মোকার রেশ কাটতে না কাটতেই নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কোথায় হানাদারি চালাবে ফ্যাবিয়েন?

Cyclone fabien Update : মোকার রেশের মধ্যেই চোখ রাঙানি আরও এক ঘূর্ণিঝড়ের, জানুন বিস্তারিত...

inscript
২ মিনিট
মোকার রেশ কাটতে না কাটতেই নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কোথায় হানাদারি চালাবে ফ্যাবিয়েন?

২৪ ঘণ্টাও কাটেনি। মোকার রেশ জারি রেখেই ফের চোখ রাঙাচ্ছে নয়া ঘূর্ণিঝড়। রবিবার অর্থাৎ ১৪ মে জুম আর্থে দেখা যাওয়া, নতুন এই ঘূর্ণিঝড়ের নাম ফ্যাবিয়েন। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, প্রায় ৬৫ কিলোমিটার গতিতে বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থান করছে ঝড়টি। এদিকে রবিবার বেলা ১১ টা নাগাদ মোকার ল্যান্ডফল শুরু হয়। বেলা সাড়ে বারোটা নাগাদ বাংলাদেশ এবং মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে আছড়ে পড়ে মোকা। প্রথম থেকেই ঘূর্ণিঝড়ের টার্গেট ছিল বাংলাদেশ সংলগ্ন অঞ্চল। যদিও উৎপন্ন হওয়ার পর বেশ কিছুবার অভিমুখ বদলেছে এই ঝড়। এদিন ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ১৮০-২১০ কিমি। এর ফলে বাংলাদেশ এবং মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই খবর। সূত্র মারফৎ জানা গিয়েছে, ঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত মৃত্যু ঘটেছে চারজনের।

মোকার পরবর্তী পরিস্থিতির জেরে এমনিতেই পরিস্থিতির হাতের বাইরে চলে গিয়েছে মায়ানমার সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। এর মধ্যে আবহাওয়াবিদদের তরফে জারি করা নতুন ঝড়ের পূর্বাভাস আশঙ্কার মাত্রা আরও জোরালো করেছে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, গতকালের থেকে আরও খানিকটা গতিবেগ বাড়িয়েছে ফ্যাবিয়েন। আজ অর্থাৎ সোমবার এর গতিবেগ প্রায় ১০০ কিলোমিটারের কাছাকাছি। যা মঙ্গলবার বেড়ে ১২০ কিলোমিটার, বুধবার ১৬৫ কিলোমিটার, বৃহস্পতিবার ১৫৫ কিলোমিটার এবং শুক্রবার ১৫০ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে, বলেই প্রাথমিক আশঙ্কা হাওয়া অফিসের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমফান, বুলবুল অথবা মোকা, কেন বারবার বঙ্গোপসাগরেই জন্ম নেয় মারণ ঘূর্ণিঝড়

Cyclone at Bay of Bengal : আমফান, বুলবুল অথবা মোকা, কেন বারবার বঙ্গোপসাগরেই তৈরি হয় বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলি?

ঠিক কোথায় কোথায় আঘাত হানবে ফ্যাবিয়েন?

বিপদ যেন কিছুতেই কাটছে না। মোকার আঘাত পুরোপুরি সামাল দিয়ে ওঠার আগেই আশঙ্কা করা যাচ্ছে ফের একবার আঘাতের মুখোমুখি হতে পারে উপকূল অঞ্চল। ঠিক কোন দেশের কোন উপকূল বরাবর আছড়ে পড়বে ঝড়, সে নিয়ে এখনও নিশ্চিত কিছুই জানা যায়নি। এমনকী ল্যান্ডফলের দিনক্ষণ সম্পর্কেও সঠিক করে কিছুই জানাতে পারেনি হাওয়া অফিস। তবে মোকার প্রভাবে ইতিমধ্যেই যথেষ্ট আতঙ্কে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। এখন ফ্যাবিয়েন কতটা শক্তিশালী হয়ে দাঁড়ায়, সেটাই দেখার। তবে আশঙ্কা করা হয়েছে, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, ফিলিপিন্স, ইন্দোনেশিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এই ঘূর্ণিঝড়টি।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার অগ্রভাগ উপকূলীয় এলাকা অতিক্রম করা শুরু করে দিয়ে ইতিমধ্যেই। এখন কেবল ক্ষয়ক্ষতির ওপর প্রলেপ লাগানোর কাজ শুরু হয়েছে। টানা প্রায় দুই ঘণ্টা ধরে চলে ঝড়ের বিধ্বংসী ল্যান্ডফল প্রক্রিয়ার দাপট কাটিয়ে ওঠায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলির দিকেও। এদিকে স্যাটেলাইট চিত্রে ধরা পড়া ফ্যাবিয়েন যে গতির কথা জানা যাচ্ছে এখনও পর্যন্ত, সেটি যদি সত্যি হয় সেক্ষেত্রে পরিস্থিতি যে আরও জটিলতর হবে তা বলাই বাহুল্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।