এবার হানা দিচ্ছে টম্যাটো ফ্লু! শিকার শিশুরা? কীভাবে সতর্ক হবেন?

কোনও শিশু বা ব্যক্তির ত্বকে ফুসকুড়ি বা ফোসকা দেখা গেলে তা ফেলে না রেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Piya Saha
৩ মিনিট
এবার হানা দিচ্ছে টম্যাটো ফ্লু! শিকার শিশুরা? কীভাবে সতর্ক হবেন?

করোনা অতিমারী-পরবর্তী পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক রোগের দেখা মিলেছে। এদের কোনওটি করোনার সঙ্গে জড়িত, আবার দেহের প্রতিরোধক্ষমতা একেবারে তলানিতে ঠেকায় কিছু রোগ আক্রমণ করেছে মানব-শরীরকে। এবার কেরলে এক অজানা জ্বরে আক্রান্ত বহু শিশু। গত সপ্তাহে ওই রাজ্যে খাদ্যে বিষক্রিয়ার কারণে ৫৮ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অনেকের মৃত্যুও হয়েছে বিষক্রিয়ার ফলে। সেই ঘটনার এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এই অজানা জ্বর ভয় ধরিয়েছে মানুষের মধ্যে। নতুন এই জ্বরের নাম 'টম্যাটো ফ্লু'। স্থানীয় সূত্রে খোঁজ মিলেছে, ১১ মে পর্যন্ত প্রায় ৮০টি শিশু এই জ্বরে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই কেরলের কোলাম জেলায় বসবাসকারী। এছাড়াও রাজ্যের দক্ষিণে আরিয়ানকাভু, আঁচল এবং নেদুভাথুর অঞ্চলেও অনেক শিশু এই জ্বরে আক্রান্ত হয়েছে।

অজানা এই জ্বরের কারণে পার্শ্ববর্তী তামিলনাড়ু ও কর্নাটক রাজ্যের সীমান্তে সতর্কতা জারি হয়েছে। কর্নাটকের ম্যাঙ্গালুরু, উদুপি, কোদাগু প্রভৃতি জেলাগুলোতে কেরল থেকে আসা শিশুদের পরীক্ষা করা শুরু করেছে সরকার। সংবাদ সংস্থা পিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সংক্রমণ রুখতে কেরল থেকে আসা শিশুদের জ্বর রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। দু'জন চিকিৎসক, পুলিশ নিয়ে তৈরি এই পরীক্ষক দল সীমান্তে আসা শিশু-সহ অন্যান্যদের দেহে রোগের কোনওরকম লক্ষণ উপস্থিত থাকলে তাঁদের তালিকা তৈরি করছে এবং আক্রান্তদের জন্য আলাদা করে আইসোলেশনের ব্যবস্থা করেছে সরকার। মনে করা হচ্ছে, এই জ্বরও করোনার মতোই সংক্রামক প্রকৃতির। পাশাপাশি ২৪ জন অঙ্গনওয়ারি কর্মীকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে । এই দল পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে জ্বরের লক্ষণ উপস্থিত রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখবে। তবে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর কে. সুধাকর গতকাল জানিয়েছেন, এই জ্বরের সঙ্গে করোনার কিছু লক্ষণের মিল থাকলেও দু'টি রোগের মধ্যে কোনও মিল নেই । এই লক্ষণগুলো বিভিন্ন ভাইরাল ফিভারের ক্ষেত্রেও দেখা যায়। কর্তৃপক্ষ সচেতন রয়েছে, তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই এই মুহূর্তে।

টম্যাটো ফ্লু কী?

সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টম্যাটো ফ্লুয়ে আক্রান্ত শিশুদের ত্বকে ফুসকুড়ি বা ফোসকা দেখে গেছে। এগুলো দেখতে বড় লাল রঙের হওয়ায় অজানা এই জ্বরের নাম দেওয়া হয়েছে টম্যাটো ফ্লু। এখনও স্পষ্টভাবে জানা যায়নি, এই জ্বরের প্রকৃত কারণ কী। চিকিৎসকদের একাংশ বলছেন, এটি এক ধরনের সংক্রামক জ্বর। আবার অনেকের মতে এটি চিকনগুনিয়া বা ডেঙ্গুর প্রভাবেও হতে পারে। কেরল রাজ্যের কিছু অংশে এই অজানা জ্বরে মূলত আক্রান্ত হয়েছে পাঁচ বছরের কম বয়সি শিশুরা। কেরল, কর্নাটক উভয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের তরফেই জানানো হয়েছে, ভয় না পেয়ে প্রয়োজনীয় নিয়মবিধি পালনের কথা।

লক্ষণ

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ ঘূর্ণিঝড়ের হাত থেকে কীভাবে বাঁচাবেন বাড়ি? জেনে নিন সেই প্রযুক্তি

জলবায়ু পরিবর্তনের (Climate Change) প্রভাবে প্রকৃতির খামখেয়ালিপনা বাড়বে, সঙ্গে বাড়বে সাইক্লোন। কীভাবে বাঁচাবেন বাড়ি?

এখনও পর্যন্ত যে যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছে সেগুলি হল:

১. মাত্রাতিরিক্ত জ্বর

২. ডিহাইড্রেশন

৩. গা, হাত-পা ব্যাথা

৪. ত্বকে ফুসকুড়ি

৫. বড় আকারের ফোসকা

৬. দেহে ক্র্যাম্প

৭. বমি বমি ভাব

৮. হাঁচি, কাশি এবং ঠান্ডা লাগা

৯. ক্লান্তি

১০. মুখের ভেতর অস্বস্তি বোধ

১১. হাত,পা এবং দেহের বিভিন্ন অঙ্গ বিবর্ণ দেখায়

করণীয়

কোনও শিশু বা ব্যক্তির ত্বকে ফুসকুড়ি বা ফোসকা দেখা গেলে তা ফেলে না রেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঙ্গে লক্ষ রাখতে হবে, কোনওভাবেই যেন ফোসকাগুলোতে নখ না লাগে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বিশ্রামের প্রয়োজন এক্ষেত্রে।

কীভাবে প্রতিরোধ করবেন এই রোগ ?

অযথা ভয় না পেয়ে কিছু কথা মাথায় রাখলেই এই অজানা জ্বরের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এখনও পর্যন্ত অবস্থা হাতের বাইরে চলে যায়নি। সংক্রমণ এড়াতে যে জিনিসগুলো মেনে চলবেন:

১. শরীর সবসময় হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। পারলে জল ফুটিয়ে খাওয়াই ভালো।

২. এই জ্বরে আক্রান্ত রোগীর থেকে দূরত্ব বজায় রেখে চলুন। যদিও এখনও পর্যন্ত প্রাপ্তবয়স্কদের আক্রান্ত হওয়ার খবর না জানা গেলেও, চিকিৎসকরা আক্রান্তদের কাছে না যাওয়ারই পরামর্শ দিয়েছেন।

৩. সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করুন।এতে যে কোনও রোগ সংক্রমণের হাত থেকেই মুক্তি পেতে পারেন।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।