৬০ লক্ষ মানুষ অনাহারে! কী পরিস্থিতি সুদানে?

Sudan civil war: জাতিসংঘের খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, সুদানে প্রায় ৬০ লক্ষ মানুষ এখন সরাসরি অনাহারের মুখে। অর্থাৎ তারা এখন এমন অবস্থায় আছে খাবার না পেলে বাঁচাই সম্ভব নয়।

inscript
২ মিনিট
৬০ লক্ষ মানুষ অনাহারে! কী পরিস্থিতি সুদানে?

প্রায় দু'বছর ধরে চলা গৃহযুদ্ধ পুরো সুদানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। রাজধানী খারতুম থেকে শুরু করে দারফুর, করদোফান— যে দিকেই তাকানো যায়, সেখানেই ভাঙা ঘরবাড়ি, পুড়ে ছাই হয়ে যাওয়া বাজার, ফাঁকা রাস্তা আর আতঙ্কে জর্জরিত হয়ে যাওয়া গৃহহীন মানুষ। Rapid Support Forces (RSF) এবং Sudanese Armed Forces (SAF)-এর সংঘর্ষ দেশটিকে শেষ করে দিয়েছে।

যুদ্ধের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে সাধারণ মানুষের খাবার-নিরাপত্তার উপর। জাতিসংঘের খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, সুদানে প্রায় ৬০ লক্ষ মানুষ এখন সরাসরি অনাহারের মুখে। অর্থাৎ তারা এখন এমন অবস্থায় আছে খাবার না পেলে বাঁচাই সম্ভব নয়। প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ এখন মারাত্মক খাদ্য সংকটে আছে। যে কোনো সময় তারা সম্পূর্ণ অনাহারের মুখে পড়তে পারে।

অধিকাংশ পরিবার দিনে একবার খাবার জোটাতে পারছে না। যাদের হাতে সামান্য সঞ্চয় ছিল, সব শেষ হয়ে গিয়েছে। অনেক মা-বাবা নিজেরা না খেয়ে শিশুদের জন্য কয়েক টুকরো রুটি রাখছেন। জল পাওয়া কঠিন, অনেক এলাকায় মানুষ নোংরা পুকুর থেকে জল খেতে বাধ্য হচ্ছেন তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১ কোটি ২০ লক্ষ মানুষ ঘর ছাড়া! কোন পথে সুদান?

Sudan Massacre: দারফুরের অনেকেই মনে করেন, আরএসএফ ও তাদের মিত্র মিলিশিয়ারা অঞ্চলটিকে পুরোপুরি আরবদের নিয়ন্ত্রণে নিতে চাইছে।

যুদ্ধের কারণে ত্রাণ যেসব এলাকায় সবচেয়ে বেশি দরকার, ঠিক সেসব এলাকা সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দারফুর, করদোফান, এল-গেজিরা এবং খারতুমের বহু জায়গায় অবরোধের কারণে ত্রাণবাহী ট্রাক যেতে পারছে না। রাস্তা বন্ধ, চেকপোস্টে লুটপাট, সামরিক গোষ্ঠীর বাধা— সব মিলিয়ে খাদ্য পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা উত্তর দারফুরের এল-ফাশের। এখানে হাজার হাজার পরিবার দিন ধরে না খেয়ে আছে। বেশ কিছু হাসপাতালে নিয়মিত অপুষ্টিতে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে, কিন্তু চিকিৎসা বা পুষ্টিকর খাবার, কিছুই যথেষ্ট নেই। মানবিক সংস্থাগুলো বলছে, “এল-ফাশের এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মধ্যে রয়েছে।” এর অর্থ, খাদ্যের অভাবে ব্যাপক হারে মৃত্যু শুরু হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বুভুক্ষু প্রায় ছ'লক্ষ! দু'বছর যে যে ভয়াবহতা দেখছে সুদান

Sudan: ত ২ বছরে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ সহিংসতা থেকে পালিয়ে এসেছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বৃহত্তম বাস্তুচ্যুতি সঙ্কটগুলির মধ্যে একটি।

এদিকে জাতিসংঘের খাদ্য কর্মসূচি প্রতি মাসে প্রায় ৪-৫ মিলিয়ন মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করছে। ইউনিসেফ, ইউএনএইচসিআর ও এফএও একত্র হয়ে কিছু এলাকায় সাহায্য পাঠিয়েছে, বিশেষ করে দক্ষিণ করদোফানে কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই কম। সুদানের মোট অনাহারে থাকা মানুষের তুলনায় এই সাহায্য খুবই সামান্য।

যুদ্ধের কারণে কৃষিকাজও করা যাচ্ছে না। বীজ নেই, যন্ত্রপাতি নেই, সেচব্যবস্থা নষ্ট। অনেক কৃষক যন্ত্রপাতি বা বীজ ফেলে পালাতে বাধ্য হয়েছেন। ফলে দেশের অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাজারে খাবার পাওয়া গেলেও দাম এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না। এক কেজি ময়দা বা ডাল অনেক মানুষের পুরো সপ্তাহের আয়ের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে।

জাতিসংঘ, খাদ্য কর্মসূচি (WFP) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সতর্ক করেছে, সুদান এখন বিশ্বের সবচেয়ে বড় বিপর্যয়ের কেন্দ্রস্থল। যদি দ্রুত আন্তর্জাতিক সাহায্য না বাড়ে এবং যুদ্ধবরতি কার্যকর হয়, তাহলে অনাহারে মৃত্যুর সংখ্যা কয়েকগুণ বেড়ে যেতে পারে। সুদানে বর্তমানে ২৫ মিলিয়নেরও বেশি মানুষ। অর্ধেকের বেশি জনসংখ্যা কোনো না কোনোভাবে খাদ্য ও ওষুধের উপর নির্ভরশীল।

সাহায্য না বাড়ালে কোটি মানুষ সরাসরি জীবনের ঝুঁকিতে পড়ে যাবে। যুদ্ধ থামানো না গেলে, সুদান ধীরে ধীরে ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাবে, এটা এখন আর আশঙ্কা নয়, বাস্তব বিপদ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।