বায়ুসেনার মহিলা পাইলট পাকিস্তানে আটক? ভুয়ো তথ্য ভেঙে সত্যি এল প্রকাশ্যে

Operation Sindoor Fact Check: ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যে, শিবানী সিং নামে একজন ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে পাকিস্তান আটক করেছে।

inscript
২ মিনিট
বায়ুসেনার মহিলা পাইলট পাকিস্তানে আটক? ভুয়ো তথ্য ভেঙে সত্যি এল প্রকাশ্যে

ভারত পাকিস্তানের মধ্যে বস্তুত দুই ধরনের উত্তেজনা কাজ করছে, একটি সামরিক, দ্বিতীয়টি সমাজমাধ্যম কেন্দ্রিক। পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছে। দুই পক্ষের মধ্যেই চলছে ক্ষেপণাস্ত্র বর্ষণ। ভারত পাক ভূখণ্ডে ঢুকে নিকেশ করছে জঙ্গিঘাঁটি, পাকিস্তানও পাল্টা ভারতের আকাশসীমায় এসে সামরিক বিমানঘাঁটিগুলি নিশানা করছে। এই চলমান হামলার মধ্যেই রটে যাচ্ছে নানা খবর। কিছু অর্ধসত্য, কিছু সম্পূর্ণ ভুয়ো। যেমন, সোশ্যাল মিডিয়া জুড়ে হইহই পড়ে যায় যে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান পাকিস্তানের হাতে ভূপাতিত হয়েছে আর তাতে যে পাইলট ছিলেন, তিনি পাকিস্তানের কবলে এখন! প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট-চেক ইউনিট সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই দাবি খারিজ করে দিয়েছে। জানিয়ে দিয়েছে, এমন কিছুই ঘটেনি।

ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যে, শিবানী সিং নামে একজন ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে পাকিস্তান আটক করেছে। পিআইবি ফ্যাক্ট-চেকিং সংস্থা এই দাবি অস্বীকার করে স্পষ্ট জানিয়েছে যে, “ভারতীয় বিমান বাহিনীর কোনও মহিলা পাইলটকে আটক করা হয়নি।” পিআইবি ফ্যাক্ট-চেকিং জানাচ্ছে, “পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়াগুলি দাবি করছে যে ভারতীয় বিমান বাহিনীর একজন মহিলা পাইলট, স্কোয়াড্রন লিডার শিবানী সিং পাকিস্তানে আটক হয়েছেন। এই দাবিটি মিথ্যা!”

Indian Female Air Force pilot has NOT been captured🚨

Pro-Pakistan social media handles claim that an Indian Female Air Force pilot, Squadron Leader Shivani Singh, has been captured in Pakistan.

❌ This claim is FAKE!

…

— PIB Fact Check (@PIBFactCheck)

পিআইবি ফ্যাক্ট-চেকিং আরও জানাচ্ছে যে, একজন ভারতীয় পাইলট পাক-অধিকৃত কাশ্মীরের উপর একটি যুদ্ধবিমান থেকে বেরিয়ে এসেছিলেন বলে যে দাবিটি করা হচ্ছে তাও আসলে ভিত্তিহীন। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক সন্ত্রাসী শিবিরগুলিতে ভারতের নির্ভুল, পরিমিত হামলা চালানোর পরই ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই ধরনের গুজব ব্যাপক আকারে ছড়াচ্ছে। ৭ মে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকেই, সোশ্যাল মিডিয়া ভুল তথ্যে ভরে গেছে।

🚨 Indian Pilot Ejected Over PoK? Here’s the Truth!

Posts on social media claim that an Indian pilot ejected from a fighter jet over Pakistan-occupied Kashmir (PoK).

❌ This claim is FAKE.

📢 Don’t fall for misinformation. Always verify before sharing.…

— PIB Fact Check (@PIBFactCheck)

ভুয়ো তথ্য ছড়ানো হয়েছিল যে, ব্যবহারকারীদের ফোনে লোকেশন পরিষেবা বন্ধ করে রাখার জন্য ভিত্তিহীন সতর্কবার্তা, S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের মিথ্যা দাবি, দেশের ৭০% বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ার গুজব সহ সাইবার অ্যাটাকের মতো অজস্র ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। ছবি সহ ভাইরাল হয়েছিল একটি ভুয়ো পোস্ট, যাতে অভিযোগ করা হয় যে হিমালয় অঞ্চলের বিভিন্ন অংশে তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক স্পষ্ট করে জানিয়েছে যে প্রচারিত ছবিটি ২০১৬ সালের এবং বর্তমান ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। পাকিস্তানের গুরুদ্বার নানকানা সাহেবে ড্রোন হামলার বিষয়ে প্রচারিত তথ্যও ভুল। প্রেস ইনফরমেশন ব্যুরোর পাশাপাশি অলট নিউজের মতো স্বাধীন সংস্থাও তথ্য যাচাই করার এবং গুজব দমানোর কাজ করে চলেছে।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

পিস বন্ড কী, কেন দিতে হয়? নেহা বোরার আপত্তিতে নতুন করে প্রশ্নের মুখে ঔপনিবেশিক আমলের আইন

Peace Bond: শান্তিপূর্ণ প্রতিবাদ করলেই কি দিতে হবে পিস বন্ড? AISA-র জাতীয় সভাপতি নেহা বোরার আপত্তিতে নতুন করে বিতর্কে ঔপনিবেশিক আমলের প্রতিরোধমূলক আইন। ব্রিটিশ আমল থেকে স্বাধীন ভারত, CrPC থেকে BNSS—কীভাবে বদলেছে এই আইনি ব্যবস্থা? কেন কাউকে ১০ হাজার টাকার মুচলেকা দিতে বলা হয়? কী বলছে আইন?

রামলীলা ময়দানের সভায় ভিড় দেখাতে এআই ছবি? কতটা সত্যি?

Ramlila Maidan AI image controversy: দিল্লির রামলীলা ময়দানে ১ নভেম্বরের ‘ইন্ডিয়া’ জোটের সমাবেশে ভিড় ও এআই ছবি ব্যবহার নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বিতর্ক তুঙ্গে। ভাইরাল ছবিগুলোর সত্যতা কী?

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।