কাফকার মেটামরফসিস থেকে জেন-জি’র ‘ককরোচ জনতা পার্টি’
কাফকার আখ্যানে গ্রেগর সামসার আরশোলা বা কীটে রূপান্তর কোনো অলৌকিক ঘটনা নয়; এটি মূলত তার সামাজিক ও পারিবারিক অস্তিত্বের ভিতরের কদর্য ও নগ্ন সত্যের এক শারীরিক বহিঃপ্রকাশ। পুঁজিবাদী সমাজব্যবস্থায় একজন মানুষের মানবিক উপযোগিতা কেবল তখনই স্বীকৃত হয়, যখন সে অর্থনৈতিকভাবে উৎপাদনশীল।
বিংশ শতাব্দীর প্রারম্ভে, যখন ইউরোপীয় শিল্পোন্নত সমাজব্যবস্থা প্রথম বিশ্বযুদ্ধের বারুদে গন্ধ আর যান্ত্রিকতার করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছিল, ঠিক তখনই ফ্রাঞ্জ কাফকা (Franz Kafka) তাঁর ক্ষুরধার লেখনী দিয়ে আধুনিক মানুষের চরম আত্মিক সংকটের এক অমোঘ দলিল রচনা করেন। ১৯১৫ সালে প্রকাশিত তাঁর কালজয়ী নভেলা ‘দ্য মেটামরফসিস’ (The Metamorphosis / Die Verwandlung)-এর প্রথম বাক্যেই বিশ্বসাহিত্য এক অভূতপূর্ব অভিঘাতের মুখোমুখি হয়:
এক সকালে অস্বস্তিকর স্বপ্ন থেকে জেগে উঠে গ্রেগর সামসা আবিষ্কার করল, সে বিছানায় এক বিশা...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






