচ্চাদের খেলার জন্য পার্কও বানানো হতে পারে।

অযোধ্যার বুকে তৈরি হচ্ছে রামমন্দির। বারবার এই রাম জন্মভূমিকে কেন্দ্র করে দেশের রাজনীতি আবর্তিত হয়েছে। আর তাতে সক্রিয় ভূমিকা পালন করেছে বিজেপি। একসময়ে লালকৃষ্ণ আদবানিরা যে আন্দোলন শুরু করেছিলেন তার উত্তরাধিকার নিপুণভাবে বহন করছেন আজকের মোদি, যোগীরা। ফলে অযোধ্যায় রামমন্দির হচ্ছে। এতে তো বিজেপির জয়ের আনন্দ পাওয়ার যথেষ্ট কারণ আছে। এরপরে আবার মন্দির এবং তাতে রামলালাকে স্থাপনের প্রয়োজন ছিল কি? দেশ কি তাহলে মন্দিরময় হয়ে উঠবে?

টুইন টাওয়ার ভেঙে ফেলার পরে ওই জায়াগাটি কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে সেপ্টেম্বরের গোড়াতে একটি বৈঠকে বসেন ওই হাউজিংয়ের বাসিন্দারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ফের নতুন করে আবাসন গড়ে তোলা হতে পারে। তবে তার জন্য আদালতের অনুমতির প্রয়োজন রয়েছে। সেখানেই প্রস্তাব দেওয়া হয়, বিশাল বড় একটি মন্দির গড়ে তোলা যেতে পারে। সেখানে মূলত রামলালা এবং শিবের মূর্তি রাখা হবে। তাছাড়াও অন্যান্য দেবদেবীর মূর্তিও রাখা হতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আজীবন ঝর্না কলমের চরম বিরোধী মহাত্মা গান্ধী, যে কথা মনে রাখেনি কেউ

Mahatma Gandhi: ১৯৪৭ সালেই ছাত্রদের ঝর্না কলমের দামের প্রসঙ্গে বলছেন, প্রায় পঞ্চাশ টাকা। এখনকার মূল্যে প্রায় পনেরো হাজার টাকা।

পরিবেশ সচেতনতার বার্তা দিতে বিশাল একটি পার্ক তৈরি করারও প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা রাখা হবে। তাছাড়াও সাধারণ মানুষ সবুজের সমারোহে যেন কিছুটা সময় কাটাতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে। জানা গিয়েছে, মন্দির এবং পার্ক বানানোর প্রস্তাবে এলাকার বাসিন্দারা সকলেই সহমত পোষণ করেছেন। ওই জমির মালিকানা এখনও নির্মাণ সংস্থা সুপারটেকের হাতেই রয়েছে। হাউজিংয়ের বাসিন্দারা টাওয়ার ধ্বংসস্তূপ সরিয়ে কী তৈরি হবে, তার সিদ্ধান্ত নিলেও প্রশ্ন থেকে যায়। বাসিন্দারা ওই জায়গায় স্কুল বা হাসপাতাল তৈরির কথা ভাবলেন না কেন? এর পেছনে অন্য কোনও রাজনীতি কাজ করছে না তো? যে রাজনীতির নাম মন্দির রাজনীতি।

কেন ভাঙা হয় টুইন টাওয়ার?

নিয়ম মেনে তৈরি হয়নি নয়ডার বহুতল। আবাসন আইন লঙ্ঘন করা হয়েছে। তাই সুপ্রিম কোর্ট বহু কোটি টাকার এই টাওয়ার ভাঙার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ভাঙা হয় নয়ডার কোটি টাকার টুইন আবাসন। নয়ডার এমারেল্ড কোর্ট প্রজেক্ট এলাকায় এই বহুতল সুপারটেক বিল্ডিং নামে পরিচিত। বহুতল নির্মাণ আইন লঙ্ঘনের জেরে আগামী তিন মাসের মধ্যে এই নির্মীয়মাণ বহুতল ভাঙতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত (সুপ্রিম কোর্ট গত বছর এই রায় দেয়)। পাশাপাশি ১২% সুদ-সহ গোটা টাকা সেই বহুতলে ফ্ল্যাট বুকিং করা গ্রাহকদের ফেরত দিতে নির্দেশ দেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিল, “নয়ডা কতৃপক্ষের তত্ত্বাবধানে আগামী ৩ মাসের মধ্যে এই ভাঙার কাজ শুরু করতে হবে। তাদের পরামর্শদাতা হিসেবে থাকবে একটি বিশেষজ্ঞ কমিটি। গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে সুপারটেক সংস্থা।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
'সংখ‍্যালঘুরা আজও শাসকের কাছে শুধুই ভোটব‍্যাঙ্ক': নৌশাদ সিদ্দিকি

Exclusive interview of Nawsad Siddiqui: ইনস্ক্রিপ্ট-এর সঙ্গে বিশেষ কথোপকথনে নৌশাদ সিদ্দিকি।

সুপ্রিম কোর্টের মন্তব্য, নয়ডা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে সুপারটেক সংস্থা এই বহুতল নির্মাণ করছে। ৪০ তলার এই বহুতলে ৯১৫টি ফ্ল্যাট এবং দোকানঘর রয়েছে। কিন্তু অবৈধ এই নির্মাণ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ সঠিক। তাই হাইকোর্টের বহুতল ভাঙার রায়কেই কার্যকর রাখে সুপ্রিম কোর্ট।

চলতি বছরেই এই নির্মাণের বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়েছে। সেই মামলাগুলোর মধ্যে অন্যতম অভিযোগ, “বিল্ডিং প্ল্যান গ্রাহকদের হাতে তুলে না দেওয়া।” বারবার প্ল্যান চাইলেও গড়িমসি করে সেই আবেদন খারিজ করেছে সুপারটেক কর্তৃপক্ষ। পাশাপাশি নানাভাবে পরিবেশ এবং আবাসন আইন লঙ্ঘনের অভিযোগেও মামলা দায়ের হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। যে অট্টালিকার গায়ে অবৈধ তকমা, যে অট্টালিকা আবাসন আইন মানেনি, সেই অট্টালিকা নয়ডার বুকে মাথা তুলে আকাশ স্পর্শ করলেও, তাকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিতে কসুর করেনি সুপ্রিম কোর্ট।

রাম লালার সঙ্গে বিজেপির যোগ নিবিড়। তবে এখানে হাউজিংয়ের বাসিন্দাদের সঙ্গে বিজেপির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ আছে কিনা তা জানা নেই। তাহলেও প্রশ্ন থেকে যায়, কেন এলাকায় হাসপাতাল বা স্কুলের প্রয়োজনীয়তা অনুভব করলেন না হাউজিংয়ের বাসিন্দারা? তাঁদের কাছেও বড় হয়ে দাঁড়াল মন্দিরই? ধর্মের আস্তরণ নয়ডার আকাশ ছেয়ে ফেলার পেছনে আসল কারণটা কী?

বিজেপি উন্নয়নের কথা বললেও মন্দির রাজনীতি ছাড়তে পারেনি। ২০১৯ সালের লোকসভা ভোটের আগেই নিজেদের ইস্তেহারে রামমন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয়েছে সেই মন্দির নির্মাণের কাজ। সেই কাজ শেষ হতে ২০২৫। কিন্তু ২০২৪ সালে লোকসভা ভোটের আগেই পুণ্যার্থীদের জন্য মন্দিরের একাংশ খুলে দেওয়া হচ্ছে। ফলে সেখানে তাঁরা পুজার্চনা সারতে পারবেন। এমনটাই জানিয়েছেন রামমন্দির ট্রাস্টের সাধারণ সচিব চম্পত রাই। অযোধ্যার বুকে তৈরি হওয়া রামমন্দির বিজেপির তুরুপের তাস। বিজেপির রাজনীতি মানে খোল, করতাল, গোমাতা এবং অবশ্যই রামলালা। মোদি জানেন, নতুন ভারত কাজ চায়। হিন্দুত্বে এই ভারতের মন ভিজবে না। তাই বারবার উন্নয়নের কথা বলতে হয় বিজেপিকে। কিন্তু নয়ডা কেন রামলালাতে আত্মসমর্পণ করতে চলেছে?

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।