গৌরীর পথেই শাহিন-নাফিসারা?
Gauri Lankesh: গৌরীকে হারানোর ৯ বছর অতিক্রান্ত হলো আজ। গৌরী-হত্যার ঘটনায় অভিযুক্ত পরশুরাম ওয়াঘমারে ও মনোহর যাদভে বছর ছয়েক জেল খেটে এখন মুক্ত। খোলা আকাশের নিচে স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর তরফ থেকে মালা পরিয়ে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়েন গৌরী লঙ্কেশ। গৌরী 'টাইমস অফ ইন্ডিয়া' পত্রিকায় বহুদিন সাংবাদিকতা করেছেন। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বেড়ে ওঠা মেয়েটির ছিল পায়ের তলায় সর্ষে। ইংরেজি ভাষার সাহিত্য-সিনেমার ও-পারে থাকা গ্রাম্যজীবনের রাজনৈতিক জটিলতা গৌরী বরাবর পাশ কাটিয়ে চলে যেতেন। ২০০০ সালে গৌরীর বাবা, পি.লঙ্কেশ মারা যান। তিনি ছিলেন কন্নড় ভাষার অধ্যাপক। কন্নড় সাহিত্য এবং সাংবাদিকতায় তুখোড়। বাবা মারা যাওয়ার পর প্রকাশক পত্রিকা বন্ধ করে দেওয়ার কথা বললে গৌরী বাধ সাধে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






