গরমের দিনে ঘনঘন কোল্ড ড্রিংকস খাচ্ছেন? সাবধান, যৌনজীবনে বিপদ ডেকে আনছেন নিজেই

Cold Drinks Affect on Human : দিনের শেষে এই কোল্ড ড্রিংকসই আপনার চরম বিপদ ডেকে আনছে? যৌনজীবন, সংসার ইত্যাদিও বিপদের মুখে পড়তে পারে?

inscript
২ মিনিট
গরমের দিনে ঘনঘন কোল্ড ড্রিংকস খাচ্ছেন? সাবধান, যৌনজীবনে বিপদ ডেকে আনছেন নিজেই

শীতকাল আপাতত বিদায় নিয়েছে। তারপরই তেড়েফুঁড়ে বেড়ে গিয়েছে তাপমাত্রার পারদ। সূর্যের তেজ এখনই মাথার ওপর আগুন ঢালছে। ভারতের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি অবধি পৌঁছে গিয়েছে। এখনই এরকম অবস্থা হলে, গ্রীষ্মের মাঝামাঝি কী হবে, তা নিয়েই শঙ্কিত সবাই।

তবুও তো কাজে কর্মে রাস্তায় বেরতেই হয়। এমন সময় শরীরকে ঠাণ্ডা রাখাটা তো দরকার। সেই ঠাণ্ডা রাখার উপাদান রাস্তার ধারে অনেক রয়েছে। পসরা সাজিয়ে বসে থাকেন বিক্রেতারা। কখনও লেবু জল, লস্যি, কখনও আবার ডাবের জল, আখের সরবত। তবে এসবের পাশাপাশি আরও একটি জিনিসের দিকে অনেকেই ঝুঁকে থাকেন। কোল্ড ড্রিংকস বা সফট ড্রিংকস। ছোট কাচের শিশি হোক বা বড় বোতল – পছন্দমতো কোল্ড ড্রিংকস পেলে অনেকেই আর কিছু চান না। দোকানেও হু হু করে বিক্রি হয় এগুলি। কিন্তু সেটা তো তাৎক্ষণিক আরাম। জানেন কি, দিনের শেষে এই কোল্ড ড্রিংকসই আপনার চরম বিপদ ডেকে আনছে? আপনার যৌনজীবন, সংসার ইত্যাদিও বিপদের মুখে পড়তে পারে! কেন?

সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোল্ড ড্রিংকসের ক্ষতিকারক দিক নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন। সেখানেই দেখা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় দেখা গিয়েছে, ঘনঘন কোল্ড ড্রিংকস খেলে পুরুষ ও মহিলা উভয়েরই প্রজনন ক্ষমতায় প্রভাব পড়বে। তাঁদের যৌনজীবনেও নেমে আসবে ঘোর দুর্যোগ। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১০০টি ইঁদুরের ওপর এই পরীক্ষা চালিয়েছেন। তারপর আরও বিস্তারিত গবেষণা চালানোর পরই এমন সিদ্ধান্তে এসেছেন তাঁরা।

কীভাবে ক্ষতি করে কোল্ড ড্রিংকস? গবেষকদের বক্তব্য, কোল্ড ড্রিংকস বা সফট ড্রিংকসে ‘অ্যাসপারটাম’ (Aspartame) নামের একটি বিশেষ রাসায়নিক থাকে। এটি আসলে ওই পানীয়ের মধ্যে সামান্য মিষ্টিভাব আনে। আর এটাই অন্যতম খারাপ। বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাসপারটাম এন্ডোক্রিন গ্ল্যান্ডের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে দেয়। ফলে মহিলাদের হরমোনাল সমস্যা দেখা যায়। এছাড়াও অ্যাসপারটামের মধ্যে দুটো বিশেষ অ্যামাইনো অ্যাসিড থাকে – ফেনাইলালানিন এবং অ্যাসপারটিক অ্যাসিড। এমনিতে এরা খুব একটা ক্ষতিকারক নয়। কিন্তু কোল্ড ড্রিংকসের সঙ্গে মিশে যাওয়ার জন্য ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। ফলাফল? পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু আর মহিলাদের ডিম্বাণু – দুটোই মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

গবেষকরা বলছেন, ঘনঘন কোল্ড ড্রিংকস খেলে এই রাসায়নিকগুলোর জন্য প্রজনন ক্ষমতা একটু একটু করে নষ্ট হয়ে যায়। দেখা গিয়েছে, শুক্রাণু এবং ডিম্বাণু কোষ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা অন্তত ৯০ শতাংশ! অন্যদিকে, প্লাস্টিকের বোতল আর ক্যানের মধ্যে কোল্ড ড্রিংকস থাকে। সেখান থেকে আরও একপ্রকার রাসায়নিক ওই পানীয়ের মধ্যে মেশে। ‘বিসফেনল-এ’ (Bisphenol-A) নামের ওই রাসায়নিক শরীরে গিয়ে পুরুষের বীর্যের ঘনত্ব কমিয়ে দেয়। ফলে যৌনজীবন, প্রজনন সমস্ত দিকই ক্ষতিগ্রস্ত হয়। তাই, গরমে কাহিল হয়ে পড়লেও, ভবিষ্যৎ স্বাস্থ্যের কথা ভেবে অত্যাধিক কোল্ড ড্রিংকস একেবারে খাওয়া যাবে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।