স্রেফ বালি দিয়েই তৈরি বিরাট প্রাসাদ! বাংলার এই শিল্পীর সৃষ্টি দেখতেই হাজির কাতারে কাতারে লোক

Ranajit Roy Barddhaman Sand Artist : বাংলার বুকেও বালির সাম্রাজ্য তৈরি করছেন এক শিল্পী। নিখুঁত সেই কাজ দেখে চক্ষু ছানাবড়া অজস্র মানুষের।

inscript
২ মিনিট
স্রেফ বালি দিয়েই তৈরি বিরাট প্রাসাদ! বাংলার এই শিল্পীর সৃষ্টি দেখতেই হাজির কাতারে কাতারে লোক

সুদর্শন পট্টনায়েককে নিশ্চয়ই চেনেন? ওড়িশার সমুদ্রতটে বালি দিয়ে একের পর এক সৃষ্টি করে চলেছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এলে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিশ্ব জুড়ে প্রচুর সম্মান পেয়েছেন তিনি; পদ্মশ্রী খেতাবও পেয়েছেন ভারত সরকারের কাছ থেকে। ওড়িশার সেই সমুদ্রতট থেকে অনেকটা দূরে, বাংলার বুকেও বালির সাম্রাজ্য তৈরি করছেন এরকমই এক শিল্পী। নিখুঁত সেই কাজ দেখে চক্ষু ছানাবড়া অজস্র মানুষের। স্রেফ সেই কাজ দেখতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কে এই বিস্ময় ব্যক্তি?

বর্ধমান জেলা এমনিতেই বেশ সমৃদ্ধ। সংস্কৃতি হোক বা শিল্প – সবেতেই বাংলার অন্যতম প্রাণকেন্দ্র। সেই বর্ধমানেই একমনে বালি ঘেঁটে চলেছেন শিল্পী রণজিৎ রায়। সঙ্গে রয়েছেন আরও দুই শিল্পী। অবশ্য মূল উদ্যোক্তা রণজিৎই। বালির ওপর একমনে বুলিয়ে চলেছেন যন্ত্রপাতি। আর ধীরে ধীরে সেই সাধারণ বালির স্তূপ নিজের রূপ বদলাচ্ছে। তৈরি হচ্ছে বিরাট একটি প্রাসাদ। তার দরজা, জানলা, প্রতিটা কক্ষ যেন শিল্পীর নিখুঁত হাতে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে।

বর্ধমানের দামোদর নদ সংলগ্ন সদরঘাট অঞ্চলে এমনই বিস্ময় ঘটিয়ে চলেছেন বালু শিল্পী রণজিৎ রায়। সামান্য বালিই তাঁর হাতের স্পর্শে বদলে যাচ্ছে প্রাসাদে। দিনের পর দিন এই কাজ করে চলেছেন রণজিৎ। তাঁর এই কাজ দেখতেই ভিড় জমছে সদরঘাটের ওই অঞ্চলে। এক ঝলক দেখলে মনে হবে, ঠিক যেন ‘বাহুবলী’র দৃশ্য। মাহিস্মতির সেই প্রাসাদই ফুটে উঠছে বর্ধমানের বুকে।

সত্যিই কি তাই? এক গাল হাসেন রণজিৎ রায়। তাঁর বক্তব্য, প্রাচীন ভারতের বিভিন্ন সাম্রাজ্যের কথা ইতিহাস বইয়ে সুন্দর করে লেখা আছে। সেসব সাম্রাজ্য আজ আর নেই; তাদের প্রাসাদও আজ ভগ্নস্তূপ। সেই ইতিহাসকে তুলে ধরতেই এমন ‘বালু প্রাসাদ’। এর পেছনে নিজস্ব দর্শনও রয়েছে রণজিৎ রায়ের। ইতিহাস বুইয়ের পাতায় পড়া সেই সাম্রাজ্য যেন ক্ষণিকের। চলতে চলতে একটা সময় পর বিলীন হয়ে যায়। সময়ের ঢেউ এসে সেখানে আঘাত মারে। সেজন্যই বালি দিয়ে তৈরি করা হয়েছে পুরনো দিনের একটি প্রাসাদ। বালিও তো সময়ের তালে তালে একটু একটু করে মিলিয়ে যায়। বালু প্রাসাদও একদিন বিলীন হয়ে যাবে। সেজন্যই এই শিল্পকর্ম।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।