অপারেশন সিঁদুরে শহিদ ভারতের ৫ সেনা! পাকিস্তানি হামলা যেভাবে নস্যাৎ করেছে সেনাবাহিনী

Operation Sindoor Army Death: অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সশস্ত্র বাহিনীর কোনও বিমান ওই দেশে ধরাশায়ী হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে চায়নি সেনা।

inscript
৩ মিনিট
অপারেশন সিঁদুরে শহিদ ভারতের ৫ সেনা! পাকিস্তানি হামলা যেভাবে নস্যাৎ করেছে সেনাবাহিনী

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে শুরু হওয়া 'অপারেশন সিঁদুর'-এ এখনও অবধি ৫ জন ভারতীয় সেনার প্রাণ গিয়েছে। রবিবার সাংবাদিকদের উদ্দেশে সেনাবাহিনী আরও জানিয়েছে, গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় কামান এবং গুলিতে পাকিস্তানের সেনাবাহিনীর প্রায় ৩৫ থেকে ৪০ জন সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস সন্ত্রাসী হামলার প্রত্যাঘাতে ৭ মে ভোরে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ' অপারেশন সিঁদুর'। পরবর্তী সমস্ত পাকিস্তানি পাল্টা আক্রমণও সামলানো হয়েছে 'অপারেশন সিঁদুর'-এর অধীনেই। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে। সেনাবাহিনী এই হামলার জবাবে কড়া সতর্কবার্তা দিয়েছে যে, এভাবে যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়, তাহলে 'কঠোর জবাব' দেওয়া হবে।

ভারতীয় সেনা বারেবারে জানিয়েছে, 'অপারেশন সিঁদুর' শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিগুলিকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। এরপর ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি হামলার এক ঢেউ শুরু হয়। ভারতীয় সেনা জানিয়েছে, ইসলামাবাদের আগ্রাসনের 'যোগ্য জবাব' দিয়েছে ভারত। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পাকিস্তানি চেষ্টা নস্যাৎ করেছে ভারতের সেনা। যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে এবং ভারতীয় ভূখণ্ডে ড্রোন পাঠিয়ে যে হামলার চেষ্টা করেছে, ভারতীয় সেনা এমন উস্কানির "কঠোর এবং শাস্তিমূলক" জবাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আইএমএফ ঋণের অপব্যবহার: ঋণ নয়, রাষ্ট্রের ছদ্মবেশী যুদ্ধ তহবিল

IMF loan: একাধিক গবেষণা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র আইএমএফ বোর্ডে সবচেয়ে বেশি ভোটাধিকার রেখে অনেক সময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তদারকি নীতিতে হস্তক্ষেপ করে।

প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনী জানিয়েছে, বেশ কয়েকটি পাকিস্তানি বিমান নামিয়ে এনেছে ভারতের সেনা। তবে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সশস্ত্র বাহিনীর কোনও বিমান ওই দেশে ধরাশায়ী হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে চায়নি সেনা। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, এয়ার মার্শাল এ.কে. ভারতী, ভাইস অ্যাডমিরাল এ.এন. প্রমোদ এবং মেজর জেনারেল এস.এস. শারদা কেবল জানিয়েছেন, এই অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন সদস্যের প্রাণ গেছে।

লেফটেন্যান্ট জেনারেল ঘাই আরও জানান, ১৯৯৯ সালের আইসি ৮১৪ হাইজ্যাক এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসী সহ ১০০ জনেরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে। যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ইউসুফ আজহার, আব্দুল মালিক রাল এবং মুদাসির আহমেদও ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সন্ত্রাসের সুতো আইএসআই-এর হাতে! পাক জঙ্গিদের কীভাবে মদত জোগায় গুপ্তচর সংস্থা?

ISI Terrorism: ১৯৬৫ সালের নির্বাচনে মহম্মদ আলি জিন্নাহর ছোট বোন ফাতিমা জিন্নাহর উপর আইএসআই গুপ্তচরবৃত্তি শুরু করে। আইএসআই এবং সেনাবাহিনী নির্বাচনে ব্যাপক কারচুপি করে এবং ফাতিমা জিন্নাহ নির্বাচনে পরাজিত হন।

ভাইস অ্যাডমিরাল প্রমোদ বলেছেন, নৌবাহিনী পহেলগাঁওয়ের পর যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে বাহিনী, সাবমেরিন এবং নজরদারি চালানোর সমস্ত বন্দোবস্তই করে রেখেছে। প্রত্যাঘাতের এক পর্যায়ে করাচি সহ সমুদ্র এবং স্থলে নির্বাচিত লক্ষ্যবস্তুতে আঘাত করার জায়গাতেও ছিল ভারতের নৌবাহিনী। তিনি জনিয়েছেন, নৌবাহিনীর উপস্থিতি পাকিস্তানকে যুদ্ধবিরতিতে সহায়তা করেছে। তাঁর দাবি, গত শনিবার হটলাইনে ফোন করে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক এই প্রস্তাব দিয়েছিলেন। শনিবার বিকেলে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিকেল ৫ টা থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল।

লেফটেন্যান্ট জেনারেল ঘাই বলেছেন, শনিবার সন্ধ্যা থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন অনুপ্রবেশ এবং নতুন করে গুলি চালানোর মতো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং যা রবিবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। যার ফলে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনা কমান্ডারদের পাকিস্তানের এই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ কর্তৃত্ব দিয়েছেন।

উত্তরে জানিয়েছেন, “তাদের বিমানগুলিকে আমাদের সীমান্তের ভেতরে আসতে বাধা দেওয়া হয়েছে। তাই আমাদের কাছে ধ্বংসাবশেষ নেই।” পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘর্ষে কত সম্পত্তি নষ্ট হয়েছে ভারতের, এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “আমরা একটি যুদ্ধ পরিস্থিতিতে আছি এবং ক্ষতি যুদ্ধের অংশ”। তবে ক্ষতর কোনও বিবরণ প্রকাশ করতে চায়নি সেনা কারণ তাতে পাকিস্তানের জন্য সুবিধা হবে।

ইসলামাবাদ দাবি করেছিল এক বা একাধিক ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পড়শি দেশ। এয়ার মার্শাল ভারতী জানিয়েছেন, “আমাদের সমস্ত পাইলট দেশে ফিরে এসেছেন”। অপারেশন সিঁদুরের সময় বিমান বাহিনীর অভিযান সম্পর্কেও এয়ার মার্শাল ভারতী বলেছেন, সমান্তরাল ক্ষতি এড়াতে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে বায়ু থেকে মাটিতে লক্ষ্য করে পাঠানো যুদ্ধাস্ত্রই ব্যবহার করা হয়েছিল। পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশ বিষয়ে ভারতী জানান, ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেসামরিক এবং সামরিক কাঠামোগুলির উপর একাধিক মনুষ্যবিহীন বিমানবাহী যানের হামলা প্রতিহত কয়েছে। কিছু ড্রোন অবতরণ করতে সক্ষম হলেও তারা খুব বেশি ক্ষতি করেনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?