দাঁতের চিকিৎসা করবে রোবট! আশ্চর্য আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

ন্যানো-মিটার (Nano-meter) আকৃতির রোবট এবার সাহায্য করবে দাঁতে তৈরি হওয়া ক্ষতর গভীরে প্রবেশ করে, জীবাণুমুক্ত করবে সেই অংশকে।

Madhurima Pattanayak
৪ মিনিট
দাঁতের চিকিৎসা করবে রোবট! আশ্চর্য আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

দাঁতের একটি বহুল-ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট (Root canal treatment)। ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে দাঁতের গভীরে ক্ষয় শুরু হয়। পাশাপাশি দাঁতের ভেতরকার নার্ভ এবং পাল্পে জ্বালা করে। সেই সমস্যার উপশমের জন্যই রুট ক্যানাল করা হয়।

কিন্তু অগুনতি ক্ষেত্রে রুট ক্যানালের চিকিৎসা শেষ পর্যন্ত সফল হয় না। কারণ দাঁতের গভীরে রুট ক্যানাল করার পরেও সংক্রামক ব্যাকটেরিয়া থেকে যায়, এবং তাদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। ফলে আবারও দাঁতের ক্ষত বাড়তে থাকে, সঙ্গে বাড়তে থাকে দাঁতের ব্যথা।

কিন্তু সমস্ত সমস্যার কিছু না কিছু সমাধান থাকে। এবার সেই সমাধানের জন্য ব্যবহার করা হল ন্যানোটেকনোলজি (Nanotechnology) । ন্যানো-মিটার (Nano-meter) আকৃতির রোবট এবার সাহায্য করবে দাঁতে তৈরি হওয়া ক্ষতর গভীরে প্রবেশ করে, জীবাণুমুক্ত করবে সেই অংশকে। ন্যানো-মিটার যে কতটা ক্ষুদ্র, তাকে সহজ ভাষায় বোঝাতে গেলে বলতে হয়, প্রতি সেকেন্ডে আমাদের নখ ঠিক যতটা বাড়ে, তাকে বলে এক ন্যানো-মিটার।

প্যাঁচালো (Helical) দেখতে এই ন্যানো-রোবটগুলিকে (Nano-robot) তৈরি করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর (আই.আই.এস.সি) এবং আই.আই.এস.সি-অবলম্বী (IISC-Incubated) নতুন সংস্থা থেরানটিলাসের (Theranautilus) গবেষকরা। আই.আই.এস.সির অধ্যাপক ড: অম্বরীশ ঘোষের তত্ত্বাবধানে করা এই গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে অ্যাডভান্সড হেলথ্ কেয়ার মেটেরিয়াল (Advance healthcare Material) নামের এক বৈজ্ঞানিক জার্নালে।

গবেষকরা জানাচ্ছেন, এই রোবটগুলি দৈর্ঘ্যে ৩ মাইক্রন (Micron) (এক মাইক্রন মানে এক লক্ষ মিটারের এক ভাগ) এবং প্রস্থে ২০০ ন্যানো-মিটার (Nanometer) (এক ন্যানো-মিটার মানে এক বিলিয়ন মিটারের একভাগ) ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চোখের রোগের চিকিৎসায় আমূল পরিবর্তন! কোন অসম্ভব সম্ভব হচ্ছে বিজ্ঞানের দৌলতে?

মেলিসা বার্নেটের মতে, এরকম কনট্যাক্ট লেন্স, ভবিষ্যতেও বিভিন্ন চোখের রোগ নিরাময়ের পথ দেখাবে।

প্রচলিত পদ্ধতিতে রুট ক্যানালের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন অ্যান্টি-মাইক্রোবিয়াল এজেন্ট। এই ধরনের রাসায়নিক ব্যাকটেরিয়া, ছত্রাকের মতো আণুবীক্ষণিক জীব বা মাইক্রোবসকে নষ্ট করে। প্রচলিত এই চিকিৎসা-পদ্ধতিতে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের নিষ্ক্রিয় ব্যপন পদ্ধতি বা প্যাসিভ ডিফিউশনের (passive diffusion) উপর নির্ভর করা হয়।

প্যাসিভ ডিফিউশন পদ্ধতিতে দাঁতের ক্ষততে অ্যান্টি-মাইক্রোবিয়াল এজেন্ট প্রয়োগ করলে, তাদের অণুগুলি ধীরে ধীরে দাঁতের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। কিন্তু মুশকিল হল, বিভিন্ন কারণে এই অ্যান্টি-মাইক্রোবিয়াল এজেন্টগুলোর কাজ বিফলে যায়। ফলে ব্যাকটেরিয়াগুলোও সম্পূর্ণ নির্মূল হয় না। পাশাপাশি প্রচলিত পদ্ধতিতে রুট ক্যানাল চিকিৎসা করার সময়, কিছু ব্যাক্টিরিয়া রয়ে যায়, যা আগেই এই প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষতর মধ্যে থেকে যাওয়া, সহজে না বেরনো এই ব্যাকটেরিয়ার মধ্যে অন্যতম হল এন্টেরোকক্কাস ফিকালিস (Enterococcus faecalis)।

এন্টেরোকক্কাস ফিকালিস ছাড়াও রুট ক্যানালের জন্য দায়ী বিষয়গুলোর মধ্যে অন্যতম ব্যাকটেরিয়াগুলো হল পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস (Peptostreptococcus), পরফাইরোমোনাস (Porphyromonus), এন্টেরোকক্কাস (Enterococcus), স্ট্যাফাইলোকক্কাস (Staphylococcus), ল্যাক্টোব্যাসিলাস (Lactobacillus), অ্যাকটিনোমাইসেটিস (Actinomycetis), ক্যান্ডিডা (Candida), ব্যাসিলাস (Bacillus), ই.কোলাই (E. coli) প্রভৃতি।

কিন্তু কীভাবে নিয়ন্ত্রণ করা হবে এই রোবটগুলিকে? তার জন্য ব্যবহার করা হবে চৌম্বকীয় শক্তি, যা নিয়ন্ত্রণ করবে এই রোবটগুলির গতিবিধি। আবার কাজ শেষে, দাঁতের ক্ষতর গভীর থেকে এই ন্যানো-রোবটগুলিকে বের করেও আনা যাবে।

প্রকাশিত বৈজ্ঞানিক প্রতিবেদনের ফার্স্ট অথর দেবায়ন দাশগুপ্ত জানাচ্ছেন, "ন্যানো-রোবটগুলিকে তৈরি করা হয়েছে সিলিকা দিয়ে এবং যাতে এদের চৌম্বকীয় ধর্ম থাকে, তাই সিলিকার বাইরে লোহার আবরণ দেওয়া হয়েছে। বাইরে থেকে চৌম্বকীয় শক্তি প্রয়োগ করলেই, ন্যানো-রোবটগুলি সেই শক্তির প্রতি সাড়া দেয়। প্যাঁচালো-আকৃতির ন্যানো-রোবটগুলিকে সক্রিয় করার জন্যে বাইরে থেকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা হয়। যাতে প্যাঁচালো-আকৃতির এই রোবটগুলি ছিপি খোলার প্যাঁচালো যন্ত্র অর্থাৎ কর্কস্ক্রু-এর (Corkscrew) মত ঘুরতে পারে।"

দেবায়ন দাশগুপ্ত আরও জানাচ্ছেন, "ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছিল ট্রাই-অ্যাক্সিয়াল হেল্মহোলৎজ় কয়েল (Triaxial Helmholtz Coil) নামের একটি যন্ত্র।" এই যন্ত্র ব্যবহারের ফলে ন্যানো-রোবটগুলির সমগ্র অংশে সমানভাবে চৌম্বকীয় ক্ষেত্র (Magnetic Field) তৈরি হয়। আর সেই শক্তি প্রয়োগ করেই দাঁতের ক্ষতর গভীরে প্রবেশ করানো হয় রোবটগুলিকে।

প্রচলিত পদ্ধতিতে রুট ক্যানালের সময়, দাঁতের ক্ষত পরিষ্কার করার জন্য কিছু বিশেষ তরল ব্যবহার করা হয়। এর আগেও বৈজ্ঞানিকরা আলট্রাসাউন্ড এবং লেজার দিয়ে দাঁত পরিষ্কার করার এই তরলে শকওয়েভ সৃষ্টি করে রুট ক্যানালের চিকিৎসা করা হয়েছে। কিন্তু তারপরেও সেই তরলগুলি ৮০০ মাইক্রোমিটারের বেশি গভীরে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে সাম্প্রতিক এই গবেষণায় দেখা যাচ্ছে, ন্যানো-রোবটগুলি দাঁতের ২০০০ মাইক্রোমিটার গভীর অবধি প্রবেশ করে ক্ষতর ভেতরে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে।

মূল গবেষণায় ব্যবহৃত যন্ত্রাংশগুলি আসলে বেশ ভারী এবং রাখার জন্য অনেকটা জায়গার প্রয়োজন হয়। রুট ক্যানালের চিকিৎসা করার সময় মুখের ভেতরে যন্ত্রাংশগুলিকে প্রবেশ করানোর জন্য প্রয়োজন ছিল এদের আয়তনকে ছোট করা। নতুন এই সংস্থাটি সফলভাবে সেই কাজও করেছে।

সিলিকা ও লোহার অণু দিয়ে তৈরি এই ন্যানো-রোবটগুলি মানুষের শরীরের জন্য একেবারেই নিরাপদ। দেবায়ন দাশগুপ্ত জানাচ্ছেন, চৌম্বকশক্তি দিয়ে নিয়ন্ত্রিত ন্যানোপার্টিকেল এর আগেও প্রফেসর অম্বরীশ ঘোষের তত্ত্বাবধানে বহু গবেষণায় ব্যবহার করা হয়েছে। জীবন কোশ ও রক্ত কোশের মধ্য দিয়েও এরা চলাচল করতে পারে।

শুধু তাই -ই নয়, ক্যানসার কোশের গায়েও এরা শক্তপোক্তভাবে আটকে গিয়ে তাদের নষ্ট করতে পারে। শরীরে ক্যানসারের উপস্থিতি বুঝতে এর আগেও এই ধরনের ন্যানো-রোবট ব্যবহার করেছিলেন তাঁরা। এই ন্যানো-রোবটগুলি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছিল সেক্ষেত্রে।

গবেষকরা জানাচ্ছেন, খুব শীঘ্রই এই প্রযুক্তি চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করা হবে সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।