কান টানলে অভিষেক? এই কারণেই ইডির শমন থেকে রেহাই পাচ্ছেন না তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড

Abhishek Banerjee: তৃণমূল প্রতিহিংসার তত্ত্ব খাড়া করলেও কেন অভিষেককে ধরে টানাটানি করছে ইডি?

tiasa gupta
৪ মিনিট
কান টানলে অভিষেক? এই কারণেই ইডির শমন থেকে রেহাই পাচ্ছেন না তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড

কান টানলে মাথা আসবে?

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত গ্রেফতারের পর এই আওয়াজ তুলেছিল বিরোধী শিবির। (গর্জেছিলেন খোদ বিরোধী দলনেতা)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণীর আগে দিল্লি সফর নিয়ে কম জলঘোলা হয়নি। তৃণমূল এবং সরকারের পক্ষ থেকে বলা হয়, বকেয়া আদায় করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ৪০ মিনিট ধরে তিনি শুধুই বকেয়া আদায়ের চিঠি ধরালেন? এই নিয়ে প্রশ্ন ওঠার ছিল, উঠেছে। বিরোধীদের দাবি, ওই সফর ছিল আসলে `সেটিং’। সে যাই হোক, এর আগে দেখা গেছে সিবিআই, ইডি অভিষেককে ধরে টানাটানি করতেই তিনি দিল্লি ছুটে গিয়েছেন। এমনকী বিরোধী ঐক্য তৈরির বাড়া ভাতে কার্যত ছাই দিয়েছে সেই ঘটনা। কারণ মমতাকে দমিয়ে দেওয়ার জন্য ভাইপোকে ধরে টানাটানির প্রয়োজন ছিল? এবারও কি মমতা সেই ইঙ্গিত আগে পেয়েছিলেন? ছাত্র সমাবেশের মঞ্চ থেকে সেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে ভবিষ্যদ্বানী করেছিলেন, “এই সভায় একটু আগেই অভিষেক খুব ভালো বক্তৃতা দিয়েছে, আমার মন বলছে, ওকে কাল না নোটিস ধরায় আবার। আগে তো ওকে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার বোধ হয় ২ বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে।” এটা কি নেহাতই কাকতালীয়? বোধহয় না। কারণ ২১ জুলাই এর সভার পরেপরেই ইডির জালে পার্থ এবং তারপর সিবিআইয়ের জালে অনুব্রত। সরকারকে একেবারে ল্যাজেগোবরে করে ছাড়ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তৃণমূল প্রতিহিংসার তত্ত্ব খাড়া করলেও কেন অভিষেককে ধরে টানাটানি করছে ইডি?

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র। অভিষেককে সমন পাঠাল ইডি। কলকাতার ইডি-র অফিস সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে ২ সেপ্টেম্বর। কয়লা পাচার মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি থেকে টিম আসছে। তদন্তকারী অফিসার-সহ একটি বিশেষ দল অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। মমতার ভবিষ্যদ্বাণীর ঠিক পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালেই কয়লা পাচার কাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এর আগেও তলব করা হয়েছিল তাঁকে। একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। যা নিয়ে রীতিমতো শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন অভিষেক-রুজিরা। তাঁদের একটাই আবেদন ছিল, কলকাতাতেই যেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় অবশ্য শীর্ষ আদালতে তাঁর সেই মামলা মেনশন হয়নি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি।

কেন তলব

ইডি সূত্রে খবর, বেশ কিছু নতুন তথ্য তদন্তে উঠে এসেছে। সেই তথ্য-ই তাঁরা যাচাই করে দেখতে চান। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করা হয়েছে। এর আগে দিল্লিতে গিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। এবার তলব কলকাতাতেই। কয়লা পাচার মামলায় ইডির এই তলব নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

চলতি বছরের ২৯ মার্চ মঙ্গলবার দুপুর ১১টা নাগাদ দিল্লিতে ইডির দফতরে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁকে ওইদিন হাজির থাকতে হয় দিল্লির ইডির অফিসে। এদিকে তার আগে ২৪ মার্চ অভিষেককে প্রায় সাড়ে ৮ ঘণ্টা দিল্লিতে ইডির অফিসে জেরা করা হয়েছিল। এরপর তিনি ইডির অফিস থেকে বেরিয়ে জানিয়েছিলেন, কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। সেগুলি তিনি পাঠিয়ে দেবেন।

কিন্তু কেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি? তবে কি কয়লাকাণ্ড নিয়ে ইডি যা জানতে চাইছে তা এখনও পুরোপুরি জানা যায়নি? তবে কি আরও তথ্য ইডি অভিষেকের কাছ থেকে জানতে চাইছে ? সূত্রের খবর , অভিষেক এর আগে যে বয়ান দিয়েছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তিনি এর আগে কথা বলার পরেও সবটা জানতে পারেননি ইডি কর্তারা। এখনও অনেক প্রশ্ন রয়েছে। কারণ গত কয়েকমাসে নানা সূত্র পেয়েছে ইডি। তার ভিত্তিতেই তাঁকে ফের জেরা করা উদ্যোগ। তবে এযাত্রা তাঁকে দিল্লি যেতে হচ্ছে না। সূত্রের খবর এমনটাই।

অন্য দিকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মেনকা গম্ভীবরকেও তলব করেছে ইডি। তাঁকেও কয়লা পাচায় মামলাতেই তলব করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর মেনকা গম্ভীরকে দিল্লির ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নোটিসে। যদিও সূত্রের খবর, এই নোটিসের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মেনকা।

ষড়ষন্ত্রের তত্ত্ব

তৃণমূলের অভিযোগ, ২০২১ এর আগে বিজেপি মোদী-শাহর মতো হেভিওয়েট ব্যাটেলিয়ান প্রচারে নামিয়েও ভালো রেজাল্ট দূর অস্ত, এক্কেবারে ফেল করে রাজ্য থেকে পাত্তারি গুটিয়েছিল। স্বাভাবিকভাবে বাংলাকে পাখির চোখ করেও দাঁত ফোটাতে পারেননি মোদী। অভিযোগ, তিনি প্রতিহিংসার রাজনীতি করেন, করছেন। তাই এই রাজ্যকে তাক করে একে একে রাঘব বোয়ালদের জেল পাঠাচ্ছে সিবিআই, ইডি।

বিরোধীদের বারবার তাড়া করেছে সিবিআই, ইডি জুজু। এই অস্ত্রে বিরোধীদের চমকে দিতে বারবার শান দিয়েছে তারা! এখনও বিজেপি এবং কেন্দ্রের মরণ কামড়ের নাম সিবিআই ও ইডি। তার প্রয়োগ দেখা গেছে কখনও রাহুল, সোনিয়া, ফারুক আবদুল্লা, শিবকুমার, এমনকী উত্তরপ্রদেশে বুয়া-বাবুয়ার ক্ষেত্রেও।

রাজনৈতিক মহলের একাংশের মত, দিল্লির আঙিনায় বিরোধী ঐক্য তৈরি করতে সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয়কে সামনে রেখে বিরোধীরা এক হচ্ছিল। বিজেপি যে তাতে বাধ সাধবে, এ আর কী আশ্চর্যের! মোদি-শাহরা ভালোই জানেন অভিষেকের কান টানলে মমতাকে ভালোই বিড়ম্বিত করা যাবে। অভিযোগ, নিপুণভাবে এই কাজে সিবিআই এবং ইডিকে নিয়োগ করে তারা। পার্থ, কেষ্ট গ্রেফতারের অনেক আগে থেকেই অভিষেককে ধরে টানাটানি করছে ইডি, সিবিআই।

পর্যবেক্ষকরা বলছেন, বিজেপির বহু পুরনো ও চেনা হাতিয়ার হিন্দুত্ব। দেশে প্রাচীন স্মৃতি সৌধের ইতিহাস পরিবর্তন করে গায়ে হিন্দুত্বের তকমা লটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। রামমন্দির হচ্ছে। এদিকে মোদি ক্ষমতায় এসে বুঝেছিলেন, নতুন ভারতের মন হিন্দুত্বে ভিজবে না। নতুন ভারত কাজ চায়। তাই মোদিকে বারবার বলতে হয়েছে উন্নয়নের কথা। এতকিছুর পরেও সিবিআই ও ইডির মতো `ভোঁতা অস্ত্রে’ কেন বারবার শান দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র? একথা ঠিক যে, এই রাজ্যে দুর্নীতির পচা শামুকে সরকারের পা কেঁটে রক্তাক্ত হয়েছে। তবে কেন্দ্রের বারবার বিরোধীদের ঘায়েল করতে সিবিআই ও ইডি-র মতো অস্ত্র ব্যবহারের প্রবণতার সাক্ষী থেকেছে দেশ। এত প্রয়োগের ফলে এই দুই অস্ত্রের ব্যবহার ছিদ্রযুক্ত পাত্রে জল ভরার বৃথা চেষ্টার সামিল হবে না তো? নাকি এবারও বড়শিতে মাছ গাঁথবে? দেখা যাক।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।