নির্বাচনে ডাহা ফেল বাম-কংগ্রেস-তৃণমূল, এই মাস্টারস্ট্রোকেই ত্রিপুরায় বাজিমাত বিজেপির

Tripura Assembly Election 2023 : রাস্তায় রাস্তায় গেরুয়া আবির নিয়ে নেমে পড়েছেন সাধারণ মানুষ। বিজেপি নেতা থেকে প্রার্থী, প্রত্যেকের মুখেই চওড়া হাসি।

inscript
২ মিনিট
নির্বাচনে ডাহা ফেল বাম-কংগ্রেস-তৃণমূল, এই মাস্টারস্ট্রোকেই ত্রিপুরায় বাজিমাত বিজেপির

বিদ্রোহ, বিরোধিতা – ছিল অনেককিছুই। বিরোধীদের লাগাতার প্রচারও ছিল। গর্জন, পাল্টা গর্জনে ভোটের আগেই উত্তাপ বেড়েছিল উত্তর-পূর্বে। কিন্তু শেষমেশ হাসি ফুটল গেরুয়া শিবিরের মুখে। হাজার চিন্তা, অজস্র বিনিদ্র রজনী পেরিয়ে ফের একবার ত্রিপুরায় ক্ষমতা দখল করল বিজেপি। রাস্তায় রাস্তায় গেরুয়া আবির নিয়ে নেমে পড়েছেন সাধারণ মানুষ। বিজেপি নেতা থেকে প্রার্থী, প্রত্যেকের মুখেই চওড়া হাসি। বিজয়ীর সার্টিফিকেট নেওয়ার সময় সেই হাসির ঝলক দেখা গেল বিদায়ী মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার মুখেও।

আপাতদৃষ্টিতে ত্রিপুরার ছবি এটাই। প্রবল বিরোধিতা সত্ত্বেও এই রাজ্যে বিজেপির মুখেই শেষ হাসি ফুটল। দীর্ঘ বহু বছর ক্ষমতায় থাকার পর এবার ফিরে আসার হুংকার দিয়েছিল বামেরা। পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও বাম-কংগ্রেস জোট হয়েছিল। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসও সমস্ত শক্তি দিয়ে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে নেমেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রীরা প্রচারে এসেছেন। কিন্তু ত্রিপুরাবাসী যে এখনও বিজেপির ওপরেই ভরসা করে, সেটা বৃহস্পতিবার, ২ মার্চের ফলাফলেই বোঝা গেল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘নোটা’র কাছেও গো হারা হারল তৃণমূল! কেন ত্রিপুরায় এমন ভরাডুবি হল জোড়াফুলের?

Tripura assembly election 2023 results : ২০২১ সালের পুরভোটে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। সেবারের ভোটে জেতা প্রার্থীও ছিল জোড়া ফুলের। তবে কেন এমন পরিস্থিতি হল?

বাম-কংগ্রেস-তৃণমূল, তিন বিরোধী শক্তিই কার্যত দাঁত ফোটাতে পারেনি। অথচ নির্বাচনের আগে থেকেই লাইমলাইটে ছিল ত্রিপুরা। কারণ? ত্রিপুরায় বিজেপির দলের ভেতরেই জোর কোন্দল। গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র হচ্ছিল, মন্ত্রিসভার ভেতরেও চলছিল বিভিন্ন উত্তপ্ত আলোচনা। সেইসঙ্গে জাতীয় বিভিন্ন ইস্যু তো ছিলই। তবুও ৬০টি আসনের মধ্যে ৩৪টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখল বিজেপি। কীভাবে হল এই কাজ? কী স্ট্র্যাটেজি ছিল বিজেপির। সমস্ত কিছুর মূলে রয়েছে একটাই নাম – ডঃ মানিক সাহা।

বামেদের দীর্ঘদিনের রাজত্ব ভেঙে ত্রিপুরায় গেরুয়া ঝড় তুলেছিলেন বিপ্লব দেব। তিনিই ছিলেন ত্রিপুরা বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরই একটু একটু করে দলের ভেতর অসন্তোষ বাড়ে। সেসব সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন বিপ্লব দেব। তাঁর প্রতি সাধারণ মানুষ থেকে দলের নিচু কর্মী সবারই ক্ষোভ বাড়ছিল। একটু একটু করে ব্যাকফুটে চলে যাচ্ছিল গেরুয়া শিবির। এমনই পরিস্থিতিতে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো হয়। সেখানে আনা হয় মানিক সাহাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটাই ছিল মাস্টারস্ট্রোক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১০ বছরের ঘাসফুল দুর্গে ভাঙন! সাগরদিঘিতে কোন মন্ত্রে তৃণমূলকে হারাল বাম-কংগ্রেস জোট?

Sagardighi Bypoll Election 2023 : পরিবর্তনের হাওয়া ঘুরে গেল একেবারে? বিজেপি নয়, বাম-কংগ্রেসকেই কি বেছে নিচ্ছে মানুষ?

রাজনৈতিক বিশ্লেষকদের আরও বক্তব্য, মাত্র কয়েক মাস আগে গুজরাত নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী বদল করেছিল বিজেপি। তারপর সেখানেই সমস্ত রেকর্ড ভেঙে জয়লাভ করে তারা। এখানেও কার্যত সেই ফর্মুলাই কাজ করে গেল। মানিক সাহা দায়িত্ব নেওয়ার পর ত্রিপুরায় বিজেপির ভেতরের দ্বন্দ্ব একটু একটু করে কমতে থাকে। কিন্তু গুজরাতের মতো ভোটের ‘সুনামি’ দেখল না ত্রিপুরা। বিজেপি সেরকম দাবি করলেও, ত্রিপুরার ফলাফলের ভেতর যে শঙ্কাও লুকিয়ে রয়েছে, সেটা বলাই বাহুল্য।

কেন এমন মত? ২০১৮ সালের ত্রিপুরা নির্বাচনের কথা ভাবুন। ৫১টি আসনে লড়াই করেছিল বিজেপি। জিতেছিল ৩৫টিতে। আর এবার সেটি কমে দাঁড়াল ৩৪। মানিক সাহা, জিষ্ণু দেববর্মার মতো হেভিওয়েট নেতারাও কম মার্জিনে জিতেছেন। বিপদটা যে একেবারে কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে, সেটা মানছেন গেরুয়া শিবিরের নেতারাও। একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও, ভোটের সুনামির ধারেকাছেও নেই বিজেপি। যা দেখেছিল গুজরাত। সেইসঙ্গে ত্রিপুরার নতুন রাজনৈতিক দল তিপ্রা মথার উত্থান অন্যান্য বিরোধী দল ও বিজেপি – দুই পক্ষকেই এবার বিপদে ফেলেছে। বাম-কংগ্রেস ১৪টি আর তিপ্রা মথা ১২টি আসন পেয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচন, কিংবা পরবর্তী ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য যা একটু হলেও বিপদের সংকেত দিয়ে রাখল বিজেপির কাছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?