জিতেও মুখ্যমন্ত্রী হতে পারছেন না রেবন্ত রেড্ডি! তেলঙ্গানাতে কংগ্রেসের মধ্যেই ফের সংঘাত কেন?

Revanth Reddy Telangana Election : বিজেপির ছাত্র সংগঠন ABVP-এর হাত ধরেই রাজনীতিতে আসা রেবন্ত রেড্ডির। তাঁর বিরুদ্ধে রয়েছে ঘুষের অভিযোগে, জেলও খেটেছেন।

inscript
৩ মিনিট
জিতেও মুখ্যমন্ত্রী হতে পারছেন না রেবন্ত রেড্ডি! তেলঙ্গানাতে কংগ্রেসের মধ্যেই ফের সংঘাত কেন?

পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র সবেধন নীলমণি তেলঙ্গানা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে হেরে একমাত্র তেলঙ্গানাই নিজেদের দখলে আনতে পেরেছে কংগ্রেস। কিন্তু জিতেও শপথ নিতে পারছেন না রেবন্ত রেড্ডি! মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন, এই নিয়ে দলের ৬৪ জন বিধায়কের মধ্যে ঐকমত্যের বিপুল অভাব! সেই কারণেই সোমবার তেলঙ্গানায় নবনির্বাচিত কংগ্রেস সরকারের শপথ গ্রহণ স্থগিত হয়ে যায়। রাজভবনে, একজন উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে কংগ্রেসের রাজ্য শাখার প্রধান এ রেবন্ত রেড্ডির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু জিতেও কাঁটা দলেরই অন্দরে!

দলের বর্ষীয়ান নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে। মল্লু ভাট্টি বিক্রমার্ক, উত্তম কুমার রেড্ডি, শ্রীধর বাবু এবং কোমাতিরেড্ডি ভাইরা রেবন্ত রেড্ডির মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বিরোধিতা করেন। বল চলে যায় শীর্ষ কমিটির কোর্টে। কংগ্রেস জানায়, সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিশেষ পর্যবেক্ষকরা। দিল্লিতে আলোচনার পর মঙ্গলবার সিদ্ধান্ত ঘোষণা করা হবে যে আদৌ রেবন্ত মুখ্যমন্ত্রী হবেন কিনা।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং তেলঙ্গানা কংগ্রেসের ভারপ্রাপ্ত মানিকরাও ঠাকরে সহ অন্যান্য পর্যবেক্ষকরা দলের হাইকমান্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আরও আলোচনা করার জন্য দিল্লিতে যান। এই পর্যবেক্ষকদের নিযুক্ত করা হয়েছিল কংগ্রেস বিধায়ক দলের সভা আয়োজন এবং সুষ্ঠুভাবে সরকার গঠন নিশ্চিত করার জন্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশের রং সত্যিই গেরুয়া? ২০২৪ সালের আগে ঠিক কী অবস্থায় আছে বিজেপি?

BJP in India : মোদি বলেন, রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির 'হ্যাটট্রিক' আসলে দলের ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের হ্যাটট্রিক' এর এক গ্যারান্টি।

কিন্তু কেন মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে রেবন্ত রেড্ডিকে চাইছেন না সকলে? কেন দলের বর্ষীয়ান নেতারাই বিরোধিতা করছেন তেলঙ্গানার একমাত্র মুখরক্ষাকারীর? অনেক বিধায়কই ভাট্টি, উত্তম কুমার রেড্ডি এবং শ্রীধর বাবুর নাম সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে প্রস্তাব করেন। আবার অধিকাংশজনই রেবন্তকেই সমর্থন করেন। তবে এআইসিসি যে রেবন্তকেই মুখ্যমন্ত্রী হিসাবে চূড়ান্ত করেছে তা বেশিরভাগ বরিষ্ঠ নেতারাই মানতে অস্বীকার করেন। কিন্তু কেন এই বিরোধিতা?

অনুমুলা রেবন্ত রেড্ডির শিকড় রয়েছে বিজেপিতেই। বিজেপির ছাত্র সংগঠন ABVP-এর হাত ধরেই রাজনীতিতে আসা তাঁর। তাঁর বিরুদ্ধে রয়েছে ঘুষের অভিযোগে, জেলও খেটেছেন। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কড়া সমালোচক, তেলেঙ্গানা কংগ্রেসের প্রধান রেবন্ত রেড্ডিকে হামেশাই নিশানায় রাখে বিআরএস এবং এআইএমআইএম। ২০১৫ সালের টাকার বিনিময়ে ভোট মামলার বিষয়ে এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুর 'এজেন্ট' হওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

রেবন্ত রেড্ডি নিজে কিছুকাল বিআরএস দলে (তৎকালীন টিআরএস) ছিলেন। ২০০৬ সালে প্রথম তিনি একটি জেলা পরিষদ নির্বাচনে সফল হন। নির্দল হিসেবে জেলা পরিষদ টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি (জেডপিটিসি) সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৭ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধানসভায় নির্দল হিসেবেই নির্বাচিত হন। রেবন্ত রেড্ডি টিডিপিতে যোগ দেন এবং দলের প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর আস্থাভাজন হয়ে ওঠেন। ২০১৪ সালে যখন তেলঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে যায় তখন তিনি টিডিপির টিকিটেই বিধানসভায় নির্বাচিত হন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপিকেই বেছে নিলেন রাজস্থানের মেয়েরা, কেন ভোটে মুখ পুড়ল কংগ্রেসের?

Assembly Election Result 2023 Rajasthan: যে যে ভোটকেন্দ্রে মহিলা ভোটার বেশি, সেই ভোটকেন্দ্রগুলিতে গো-হারান হেরেছে কংগ্রেস। রাজস্থানের মেয়েদের নিরঙ্কুশ সমর্থন গিয়েছে মোদি-ম্যাজিকের দিকেই।

২০১৫ সালে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন রেবন্ত। আইন পরিষদ নির্বাচনে টিডিপিকে ভোট দেওয়ার জন্য মনোনীত বিধায়ককে ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে। ক্যামেরায় ধরা পড়ে সমস্ত ঘটনা। হায়দরাবাদের জেলে পাঠানো হলেও জামিন পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

রেবন্ত রেড্ডি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিআরএস প্রার্থীর কাছে হেরে যান। তারপর দিল্লিতে রাহুল গান্ধীর উপস্থিতিতে টিডিপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে নবীন হওয়া সত্ত্বেও রেবন্ত রেড্ডিকে ২০২১ সালে পিসিসি সভাপতি নিযুক্ত করা হয় যা রাজ্য কংগ্রেসের অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ভোটে জয়ী হয় বিআরএস এবং ২০১৯ সালে ১২ জন কংগ্রেস বিধায়ক শাসক দলে যোগ দেয়। এইখান থেকেই কংগ্রেসের হাল ধরেন রেবন্ত। নিঃশব্দে লড়াই চালিয়ে যান যার ফল ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে পেল কংগ্রেস। কিন্তু দলের অন্দরে 'দলবদলু' নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেওয়াটা এখনও সহজ হয়নি।

ভাট্টিকে কংগ্রেসের দলিত মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হচ্ছে। তিনি একাধিক উপমুখ্যমন্ত্রী থাকার পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি চাইছেন একজনই মুখ্যমন্ত্রী হবেন এবং একজনই উপমুখ্যমন্ত্রী। স্পিকার, ডেপুটি স্পিকার এবং তেলঙ্গানা পিসিসি সভাপতির বিষয়েও কোনও ঐকমত্য হয়নি। রেবন্ত সিএলপি নেতা নির্বাচিত হলে, পিসিসি প্রধানের পদটি একজন বর্ষীয়ান নেতাকে দেওয়া হতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।