ধরার সুবিধের জন্য নয়, জানেন কি প্লাস্টিকের টুলে ছিদ্র থাকার পিছনেও রয়েছে বৈজ্ঞানিক যুক্তি

Plastic stool : প্লাস্টিকের টুলের ঠিক মাঝখানে একটা করে ছিদ্র থাকে, কেনার আগে জেনে নিন আসল কারণ

Kankana Mukherjee
২ মিনিট
ধরার সুবিধের জন্য নয়, জানেন কি প্লাস্টিকের টুলে ছিদ্র থাকার পিছনেও রয়েছে বৈজ্ঞানিক যুক্তি

বাড়িতে যতোই বাহারি ধরনের চেয়ার থাকুক না কেন নিদেনপক্ষে একখানাও প্লাস্টিকের টুল নেই এমন বাড়ি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। নানা রঙের, নানা মাপের একাধিক টুল থাকে প্রতিটি বাড়িতেই। বসার খে তো বটেই এমনকী ছোট খাটো জিনিস রাখা অথবা হাতের নাগালের বাইরে থাকা কোনো জিনিস নিচে নামাতে খুবই উপযোগী টুল। কিন্তু টুল ব্যবহার করার সময় লক্ষ্য করেছেন কি প্রতিটি প্লাস্টিকের টুলেই মাঝখানে একটি নির্দিষ্ট মাপের ছিদ্র থাকে। ছোট বড় সব ধরনের টুলেই কেন এই ছিদ্রটি থাকে? আবার অদ্ভুত বিষয় হল কাঠের টুলে তো ছিদ্র থাকে না, আসুন জেনে নেওয়া যাক কেন এমন বৈপরীত্য।

মূলত বসার কাজে ব্যবহৃত হলেও একটা বড় অংশের মানুষ প্লাস্টিকের তুলে ওপর দাঁড়িয়ে কাজ করেন। তাই টুল যেমন মজবুত হওয়া প্রয়োজন তেমন প্রয়োজন বৈজ্ঞানিক ব্যাখ্যাও। যাতে কাজ করতে গিয়ে বিপদ না হয় সেই কারণেই রাখা হয় মাঝের ছিদ্রটি। অনেকেই মনে করেন, টুল ধরার সুবিধার জন্য ওই ছিদ্রটি রাখা হয় তবে ওটুকুই সব নয়। এটা ঠিকই যে টুলের মাঝখানে ছিদ্রটি থাকে বলে স্থানাতরিত করতে সুবিধা হয় তবে আসল কারণ অন্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্রেফ বালি দিয়েই তৈরি বিরাট প্রাসাদ! বাংলার এই শিল্পীর সৃষ্টি দেখতেই হাজির কাতারে কাতারে লোক

Ranajit Roy Barddhaman Sand Artist : বাংলার বুকেও বালির সাম্রাজ্য তৈরি করছেন এক শিল্পী। নিখুঁত সেই কাজ দেখে চক্ষু ছানাবড়া অজস্র মানুষের।

দোকানে তাকালে দেখা যায়, একের পর এক টুল ওপর ওপর সাজিয়ে রাখা রয়েছে। এই সময় ওই ছিদ্রটি থাকে বলেই টুলগুলিকে বিচ্ছিন্ন করতে সমস্যা হয় না। মাঝের ছিদ্রটি দিয়ে বায়ু চলাচল করতে পারে ফলে অকারণ গায়ের জোরে টেনে হিঁচড়ে আলাদা করার প্রয়োজন পড়ে না টুলগুলিকে। এছাড়াও টুলের ওপর ওঠার সময়ও যতোই মজবুত হোক, একটা বাড়তি চাপ পড়ে। সেই সময়ও ওই ছিদ্রটি থেকে বায়ু চলাচল হয়, ফলে আকস্মিক বিপদের ঝুঁকি এড়ানো যায়। এছাড়াও অল্প পরিমাণে হলে প্লাস্টিক বাঁচে ওই ছিদ্রটির কারণে। যার থেকে মোট প্লাস্টিকের পরিমাণে হেরফের হয়।

প্লাস্টিকের টুলে কেন ছিদ্র থাকে এরকম একটা আজব প্রশ্নে হয়তো প্রাথমিক ভাবে অনেকেই ঘাবড়ে যেতে পারেন। কেউ কেউ আবার ভেবেই বসতে পারেন ওটাই ডিজাইন। কিন্তু যেকোনও প্রতিটির পিছনেই যে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, টুলও তার ব্যতিক্রম নয়। রোজকার জীবনে দেদার ব্যবহার করছেন যে টুলটিকে, তার পুঙ্খানুপু্খ হদিশও দিচ্ছে বিজ্ঞানই। তাই এবার থেকে কেনার সময় জেনেই কিনুন আসল কারণ।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

শেয়ারবাজারে বিনিয়োগের আগে যে ভুলগুলি এড়ানো জরুরি

Stock Market Psychology: শেয়ারবাজারে একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় সমস্যা অনেক সময় সে নিজেই। আজকের তথ্যপ্রযুক্তিনির্ভর আর্থিক বাজারে এই পর্যবেক্ষণের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এখন সমস্যা তথ্যের অভাব নয়, বরং তথ্যের অতিরিক্ত প্রবাহ।

মহাবিশ্বকে বুঝতে গিয়ে সমাজকে ভুলে যাননি অশোক সেন

পিএইচডির প্রথম প্রায় তিন বছর তাঁর গবেষণায় কোনো কাঙ্ক্ষিত অগ্রগতিই হয়নি। চারদিকে শুধু স্থবিরতা। বেশিরভাগ শিক্ষার্থী যেখানে এমন পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলেন বা হতাশ হয়ে পড়েন, অশোক সেন তা করেননি।

মেষ নয়, হায়াডিস? ভ্যান গগের ‘স্টারি নাইট’ নিয়ে কী বলছে নতুন গবেষণা?

The Starry Night mystery: এর আগে দীর্ঘকাল ধরে ধারণা করা হতো যে ভ্যান গগের আঁকা ছবিটির উপরের অংশটি মেষ রাশির কোনো তারামণ্ডল। তবে, সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত 'দ্য অ্যাকচুয়াল স্কাই অফ ভ্যান গগস স্টারি নাইট: এ মাল্টিডিসিপ্লিনারি রিঅকনস্ট্রাকশন' নামক গবেষণাটিতে বলা হয়েছে, ভ্যান গগের ছবির কেন্দ্রীয় পাঁচ তারার বিন্যাস মেষ রাশির সঙ্গে নয়, বরং হায়াডিস নক্ষত্রপুঞ্জের সঙ্গে নিখুঁতভাবে মেলে।

ডার্কওয়েবে SBI-র তথ্য ফাঁস, কতটা সুরক্ষিত আপনার সঞ্চয়? যা জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ

সন্দীপ সেনগুপ্তের পরামর্শ, যাঁদের তথ্য ফাঁস হয়েছে বলে আশঙ্কা রয়েছে, তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি এমনকি ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথাও বলেছেন।

আইনস্টাইনের কাল্পনিক পরীক্ষা এবার বাস্তবে, কোয়ান্টাম জগতের কণা-তরঙ্গ রহস্যের কী হলো?

Einstein Bohr quantum debate: সম্প্রতি ১০০ বছর আগের আইনস্টাইনের সেই কাল্পনিক পরীক্ষাটি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর বিখ্যাত কোয়ান্টামবিজ্ঞানী জিয়ান-উই প্যান (Jian-Wei Pan) এবং তাঁর সহকর্মীরা ল্যাবরেটরিতে বাস্তবে রূপ দিয়েছিলেন।

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?