রাজস্থানে কি বালকনাথ? কোথায় কাকে মুখ্যমন্ত্রী বাছবে বিজেপি

Assembly Polls 2023: তিনটি রাজ্যে কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে একাধিক বৈঠক সেরেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় বিজেপির তিন মাথা এক হচ্ছে বারবার।

Sohini Das
৩ মিনিট
রাজস্থানে কি বালকনাথ? কোথায় কাকে মুখ্যমন্ত্রী বাছবে বিজেপি

পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। তার মধ্যে চারটিতেই নিরঙ্কুষ জয় পেয়েছে বিজেপি। মোদি-ঝড়ের দাপটে কার্যত উড়ে গিয়েছে ওই চার রাজ্যের অন্য সমস্ত দল। এবার কাজ সেই সব রাজ্যের জন্য় মুখ্যমন্ত্রী বেছে নেওয়া। আর সেখানে গিয়েই ধন্দে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে নিলে তো চলবে না। সামনে আরও বড় লড়াই। ফলে আপাতত মোদি সরকারের পাখির চোখ ২০২৪ লোকসভা ভোট। আর সেই ভোটজয়ের পথে রাস্তায় যাতে কোনও রকম আপদবিপদ না আসে, তা নিয়ে গোড়া থেকেই সাবধানী কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই তিন রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে সেই দিকের কথা খেয়াল রেখেই।

মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়- এই তিন রাজ্যেই যেন বেশি করে নজর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তিনটি রাজ্যেই নিরঙ্কুশ জয় পেয়েছে গেরুয়া দল। ইতিমধ্যেই এই তিনটি রাজ্যে কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে একাধিক বৈঠক সেরেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় বিজেপির তিন মাথা এক হচ্ছে বারবার। একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দ্বিতীয় জন বিজেপির চাণক্য অমিত শাহ, যিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। অন্যজন বিজেপি দলের প্রধান জেপি নড্ডা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন অমিত শাহ ও বিজেপি চিফ জে পি নড্ডা। প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক চলে তিন মাথার।

তবে এই ম্যারাথন বৈঠকের আগে ওই তিনরাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন শাহ ও নাড্ডা। সেখান থেকে উঠে এসেছে বেশ কয়েকটি নাম। এ বার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্যই মঙ্গলবার প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনায় বসে বিজেপির তিন মাথা। জানা গিয়েছে, খুব শিগগিরই এই তিন রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ করতে পারে বিজেপি হেডকোয়ার্টার। কী কাজ হতে চলেছে এই পর্যবেক্ষকদের? জানা গিয়েছে, নবনির্বাচিত বিধায়ক যাঁরা, তাঁদের সঙ্গে কথাবার্তা বলে, বৈঠক করে বিধানসভার নেতা নির্বাচনের সাহায্য করবেন তাঁরা। বোঝাই যাচ্ছে, ২০২৪-র লোকসভা ভোটের দিকে তাকিয়েই বাকি সমস্ত কিছুর সিদ্ধান্ত এখন নিচ্ছে বিজেপি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রশান্ত কিশোর নন, এই চাণক্যই তেলঙ্গানা তুলে দিল কংগ্রেসের হাতে

Sunil Kanugolu: জাতীয় রাজনীতির নয়া চাণক্য বললেও ভুল হবে না খুব। যিনি সঙ্গে থাকলে হয়তো কংগ্রেসকে ঠেকানো কঠিন হত কর্ণাটক, ছত্তীসগঢ় বা রাজস্থানেও, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

নতুন করে জাতীয় রাজনীতিতে জেগেছে বিজেপি-বিরোধিতার হাওয়া। ইতিমধ্যেই জোট গড়েছে একাধিক কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিজেপি-বিরোধী দল। তবে তেমন ভাবে একজোট হতে পারছে না জোট ইন্ডিয়া। দলের সকলের সঙ্গে সকলের তেমন বনিবনা নেই। বারবার মতানৈক্যর বাতাস এসে যেন লাগছে ইন্ডিয়ার পালে। বিধানসভা ভোটে কংগ্রেসের বিপুল পরাজয় যেন ইন্ডিয়া জোটের সেই খুঁটিকেই আরও নড়বড়ে করে দিয়েছে। তবে সেই ফাঁক দেখে স্বস্তির নিঃশ্বাস না নিয়ে বরং আরও কষে কোমর বাঁধছে বিজেপি। ২০২৪ লোকসভা ভোটের কথা মাথায় রেখে প্রায় প্রতিটি পদক্ষেপ মেপে ফেলতে চাইছে তারা। এমনকী জয়ী রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচনেও থাকছে সেই ছাপ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নরম হিন্দুত্ব দিয়ে বিজেপিকে রোখা যাবে না : পরঞ্জয় গুহ ঠাকুরতা

Congress Defeat in Assembly Election 2023 : কেন এমন শোচনীয় পরাজয় কংগ্রেসের? কী কী দুর্বলতা রয়ে গিয়েছে সংগঠনে? কী কী শিক্ষণীয় রাহুল গান্ধীর? কলমে বরিষ্ঠ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা।

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীত্বের পয়লা নম্বর পদপ্রার্থী শিবরাজ সিং চৌহান। তবে তালিকা সেখানেও দীর্ঘ। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নরেন্দ্র সিংহ তোমর এবং রাজ্যের প্রবীণ নেতা কৈলাস বিজয়বর্গীয়ও রয়েছে দৌড়ে। এদিকে রাজস্থানেও ছবিটা একই রকম। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সেখানে এখনও জনপ্রিয় মুখ। বিধায়ক হিসেবে ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন তিনি। লড়াইয়ে রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াত ও অর্জুন রাম মেঘওয়াল, বিজেপির রাজ্য সভাপতি সিপি জোশী ও রাজনীতির চেনা মুখ দিয়া কুমারী ও মহন্ত বালকনাথ। এবার এতগুলো নামের মধ্যে থেকে কাকে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাই দেখার।

ছত্তীসগঢ়েও রয়েছে একই রকম ভাবে একাধিক মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং থেকে শুরু করে রাজ্যের বিজেপি সভাপতি অরুণ কুমার সাও, বিরোধী নেতা ধরমলাল কৌশিক এবং প্রাক্তন আইএএস অফিসার ওপি চৌধুরী, লড়াইয়ে রয়েছে ছত্তীসগঢ়ের একাধিক পরিচিত মুখ। একটা কথা পরিষ্কার, এই তিন রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচনে চমক থাকতে চলেছে ভালোই। অন্তত তেমনটাই আঁচ পাওয়া যাচ্ছে। রাজস্থান, মধ্য়প্রদেশ ও ছত্তীসগঢ়ে কোন মুখ্যমন্ত্রীর মুখ আদতে ২০২৪-এর লোকসভা ভোটের জন্য লাভজনক প্রমাণিত হবে, সেই সব দিক বিচার করেই শেষপর্যন্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাড়ির বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।