মহিলাদের সম্মান নেই কংগ্রেসে! কোন বিতর্ক উস্কে দিল গেরুয়া শিবির

Uttarpradesh : উত্তরপ্রদেশের গান্ধী দূর্গে গেরুয়া ঝড় তুলেছিলেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি

Kankana Mukherjee
৩ মিনিট
মহিলাদের সম্মান নেই কংগ্রেসে! কোন বিতর্ক উস্কে দিল গেরুয়া শিবির

বিতর্কের শুরু হয়েছে অনেক আগেই, সময়ের সঙ্গে কেবল তাতে মাল মশলা যুগিয়ে গিয়েছেন দুপক্ষই। কথা হচ্ছে, উত্তরপ্রদেশের অমেঠি লোকসভা আসনটিকে নিয়ে। এখানে দীর্ঘকাল রাজত্ব করেছে গান্ধী পরিবার। একপ্রকার একচেটিয়া রাজত্ব বলা চলে। ১৯৮০ সাল থেকে ২০১৯, টানা ৩৯ বছরের দূর্গ। অবশেষে সেখানেই গেরুয়া ঝড় তুলেছিলেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি। আর সেই থেকে বিজেপি বনাম কংগ্রেসের টানাপোড়েন চলছে।

১৯৮০ সালে এখানে প্রথম সাংসদ হন কংগ্রেসের সঞ্জয় গান্ধী। তারপর ১৯৯১ সাল পর্যন্ত এই আসনের সাংসদ ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধীর পর আসনটি দখল করেন সোনিয়া গান্ধী। ১৯৯৯ থেকে ২০০৪ , ব্যাস তারপরই ক্ষমতা যায় রাহুল গান্ধীর হাতে। সেই থেকে রাহুলই রাশ টেনে নিয়ে জানা টানা ১৫ বছর। ফলে গান্ধী পরিবারের কাছে আসনটি যেন পারিবারিক সম্পত্তি হয়ে ঠেকেছিল। সেখানে যখন স্মৃতি ইরানি ঢুকে পড়েন, তা কার্যত মেনে নিতে পারেনি রাহুল শিবির। চাপা বিতর্ক তাই পিছু ছাড়েনি প্রথম থেকেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশের মুখ গুজরাত আর বিজেপিই! কেন ধামাচাপা পড়ে গেল আপ ও কংগ্রেসের জয়?

Gujarat BJP: গুজরাতের মতো একটি ‘উন্নত’ রাজ্যের বেশিরভাগ নির্বাচক যদি বিজেপিকেই বেছে নেন, তাহলে গণতান্ত্রিক আকাঙ্খার জন্য কেন আর অন্যদলকে ভোট দেওয়া?

সেই বিতর্ককেই এবার আরও উসকে দিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা অজয় রাই। স্মৃতি ইরানিকে নিয়ে ইতিমধ্যেই চাপা রাগ ছিল তাঁর। এবার সেই রাগ উগড়ে দিলেন বিতর্কিত মন্তব্যে। অবশ্য পাল্টা বিতর্কের সুর চড়াতে দেরি করেনি বিজেপিও। কংগ্রেস নেতার মন্তব্য আপত্তিকর এবং লিঙ্গবৈষম্য মূলক বলে দাগিয়েছে গেরুয়া শিবির।

২০১৯ সালের লোকসভা ভোটে অমেঠি কেন্দ্র থেকে কংগ্রেসের রাহুল গান্ধীকে পরাজিত করেন করেন স্মৃতি। ভেঙে দেন কংগ্রেসে তথা গান্ধী পরিবারের একচেটিয়া শাসনযন্ত্র। কিন্তু জেতার পর থেকেই স্মৃতি ইরানিকে বারবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে কংগ্রেস। এদিন তাঁকে উদ্দেশ্য করে অজয় রাই বলেন, "লাটকে-ঝাটকে দেকার চালি জাতি হ্যায়"। অর্থাৎ স্মৃতি ইরানি যে কেবল তাঁর নির্বাচনী ক্ষেত্র পরিদর্শন করেই চলে যান এরূপ মন্তব্য করেন। যদিও তাঁর এই কথাকে অপমানজনক হিসেবেই দেখেছে বিজেপি। এমনকী কংগ্রেস নেতার এই মন্তব্যের নেপথ্যে আসলে যে গান্ধী পরিবারেরই মদত রয়েছে, সেই অভিযোগ তুলেছে পদ্মশিবির। শুধু তাই নয়,স্মৃতি ইরানিকে বলা কথা বিকৃতি বলে সূচিত করে কংগ্রেস দলে মহিলাদের অসম্মানের দিকটিও তুলে ধরেছে বিজেপি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভরসার নাম জিগনেশ! বিজেপির দূর্গে যেভাবে একা জিতে দেখিয়ে দিলেন দলিত-কংগ্রেস নেতা

Gujarat Election Results 2022: অনেকেই বলছেন, জিগনেশ মেভানির এই প্রভাব যদি কংগ্রেসে না থাকত তাহলে আরও খারাপ হত কংগ্রেসের নির্বাচনী ফলাফল।

এখানেই শেষ নয় বিগত পাঁচ বছরের অচলাবস্থার দিকটিও স্পষ্ট করেন কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অজয় রাই। সোমবার উত্তরপ্রদেশের শোনভদ্রে একটি তিনি বলেন, বিজেপি আসার পর থেকেই নাকি কারখানা বন্ধ হয়ে গিয়েছে এখানে। এতদিন গান্ধী পরিবার যে শিল্পাঞ্চল তৈরি করেছিল তা অচিরেই শেষ করে দিচ্ছে বিজেপি এমনটাই সুর চড়ান তিনি। তাঁর কথায় তিনি আরও স্পষ্ট করে দেন তাঁর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্কের দিকটিও। সরাসরি এদিন অজয় রাই এই আসনটিকে ওই পরিবারের বলে দাগিয়ে দেন। স্বাভাবিক ভাবেই বিভিন্ন মহলে এখন একটাই প্রশ্ন উঠেছে এতদিনকার পারিবারিক অধ্যায়কে ফিরে পেতে আসন্ন ২০২৪ এর ভোটে কী ফের স্মৃতির মুখোমুখি হবেন সোনিয়াপুত্র? যদিও এর উত্তরে অজয় রাই দাবি করেছেন, অবশ্যই লড়াই করা উচিত রাহুলের।

উত্তরপ্রদেশের শোনভদ্র থেকে বিতর্ক গড়ায় সোশ্যাল মিডিয়ায়। একজন মহিলাকে উদ্দেশ্য করে যে বক্তব্য অজয় রায় রেখেছেন তার তীব্র নিন্দা করে বিজেপি শিবির। স্মৃতি ইরানির উদ্দেশ্যে বলা 'লাটকে ঝাটকে' কথাটি যে সার্বিকভাবে কংগ্রেসের দলের অভ্যন্তরীণ মানসিকতাকেই সূচিত করে এমনটাই বলেন পদ্মশিবিরের মুখাপাত্র শেহজাদ পুনাওয়ালা। এই একই ইস্যুতে সুর চড়িয়েছেন বিজেপির আরেক মুখপাত্র অনিলা সিং-ও। এর নেপথ্যে যে গান্ধী পরিবারের মদত রয়েছে এমনটাই প্রকাশ্যে আনার চেষ্টা করেছেন তাঁরা। মহিলাদের সম্মান নিয়ে যে প্রশ্ন বিজেপি তুলেছে তার বিপরীতে সবার উঠে আসে ইনি একটি দিকও।

এই দলের প্রধানই তো ছিলেন একজন মহিলা।ইন্দিরা গান্ধী। তার পরে সোনিয়াও থেকেছেন ক্ষমতার শীর্ষে। যোগ্য ছিলেন প্রিয়াঙ্কাও। যদিও কেন তাঁকে ক্ষমতায় আসতে দেওয়া হল না সেই জল্পনা আজও রয়েছে। তবে কি সেই জল্পনার কোনো আঁচ ইতিমধ্যেই পেয়েছেন গেরুয়া শিবির? আর তার জেরেই বিতর্কের সুর চড়াতে এত সুবিধা হচ্ছে তাদের। অবশ্য এই সব বিতর্কের আসল উত্তর দিতে পারবে ২০২৪ সালের লোকসভা ভোটই। আর ততদিন বিতর্ক এবং পাল্টা বিতর্ক যে চলতেই থাকবে, তা বলাই বাহুল্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।