২,০০০ বছর আগেও ছিল সেক্স টয়! ৭ ইঞ্চির প্রাচীন 'ডিলডো' আবিষ্কার গবেষকদের!

Ancient Sex Toy: গবেষকদের বিশ্বাস, যৌনাঙ্গে প্রবেশের জন্য নয়, সম্ভবত যোনির ক্লিটোরিসকে উদ্দীপিত করার জন্য ব্যবহার করা হয়েছিল এই ডিলডো।

inscript
২ মিনিট
২,০০০ বছর আগেও ছিল সেক্স টয়! ৭ ইঞ্চির প্রাচীন 'ডিলডো' আবিষ্কার গবেষকদের!

সেক্স টয়, যৌনতার নানা অজানা বিষয়কে আবিষ্কার করতে অথবা যৌনতার অভ্যাসকে আরও একটু আকর্ষণীয় করতে খেলনার ব্যবহার। ইদানীংকালে 'সেক্স টয়' শব্দটির সঙ্গে আমাদের পরিচয় করিয়েছে নানা মাধ্যম। নানা ওয়েব সিরিজ (দেশি এবং বিদেশি) সেক্স টয়কে যৌনক্রীড়ার দুর্দান্ত অংশ হিসেবে দেখিয়েছে, দেখতে অভ্যস্ত করেছে। সেক্স টয় শুধুমাত্র শারীরিক ঘনিষ্ঠতা বাড়ায় না, শ্রোণীদেশে ব্যথা, ইরেক্টাইল ডিসফাংশন এবং মেনোপজের নানা সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্যও করে। তবে হালেফিলে সেক্স টয় মান্যতা পেলেও, এর ইতিহাস কিন্তু বেশ প্রাচীন।

সম্প্রতি অ্যান্টিকুইটি জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা বলছে, প্রায় ২,০০০ বছর আগেও ছিল সেক্স টয়। প্রত্নতাত্ত্বিকরা প্রায় বছর ২০ আগে সাত ইঞ্চি লম্বা একটি বস্তু খুঁজে পান হ্যাড্রিয়ানের প্রাচীরের কাছে এক রোমান দুর্গের অবশিষ্টাংশ, ভিনডোল্যান্ডের কাছে একটি খাদে। উত্তর ইংল্যান্ডের ৭৩ মাইল লম্বা এই প্রাচীর এককালে ছিল রোমান সাম্রাজ্যের উত্তর-পশ্চিম সীমান্ত। গবেষকরা বলছেন, লিঙ্গ আকৃতির ওই কাঠের বস্তুটি ব্রিটেনের প্রাচীন রোমানদের দ্বারা ব্যবহৃত সেক্স টয় হতে পারে। গবেষণা বলছে, রোমান বিশ্বে কাঠের তৈরি প্রমাণ মাপের পুরুষ লিঙ্গের প্রথম সেক্স টয় হতে পারে এটিই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কীভাবে তৈরি হত কন্ডোম? তাজ্জব করবে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন কন্ডোমের এই ইতিহাস

History of Condom: প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ত্রের পাশাপাশি কন্ডোমও জোগান দেওয়া শুরু হয়। যদিও কন্ডোম ব্যবহারে বেশ নাক সিঁটকাত আমেরিকান ও ব্রিটিশ সেনারা।

তবে প্রথমে গবেষকরা ভেবেছিলেন এই বস্তুটি কোনও বিশেষ কিছু ফুটো করার যন্ত্র। আসলে এই যন্ত্রটি পাওয়া গিয়েছিল বেশ কিছু জুতো, পোশাক সম্বন্ধীয় নানা জিনিস এবং ছোট সরঞ্জাম, হাতের কাজের নানা জিনিসের পাশে। প্রথমে অবশ্য এও ভাবা হয়েছিল যে যন্ত্রটি বোধহয় মুষল, বা কিছু পেষাই করার যন্ত্র। ভাগ্য ফেরানোর তাবিজ হিসাবেও বিষয়টি ব্যবহৃত কিনা তাও ভাবা হয়েছিল কারণ এমন জিনিস ধাতু বা হাড় থেকে তৈরি লকেট বা কানের দুল হিসাবে পরা হতো রোমান বিশ্বে। তবে নিউক্যাসল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের নতুন বিশ্লেষণ বলছে, আসলে এটি রোমান বিশ্বে উদ্ধার হওয়া প্রথম ডিলডো বা খেলনা পুরুষাঙ্গের উদাহরণ।

ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের গবেষক এবং প্রত্নতাত্ত্বিক রব স্যান্ডস বলছেন, কাঠের জিনিস প্রাচীন বিশ্বে খুবই সাধারণ ব্যাপার ছিল, কিন্তু কাঠের তৈরি জিনিস খুব নির্দিষ্ট পরিস্থিতিতেই টিকে থাকে। উত্তর ইউরোপে সাধারণত অন্ধকার, স্যাঁতসেঁতে পরিবেশে কাঠের জিনিসের এতকাল টিকে থাকা দুষ্কর। সুতরাং, ভিনডোলান্ডে এই ডিলডোর টিকে থাকা অত্যন্ত বিরল ঘটনা। প্রায় ২০০০ বছর ধরে এটি টিকে রয়েছে এবং এখনও বেশ ঠিকঠাক অবস্থাতেই আছে।

গবেষকদের বিশ্বাস, যৌনাঙ্গে প্রবেশের জন্য নয়, সম্ভবত যোনির ক্লিটোরিসকে উদ্দীপিত করার জন্য ব্যবহার করা হয়েছিল এই ডিলডো। আবার হতেও পারে হামানদিস্তার মতো বস্তুতে রান্নার উপাদান বা ওষুধ পেষার জন্য ব্যবহার করা হতো এই যন্ত্রটি। সৌভাগ্যের প্রতীক হিসেবে এই সেক্স টয়টিকে কোনও মূর্তির মধ্যেও স্থাপন করা হয়ে থাকতে পারে। সেই সময় এই মূর্তিটি হয়তো কোনও গুরুত্বপূর্ণ সরকারি বা সামরিক ভবনের প্রবেশদ্বারের সামনে অবস্থিত ছিল।

আসলে এই প্রাচীন ডিলডোর আকার এবং কাঠ দিয়ে খোদাই করে তৈরি হওয়ার বিষয়টি প্রাচীনকালে এর ব্যবহার সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন তোলেই। নিউক্যাসল ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক রব কলিন্স বলছেন, এর ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে পারা মুশকিল। তবে প্রাচীন রোমান এবং গ্রিকরা নানা যৌন সরঞ্জাম ব্যবহার করত, ফলে এই বস্তুটি প্রাচীন ডিলডোর একটি উদাহরণ হতে পারে। বর্তমানে ভিনডোল্যান্ডের জাদুঘরে প্রদর্শিত হচ্ছে এই প্রাচীন সেক্স টয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।