তেলঙ্গানার গদিতে রেবন্তই, হায়দরাবাদের এলাহি শপথগ্রহণ অনুষ্ঠানে ডাক পেলেন যাঁরা...

Revanth Reddy, Telangana: অনুগামী-সমর্থকদের কাছে তাঁর পরিচয় টাইগার রেবন্ত। বৃহস্পতিবারের অনুষ্ঠানে সোনিয়া গান্ধি, রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধির যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

Sohini Das
৩ মিনিট
তেলঙ্গানার গদিতে রেবন্তই, হায়দরাবাদের এলাহি শপথগ্রহণ অনুষ্ঠানে ডাক পেলেন যাঁরা...

পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র তেলঙ্গানায় জয় এসেছে কংগ্রসের। বাকি সবকটি রাজ্যে হেরে ভূত তারা। আর সেই রাজ্যেও মুখ্যমন্ত্রী কে হবেন, সেই ভাবনা নিয়ে নানা দ্বন্দ্ব, সংশয়ের মধ্যে বেশ কয়েকটা দিন চলেও গিয়েছে। তেলঙ্গানার কংগ্রেস সভাপতি অনুমুলা রেবন্ত রেড্ডির মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে একমত হতে পারেননি দলের ৬৪ জন বিধায়ক। সেই নিয়ে চলেছে টানাপড়েনও। অবশেষে সেই মেঘ কেটেছে। তেলঙ্গানায় মুখ্য়মন্ত্রীর গদিতে বসতে চলেছে রেবন্তই। বৃহস্পতিবারই হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে শপথ নেওয়ার কথা তাঁর।

তেলঙ্গানায় জয় সহজ ছিল না কংগ্রেসের জন্য। মধ্যপ্রদেশ বা ছত্তীসগঢ়ের মতো প্রত্যাশিত জয় হাতছাড়া হয়েছে যেখানে, সেখানে তেলঙ্গানার মতো শক্ত মাটিতে কংগ্রেসের এই জয় যেন সত্যিই রূপকথা। দশ বছর ধরে তেলঙ্গানা দখলে রেখেছিল বিআরএস। মনে করা হচ্ছে, তাদেরকে ক্ষমতাচ্যুত করে এই দুর্গজয়ের নেপথ্যে ছিলেন সুনীল কানুগোলু নামে এক ভোটকুশলির হাত। তবে জিতেও যেন স্বস্তি মেলেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। রাজ্য কংগ্রেসের সভারতি রেবন্ত রেড্ডিই যে মুখ্যমন্ত্রীর আসন পেতে চলেছেন তেলঙ্গানায়, তা একরকম স্থিরই ছিল। কিন্তু বাগরা দেন রাজ্য কংগ্রেসের অন্যান্য জয়ী বিধায়করাই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন রেবন্তের কংগ্রেসের প্রতি একনিষ্ঠতা নিয়েও। কারণ অনেকেই মনে করেছেন, রেবন্ত রেড্ডির উত্থান বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র হাত ধরেই। তার উপর তাঁর বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। এমনকী জেলও খেটেছেন তিনি। এখানেই শেষ নয়, ২০১৫ সালে টাকার চন্দ্রবাবু নাইডুর এজেন্ট হওয়ারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এর আগে বিআরএসেও কিছুদিন ছিলেন রেবন্ত। সব মিলিয়ে কংগ্রেসের প্রতি কতটা বিশ্বস্ত হবেন রেবন্ত, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দলের দলের অনেক বরিষ্ঠ নেতাই। আর সেই আপত্তি-ওজরের গেরোতেই ঝুলছিল মুখ্যমন্ত্রী হিসেবে রেবন্তের ভাগ্যখানা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জিতেও মুখ্যমন্ত্রী হতে পারছেন না রেবন্ত রেড্ডি! তেলঙ্গানাতে কংগ্রেসের মধ্যেই ফের সংঘাত কেন?

Revanth Reddy Telangana Election : বিজেপির ছাত্র সংগঠন ABVP-এর হাত ধরেই রাজনীতিতে আসা রেবন্ত রেড্ডির। তাঁর বিরুদ্ধে রয়েছে ঘুষের অভিযোগে, জেলও খেটেছেন।

তবে সেই সব দ্বন্দ্ব-সংশয় শেষপর্যন্ত মিটেছে। বৃহস্পতিবার হায়দরাবাদের এলবি স্টেডিমায়ে আরও বারো জন মন্ত্রীর সঙ্গে মুখ্য়মন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন রেবন্ত রেড্ডিও। আয়োজন করা হয়েছে জমকালো একটি অনুষ্ঠানের। উত্তম কুমার রেড্ডি, শ্রীধর বাবু, পোনম প্রভাকর, কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি, দামোদর রাজনারসিমহা, পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, দানা অনসূয়া, তুম্মলা নাগেশ্বর রাও, কোন্ডা সুরেখা এবং জুপল্লী কৃষ্ণ রাও- এই বারো জন জায়গা পেতে চলেছেন রেবন্তের মন্ত্রিসভায়। উপমুখ্যমন্ত্রীর পদ পাচ্ছেন মাল্লু ভাট্টি বিক্রমার্ক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাজস্থানে কি বালকনাথ? কোথায় কাকে মুখ্যমন্ত্রী বাছবে বিজেপি

Assembly Polls 2023: তিনটি রাজ্যে কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে একাধিক বৈঠক সেরেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় বিজেপির তিন মাথা এক হচ্ছে বারবার।

অনুগামী-সমর্থকদের কাছে তাঁর পরিচয় টাইগার রেবন্ত। ভোটজয়ের পর তার বিরাট ব়্যালি ও তাতে শত শত সমর্থকদের ভিড়, বুঝিয়ে দিয়েছে তাঁর জনপ্রিয়তা। বৃহস্পতিবারের অনুষ্ঠানে সোনিয়া গান্ধি, রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধির যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। প্রায় এক লক্ষ লোকের আসার কথা শপথগ্রহণ অনুষ্ঠানে। পাঁচ রাজ্যের ভোটে একমাত্র তেলঙ্গানাতেই কংগ্রেসের মুখরক্ষা হয়েছে। স্বাভাবিক ভাবেই এই জয় নিয়ে কংগ্রেসের উদযাপনের মাত্রা বেশ বেশি। কামারেডি ও কোদাঙ্গল- এই দু'টি আসন থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রেবন্ত। কামারেডি আসনে তাঁর প্রধান প্রতিপক্ষ ছিল কেসিআর। তবে সেখানে জিতে গিয়েছে বিজেপি। তবে কোদাঙ্গল আসনে মুখরক্ষা হয়েছে রেবন্তের।

শুধু সনিয়া-রাহুল নন। একগুচ্ছ হেবিওয়েটের উপস্থিত থাকার কথা এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে। বৃহস্পতিবারের অনুষ্ঠানে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে থেকে শুরু করে দলের জেনারেল সেক্রেটারি কেসি ভেনুগোপালেরও উপস্থিত থাকতে চলেছেন। থাকবেন তেলঙ্গানা কংগ্রেসের ভারপ্রাপ্ত মাণিকরাও ঠাকরেও। আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরতেও। একই সঙ্গে থাকার কথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর উপমুখ্য়মন্ত্রী ডিকে শিবকুমারেও। তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্টালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহব রেড্ডি থেকে শুরু করে টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুকেও আমন্ত্রণ জানানো হয়ছে অনুষ্ঠানে। প্রতিশ্রুতি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এক ৩৮ বছরের মহিলাকে চাকরি দেওয়াক কথা রেবন্তের। পাশাপাশি পোলগ্যারান্টির ফাইলেও সই করার কথা রয়েছে তাঁর। কংগ্রেসের এই তরুণ তুর্কির হাতে কেমন গড়ায় তেলঙ্গানার চাকা, সেটাই এখন দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?