মাত্র ৬০০০ টাকায় নিজের সাধারণ সাইকেলকে করে ফেলুন ইলেকট্রিক! কী করে সম্ভব, জানুন বিস্তারিত

Convert Old Cycle into New E-cycle at home : দাম মাত্র ৬০০০ টাকা! বাজারের নামী ই-সাইকেলের থেকে অনেকটাই কম দাম। কিন্তু কীভাবে?

inscript
২ মিনিট
মাত্র ৬০০০ টাকায় নিজের সাধারণ সাইকেলকে করে ফেলুন ইলেকট্রিক! কী করে সম্ভব, জানুন বিস্তারিত

আমাদের চারপাশে খুব দ্রুত বদলে যাচ্ছে প্রযুক্তি। পাড়ার রিক্সা স্ট্যান্ডে এখন জায়গা দখল করে আছে টোটো। কিংবা রিক্সায় বসে গিয়েছে মোটর। এখন অফিসে যাওয়ার বাসটারও আর সাধারণ লরঝরে চেহারা নেই। বরং ঝাঁ চকচকে ইলেকট্রিক বাস হয়ে গিয়েছে সেটি। ইলেকট্রিক ট্রেনও চলে এসেছে। তারপ বাড়ি ফিরে নিজের পুরনো সাইকেলটির দিকে তাকান। একটা সময় এই সাইকেলটি ছিল সবকিছুর সঙ্গী। পড়তে যাওয়া থেকে প্রথম প্রেম সবকিছুর সাক্ষী। এখন তার দৈন্যদশা দেখে আপনারও হয়তো খারাপ লাগে। এখন সবকিছুই ইলেকট্রিক হয়ে গিয়েছে। সাইকেলটিও যদি ই-সাইকেল হয়ে যেত!

অবশ্য বাজারে যে ই-সাইকেল পাওয়া যায় না, তা নয়। অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে সেই ই-সাইকেলও এখন দোকানে দোকানে চলে এসেছে। প্যাডেল করার প্রয়োজনই নেই। সাইকেলে থাকা সুইচ টিপলেই শুরু হবে পথচলা। কিন্তু কিনতে গেলেই মাথায় হাত পড়ে যাচ্ছে মধ্যবিত্তের। একেকটা সাইকেলের দাম নাকি অন্তত ৩০ হাজার টাকা! তার ওপর চার্জ দেওয়ার ব্যাপার আছে… কী করে এত টাকা আসবে? আর সাইকেল কিনতে গিয়ে ৩০-৪০ হাজার টাকা খরচ! অনেকেই মেনে নিতে পারছেন না।

অবশ্য এখন সেই চিন্তা নেই। ইলেকট্রিক সাইকেল দেখলেই কিনতে ইচ্ছে করছে; কিন্তু পকেট পুরো গড়ের মাঠ? সমস্যা নেই। বাড়িতে থাকা সাধারণ সাইকেলটিকেই নতুন রূপ দিন। তৈরি করে ফেলুন ঝকঝকে ইলেকট্রিক সাইকেল বা ই-সাইকেল। দাম? মাত্র ৬০০০ টাকা! বাজারের নামী ই-সাইকেলের থেকে অনেকটাই কম দাম। কিন্তু কীভাবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
চার চাকার সাইকেল! বিশ্বের সবচেয়ে সস্তা এই ইলেকট্রিক যান মন কাড়ছে গাড়িপ্রেমীদের

এই গাড়িটি আদতে একটি বাবল কার। পশ্চিম বিশ্বে এই মুহূর্তে বাবল কার কনসেপ্ট অত্যন্ত জনপ্রিয় হলেও ভারতের ক্ষেত্রে এই বিষয়টি খুব একটা প্রচলিত নয়। আদতে এই ধরনের গাড়ি হলো অত্যন্ত ক্ষুদ্র একটি গাড়ি, যা শুধুমাত্র শহরের রাস্তার মধ্যেই চলতে পারে।

অনলাইন শপিং অ্যাপগুলিতে একটু খানাতল্লাশ করলেই পাওয়া যাচ্ছে একটি বিশেষ কিট। যার নাম ইলেকট্রিক সাইকেল কিট। দাম মাত্র ৬০০০ টাকা। কিন্তু এই টাকাতেই তৈরি হয়ে যাচ্ছে আস্ত একটা ই-সাইকেল। কী করে, জেনে নেওয়া যাক...

কী থাকছে এই ইলেকট্রিক কিটে?

মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ কেজি ওজনের এই ই-সাইকেল কিটের মূল জিনিসই হল একটি মোটর। যেটি আসলে ২৫০ ওয়াটের ডিসি মোটর। ওয়াটারপ্রুফ থাকার কারণে চট করে নষ্ট হওয়ার সম্ভাবনা কম। মূলত এটিই সাইকেলে প্রাণ ফিরিয়ে আনবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আঠা দিয়ে ফাটা জুতো মেরামত করে ফুটবল খেলা, দি মারিয়ার গল্প হার মানাবে রূপকথাকেও

Angel Di Maria journey : কেন এমন চোখের জল? এত কষ্ট? অ্যাঞ্জেল দি মারিয়াকে এই প্রশ্ন করলে হয়তো একটু হাসবেন। ফিরে যাবেন ছোট্টবেলার রোজারিওর বুকে।

সেইসঙ্গে থাকছে এলইডি হেডলাইট, ব্যাটারি চার্জার, হর্ন, থ্রটল সেট, ই-সাইকেল মোটর কন্ট্রোলার, ব্রেক লিভার, লং অ্যাক্সেল। পুরোটাই একসঙ্গে আপনার কাছে হাজির হয়ে যাবে।

কীভাবে লাগাবেন?

কিটের সঙ্গেই থাকবে ম্যানুয়েল। সেখান থেকে দেখে দেখে আপনি নিজেই বাড়িতে ছুটির দিনে বসে সাধারণ সাইকেলে লাগিয়ে নিতে পারবেন এই কিট। একান্ত অসুবিধা হলে কোনও বন্ধু, বা সাইকেলের দোকানে গেলেই হবে। তবে এতটাই সহজ, দোকানে যাওয়ার কোনও প্রয়োজনই পড়বে না।

তবে এই কিটের সঙ্গে কোনও ব্যাটারি থাকছে না। সেটিও অনলাইন শপিং অ্যাপগুলিতেই পেয়ে যাবেন। ব্যস, আপনার সাধারণ সাইকেল এখন হয়ে গেল ই-সাইকেল!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।