অভিশপ্ত অমরনাথ! মেঘভাঙা বৃষ্টি মানেই মৃত্যুর হাতছানি পাহাড়ে?

প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যে এক লাখেরও বেশি পুন্যার্থী অমরনাথ গুহা দর্শন করে ফিরে গিয়েছেন। চলতি বছর ৩০ জুন শুরু হয় অমরনাথ যাত্রা। যাত্রা শুরুর পর থেকেই আবহাওয়ার কারণে বারবার চ্যালেঞ্জের মুখে পড়ে অমরনাথ যাত্রা।

subhajit putatunda
২ মিনিট
অভিশপ্ত অমরনাথ! মেঘভাঙা বৃষ্টি মানেই মৃত্যুর হাতছানি পাহাড়ে?

অমরনাথ যাত্রায় আচমকা মেঘ-ভাঙা বৃষ্টিতে ১৩ জনের মৃত‍্যু ও বহু মানুষের নিখোঁজ হওয়ার খবর ইতিমধ্যেই এসে পৌঁছেছে। মেঘ-ভাঙা বৃষ্টিতে ভেসে গেছে ভারতের অমরনাথ গুহা-সংলগ্ন অঞ্চল। এই ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার বিকেলে ঘটেছে ঘটনাটি। সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও ১৩ জনের মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে। এখনও নিখোঁজ ৫০-এর বেশি। মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আলোর স্বল্পতার জন্য বারবার ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। দুর্ঘটনার সময় অমরনাথ গুহা ও তাঁবুর মাঝে বালতালে অবস্থান করছিলেন প্রায় বারোহাজার পুন্যার্থী।

কী অবস্থায় উদ্ধারকাজ?

ঘটনার পরই আইটিবিপি এবং এনডিআরএফ দল মোতায়েন করা হয়। উপস্থিত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, হঠাৎ জলোচ্ছ্বাসে বেশ কয়েকটি লঙ্গর ও তাঁবুও ভেসে গিয়েছে বলে খবর। পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। অমরনাথ বেস ক্যাম্পে নিরাপত্তাবাহিনী ইন্দো-তিব্বত বর্ডারের পুলিশও উদ্ধারকাজে যোগ দিয়েছে। প্রাথমিকভাবে আইটিবিপির তরফে জানানো হয়, এই ঘটনায় বেশ কিছু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও কিছু স্পষ্ট নয়। উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৬০ বছর ধরে অমরনাথ তীর্থযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ এই মুসলিম পরিবার

কাশ্মীরের বাটাকোটের বাসিন্দা মালিক পরিবারের সঙ্গে অমরনাথের সম্পর্ক শতাব্দীপ্রাচীন। আজও সেই স্মৃতি বুকে আগলে বসে থাকেন ৯৫ বছরের এক মুসলিম বৃদ্ধ। গত ৬০ বছর ধরে অমরনাথ দর্শনে হাত লাগিয়েছেন তিনি।

এনডিআরএফের (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) ডিজি অতুল গাড়ওয়াল বলেন, উদ্ধারকাজে চ্যালেঞ্জ হচ্ছে আবহাওয়া। ভৌগোলিক অবস্থান এবং উচ্চতার চ্যালেঞ্জও রয়েছে। কিন্তু আমাদের জওয়ানরা ভালোভাবে প্রশিক্ষিত। রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। উদ্ধারের পর আহতদের হেলিকপ্টারে স্থানীয় মেডিকেল ক্যাম্পে নেওয়া হচ্ছে। বিএসএফ, সিআরপি-র মেডিক‍্যাল টিমও সেখানে উপস্থিত রয়েছে। অন্যান্য দলের সঙ্গে আইটিবিপি-ও সেই কাজে যোগ দিয়েছে।

বন্ধ অমরনাথ যাত্রা

প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যে এক লাখেরও বেশি পুন্যার্থী অমরনাথ গুহা দর্শন করে ফিরে গিয়েছেন। চলতি বছর ৩০ জুন শুরু হয় অমরনাথ যাত্রা। যাত্রা শুরুর পর থেকেই আবহাওয়ার কারণে বারবার চ্যালেঞ্জের মুখে পড়ে অমরনাথ যাত্রা। বিরূপ আবহাওয়ার জন্য দিনদুয়েক আগে যাত্রা স্থগিত করে দেয় স্থানীয় প্রশাসন। আবহাওয়ার উন্নতি হওয়ায় শুক্রবার থেকেই ফের অমরনাথ দর্শনে যাত্রার অনুমতি পান পুন্যার্থীরা। ঘটনার পর পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প এবং গান্দেরবাল জেলার বালতালে যাত্রার অপেক্ষায় আটকে পড়েছে প্রায় ১৫,০০০ পুন্যার্থী। তাদের উদ্দেশে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা।

মেঘভাঙা বৃষ্টি ও ফ্ল্যাশ ফ্লাড

এর আগে ২০১০ সালেও খবরের শিরোনামে এসেছিল ফ্ল্যাশ ফ্লাড। মেঘভাঙা বৃষ্টির ফলে যে অনিয়ন্ত্রিত বন্যা হয়, তাকে ফ্ল্যাশ ফ্লাড বলে। ২০১০ সালের অগাস্ট মাসে লাদাখে এই ফ্ল্যাশ ফ্লাডের ফলে মৃত্যু হয়েছিল ২৫০ লোকের। এরপর ২০১৩ সালে কেদারনাথের ঘটনায় শিউরে উঠেছিল দেশ। ফ্ল্যাশ ফ্লাডের ফলে প্রায় ৯০০০ লোক নিখোঁজ হয়েছিল সেখানে।

মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউডবার্স্ট হলো ভারী বৃষ্টি। ১০ সেমি প্রতি ঘণ্টা বেগে বৃষ্টিকে ক্লাউডবার্স্ট বলে। ২০১৩ সালে উত্তরাখণ্ডের ফ্ল্যাশ ফ্লাডের পর প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর একটি প্রতিবেদন বলছে, এই ধরনের বৃষ্টি সাধারণত ঘূর্ণিঝড়ের সংগত পায়। যে কোনও জায়গাতেই এমন বৃষ্টি হতে পারে, তবে পাহাড়ি এলাকায় এই বৃষ্টি বেশি দেখা যায়। হিমালয় বা পশ্চিমঘাটে প্রচুর পরিমাণে দেখা যায় এই মেঘভাঙা বৃষ্টি।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।

নেপাল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেবে কে?

Climate Justice for nepal: ২৬ অগাস্ট লাংটাং লিরুং-এর হিমবাহ ধসে নেপালের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়—নিহত ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৭। পুনর্গঠনে প্রয়োজন ৪-৫ বিলিয়ন ডলার। কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে আছে মাত্র ৮২২ মিলিয়ন ডলার।নেপালের দাবি, চিন-ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায় আছে। জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন এখন আন্তর্জাতিক কাঠগড়ায়।

নেপালের হড়পা বান থেকে বেঁচে ফিরলেন যাঁরা, তাঁদের চোখে ২৬ অগাস্ট

Nepal flash floods 2026: ২৬ অগাস্ট, ২০২৬-এ নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের মাঝেও কিছু মানুষ বেঁচে ফিরেছেন। কেউ এক কাপ চায়ের বিরতির জন্য, কেউ গাড়ির একটা রিভার্স গিয়ারের কারণে, কেউ ডালপালা ছড়ানো একটা আমগাছ আঁকড়ে ধরে, আবার কেউ কেবল ১৫ সেকেন্ডের দৌড়ে ছিনিয়ে এনেছেন নিজের শ্বাস। মৃত্যু খুব কাছ থেকে অনুভব করে ফেরা সেই মানুষগুলির অভিজ্ঞতায় রইল রাসুয়া আর নুয়াকোটের সেই সকালের কথা।

হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ হারে, নেপালের বিপর্যয়ের বিজ্ঞান কী বলছে?

Nepal Flood 2026: বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন, ৪৫০০ থেকে ৬০০০ মিটার উচ্চতার মধ্যে থাকা হিমবাহ অঞ্চলের অন্তত ৭৮ শতাংশ উচ্চতা-নির্ভর উষ্ণায়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাঁচ মাস পর সেই সতর্কবাণীই যেন সত্যি হয়ে উঠল নেপালের উপত্যকায়।

ছয় দশকে কতটা সফল ভারত-নেপাল গান্ডাকচুক্তি?

Gandak dam history: নেপালের হিমবাহ থেকে পাথর ধসের পর জল নেমেছে ত্রিশূলী-কালীগণ্ডক হয়ে বিহারে। বাল্মীকিনগর বাঁধের ৩৬টি গেট খুলে প্রাণ বাঁচল বহু মানুষের। কিন্তু, ১৯৫৯ সালের গান্ডাক চুক্তি কি সত্যিই নেপাল ভারত দুই দেশের ‘সমন্বিত স্বার্থ’ রক্ষা করল? নেপালের তরাইয়ে জল মেলে না, ক্ষতিপূরণ মেলে না কৃষকদের। ৬০ বছরের পুরনো বাঁধ প্রকল্পকে নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।

নেপালের বন্যায় সবচেয়ে বেশি বিপন্ন মহিলারাই, ঝুঁকিতে ১.৬ লক্ষ নারীর জীবন

Nepal Flash Floods: নেপালের ভয়াবহ হড়পা বানে প্রায় ১.৬ লক্ষ নারীর জীবন ঝুঁকিতে। বন্যার পর তাঁদের সামনে কী কী স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও জীবিকার সংকট তৈরি হয়েছে? রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তা অনুযায়ী, নারীদের সুরক্ষায় কী পদক্ষেপ জরুরি?