রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আহতদের সারিয়ে তুলতে পারে তেলাপিয়া মাছ? বাঙালির মাছের বিশ্বজয়

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন কোশের জন্ম দেওয়ার ক্ষমতা আছে তেলাপিয়া মাছের চামড়ার।

Madhurima Pattanayak
৪ মিনিট
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আহতদের সারিয়ে তুলতে পারে তেলাপিয়া মাছ? বাঙালির মাছের বিশ্বজয়

খাদ্যরসিক মেছো বাঙালি মাছ খেতে ভালবাসলেও, এই মাছটি সম্পর্কে অধিকাংশ বাঙালির প্রবল নাক-সিঁটকানো রয়েছে। তবে সম্ভবত অধিকাংশ বাঙালি জানেন না, এই মাছটির চামড়ার সাহায্যে চিকিৎসাবিজ্ঞানে কোন পর্যায়ে বিপ্লব ঘটে গেছে বছর কয়েক আগেই। কী সেই মাছ, যাকে নিয়ে এত কথা?

হ্যাঁ, আজ গল্প হবে তেলাপিয়া মাছকে নিয়ে। শরীরে চামড়া পুড়ে গেলে, সেই ক্ষততে তেলাপিয়া মাছের চামড়া লাগিয়ে গজানো হচ্ছে নতুন চামড়া। কিন্তু তেলাপিয়া মাছের চামড়া দিয়ে চিকিৎসাবিজ্ঞানে কয়েক বছর আগেই বিপ্লব ঘটে গেলে, আজ হঠাৎ সেই নিয়ে কথা কেন?

খুব সম্প্রতি শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। আম বাঙালি নিত্য-নতুন বিষয়ে মজে থাকলেও, যুদ্ধের রেশ তাদের কাছে স্তিমিত হয়ে এলেও, যুদ্ধের প্রত্যক্ষদর্শী যারা, তাদের কাছে যুদ্ধের মানসিক ক্ষত এখনও টাটকা। শারীরিক ক্ষতও হিসেবহীন। বোমা-বারুদের বিস্ফোরণে পুড়েছে একাধিক মানুষের শরীর। বাদ যায়নি শিশুও। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে রোজই এই ধরনের ঘটনা ঘটছে, শুধু গণমাধ্যমে তা নিয়ে সচরাচর কথা ওঠে না বলে, আমরাও অজ্ঞানতার গহিন অন্ধকারে থাকি।

কিন্তু বিস্ফোরণের ফলে দেহের কিছু অংশ পুড়লে, তা সারিয়ে তোলার জন্য তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার কি সম্ভব? কল্পবিজ্ঞানের গল্প বলা হচ্ছে বলে মনে হতেই পারে। জার্নাল অফ সার্জিক্যাল কেস রিপোর্টস-এ, ২০১৯ সালে প্রকাশিত হয় একটি গবেষণা। যেখানে বলা হয় ব্রাজিলের একটি হাসপাতালে তেইশ বছরের এক যুবক ভর্তি হন শরীরের কিছু অংশ গানপাউডারের বিস্ফোরণে পুড়ে যাওয়ার কারণে। তেলাপিয়ার চামড়া দিয়ে তাঁর শরীরের পুড়ে যাওয়া অংশের চিকিৎসা করার পর, আবার নতুন করে তাঁর ক্ষততে চামড়া তৈরি হয়। সেই গবেষণাতেই দেখা যাচ্ছে, সঠিক পদ্ধতিতে তেলাপিয়া মাছের চামড়া শরীরের পোড়া অংশে প্রয়োগ করে, পুনরায় এপিথেলিয়াম অংশ গড়ে উঠছে বারো থেকে সতেরো দিনের মধ্যেই। আমাদের শরীরের কোনও অঙ্গ পুড়ে গেলে, বা তা কোনওরকমের তাপ-জনিত আঘাতের শিকার হলে, সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হয় এপিথেলিয়াম। আমাদের শরীরের যে কোনও বাহ্যিক অঙ্গের ত্বক থেকে শুরু করে, দেহের আভ্যন্তরীণ অঙ্গের আবরণ হিসেবে কাজ করে এপিথেলিয়াম। লক্ষ লক্ষ কোশ দিয়ে তৈরি হয় এপিথেলিয়াম নামের এই কলা বা টিস্যু। এদিকে টিস্যু গঠনের একটি মুখ্য উপাদান কোলাজেন নামের একটি প্রোটিন। এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটে না। বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে এপিথেলিয়ামের কাজ বিভিন্ন। ত্বকে উপস্থিত এপিথেলিয়ামের প্রাথমিক কাজ, বাহ্যিক আঘাত, আক্রমণ, সংক্রমণ থেকে দেহের অঙ্গ-প্রত্যঙ্গকে রক্ষা করা।

যে কোনও কোশের মতো, এপিথেলিয়ামের কোশগুলি একত্রিত হয়ে এপিথেলিয়াম কলা গঠন করে। কিন্তু তার জন্য একটি কোশের পাশে আরেকটি কোশ এসে বসে, কোশগুলির একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকা প্রয়োজন। আর কোশগুলিকে এইভাবে জোটবদ্ধ রাখে কোশের বাইরে থাকা সান্দ্র পদার্থ, যাদের বিজ্ঞানের পরিভাষায় এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বলে। ত্বকের এপিথেলিয়াল কোশের আশপাশে অবস্থিত এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের একটি অন্যতম উপাদান হল কোলাজেন। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স শুধু কোশগুলিকে পাশাপাশি সংঘবদ্ধ রাখে না, সঠিকভাবে তাদের সজ্জিত থাকতে সাহায্য করে, যাতে কোনও কলা থেকে অঙ্গ গঠনের সময়ে, অঙ্গগুলি সঠিক আকার ধারণ করতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোভিডের পর আবার বিশ্বজুড়ে হু হু করে ছড়াচ্ছে বিরল ভাইরাস! কতটা ভয়ংকর এই অসুখ?

মাঙ্কি পক্সের সংক্রমণ রুখতে খুব সম্ভবত কনটেনমেন্ট স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে না, কোভিডের ক্ষেত্রে যা আবশ্যক ছিল।

কোলাজেনের সহজলভ্য এবং সস্তা উৎস হলো তেলাপিয়া মাছের চামড়া। দেখা গেছে, তেলাপিয়া মাছের চামড়ায় উপস্থিত কোলাজেন পোড়া অংশে নতুন কোশ জন্মাতে সাহায্য করে, এবং নতুন তৈরি হওয়া কোশগুলিকে পরস্পরের সঙ্গে সংঘবদ্ধ রেখে সুস্থ, ক্ষতহীন, নিরবচ্ছিন্ন নতুন ত্বক গঠনে সাহায্য করে।

চিকিৎসাবিদ্যার যে শাখাটিতে নতুন দেহে কোশ উৎপাদন; ক্ষতিগ্রস্ত কোশ, কলা বা অঙ্গের মেরামত বিষয়ক আলোচনা করা হয়, তাকে রিজেনারেটিভ মেডিসিন বলে। রিজেনারেটিভ মেডিসিন, অর্থাৎ চিকিৎসার মাধ্যমে দেহে নতুন কোশের জন্ম দিতে প্রয়োজন তিনটি উপাদানের: কোশ, পুষ্টি-উপাদান, এবং স্ক্যাফোল্ড মেটেরিয়াল। স্ক্যাফোল্ড মেটেরিয়ালগুলো একাধিক কোশের মধ্যে যোগাযোগ তৈরি করে, তাদের কার্যকর টিস‍্যু বা কলাতে পরিণত হতে সাহায্য করে। দেহের ক্ষত বা পোড়া অংশে নতুন কোশ তৈরি হতে গেলে, এই তিনটি পদার্থের যুগপৎ প্রভাব থাকতেই হবে, একটিকে ছাড়া আরেকটি সম্ভব না।

কয়েক বছর আগে প্রকাশিত একটি গবেষণা থেকে প্রমাণিত হয়েছে, তেলাপিয়ার চামড়ায় উপস্থিত কোলাজেন যখন আমাদের আহত ত্বকের সংস্পর্শে আসে, তখন সেই কোলাজেন আমাদের ত্বকে এপিডারমাল গ্রোথ ফ্যাক্টার এবং ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টরকে কার্যকরী করে তোলে। এই দুই গ্রোথ ফ্যাক্টরের কারণে ত্বকে ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইট কোশ গঠন শুরু হয়। ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইট কোশ আবার ত্বকের গঠনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দু'টি কোশ। পুড়ে যাওয়া ত্বক পুনরায় তৈরি হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুই কোশ।

পাশাপাশি মৃদু বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করে, তেলাপিয়ার চামড়ায় থাকা কোলাজেন ফাইবারের গঠনগত পরিবর্তন আনা যেতে পারে। সেই কোলাজেন শরীরের পোড়া অংশে প্রয়োগ করলে, তা কেরাটিনোসাইট কোশ তৈরি হতে সাহায্য করে।

২০১৬ সালে এলসিভিয়ার নামের জার্নালে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যাচ্ছে, কোলাজেন পোড়া ত্বকের সংস্পর্শে এসে একাধিক জিনকে সক্রিয় করে তোলে, সেই জিনগুলি আবার ত্বকের সদ্য তৈরি হওয়া কোশকে পরিণত হতে সাহায্য করে। ফলে ত্বক সুপরিণত গঠন লাভ করে।

তেলাপিয়ার চামড়ায় থাকা কোলাজেন, ইনভোলিউক্রিন, ফিলাগ্রিন জিনকে সক্রিয় করে তুলে, এই প্রোটিনগুলোকে নতুন করে তৈরি হতে সাহায্য করে। এই গবেষণাটি করেন চিনের শাংহাই জিয়াটং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের একদল গবেষক। ইনভোলিউক্রিন, ফিলাগ্রিন- এই দু'টি প্রোটিনই ত্বকের গঠনের জন্য প্রয়োজনীয় দু'টি প্রোটিন।

প্রশ্ন আসতে পারে, এত কিছু থাকতে তেলাপিয়া মাছেরই চামড়া কেন। স্ক্যাফোল্ড মেটেরিয়াল হিসেবে তেলাপিয়া মাছের চামড়া অত্যন্ত ভরসাযোগ্য। তার কারণ মূলত পাঁচটি। প্রথমত, এরা বায়োকম্প্যাটিবল অর্থাৎ, শরীরের ওপর বিরূপ প্রতিক্রিয়া এরা দেখায় না; দ্বিতীয়ত, এরা দেহের সংস্পর্শে এলে, শরীরের রোগ প্রতিরোধকারী ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে না, ফলে রোগপ্রতিরোধের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। অন্য কোনও প্রাণীর চামড়া প্রয়োগ করলে এই দুইয়েরই প্রবল সম্ভাবনা থাকে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন কোশের জন্ম দেওয়ার ক্ষমতা আছে তেলাপিয়া মাছের চামড়ার।

অন্যান্য মাছের কোলাজেন খুব অল্প তাপমাত্রাতেই নষ্ট হয়ে যায়। এমনকী, মানুষের দেহের সংস্পর্শে এলেও এরা গলে যেতে আরম্ভ করে। অন্যদিকে তেলাপিয়া মাছের চামড়া ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবধি নষ্ট হয় না।

তেলাপিয়ার মতো সস্তা, সহজলভ্য (এবং অবহেলিতও বটে) একটি প্রাণী যুদ্ধের শারীরিক ক্ষতকে অবলীলায় সারিয়ে তুলতে পারে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।