ইরান যুদ্ধের ২৪ দিন: ট্রাম্পের হুমকি, গ্যাস নিয়ে মোদির সাফাই

Iran US Israel conflict oil impact: দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৭ শতাংশ বেড়েছে। শিল্পে সরবরাহ কমিয়ে গৃহস্থের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সংসদে এই সংকট নিয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন।

inscript
৪ মিনিট
ইরান যুদ্ধের ২৪ দিন: ট্রাম্পের হুমকি, গ্যাস নিয়ে মোদির সাফাই

মার্কিন-ইজরায়েল যৌথ অভিযানের চতুর্থ সপ্তাহে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে হুমকি দিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। তাঁর বক্তব্য, ইরান যদি প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তাহলে আমেরিকা ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে একের পর এক পরিকাঠামো ধ্বংস করবে। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই প্রণালী পুরোপুরি, কোনো হুমকি ছাড়া খুলতে হবে। ইরান এই হুমকির পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, পাল্টা প্রত্যাঘাত শানানো হবে। বিপ্লবী গার্ডস জানিয়েছে, ইরানের বিদ্যুৎ ব্যবস্থায় আঘাত হানলে উপসাগরীয় দেশের সব আমেরিকান বিদ্যুৎ ও জল সরবরাহ কেন্দ্র তাদের টার্গেট হবে। এমনকী সংযুক্ত আরব আমিরশাহির পরমাণু কেন্দ্রও নিরাপদ নয় বলে ইঙ্গিত। তেহরান আরও জানিয়েছে, ইজরায়েলের বিদ্যুৎ কেন্দ্রগুলিও আক্রমণের আওতায় পড়বে।

এই আবহে আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) সতর্ক করে বলছে, এই সংকট ১৯৭০-এর তেল সংকটের চেয়েও ভয়াবহ। ইতোমধ্যেই তেলের দাম আকাশছোঁয়া। ব্রেন্ট ক্রুড ১১৩ ডলার ছাড়িয়েছে, ওয়েস্ট টেক্সাস ১০০ ডলারের ওপরে। দুবাই ক্রুড সর্বকালের রেকর্ড ১৫৩ ডলারে পৌঁছেছে। বিশ্ববাজারে শেয়ার পড়ছে, সোনার দামও নামছে। এদিকে হরমুজ বন্ধ থাকায় বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও এলপিজি সরবরাহ ব্যাহত। তালিকায় প্রথম দিকে রয়েছে ভারত। ভারতের জন্য এই সংকট সরাসরি রান্নাঘরে আঘাত করেছে। অন্তত তিন সপ্তাহ ধরে এলপিজি সংকট চলছে। সরকার জরুরি ক্ষমতা প্রয়োগ করে রিফাইনারিগুলিকে দেশীয় উৎপাদন বাড়াতে বলেছে। কিন্তু সেই জোগান চাহিদার তুলনায় নিতান্তই গৌন বলা চলে।

দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৭ শতাংশ বেড়েছে। শিল্পে সরবরাহ কমিয়ে গৃহস্থের অগ্রাধিকার দেওয়া হয়েছে।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সংসদে এই সংকট নিয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টায় কিছু সাফল্য এসেছে। তিনি বলেছেন, “হরমুজ প্রণালীর মাধ্যমে ভারতে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল, গ্যাস, সার এবং অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিস আসে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
তেলের লোভ তৈরি করেছিল ইরানের নিয়তি

Middle East conflict history: ১৯০৮ সালে পারস্যের মসজিদ সুলেইমানে তেল আবিষ্কার কী ভাবে বিশ্বরাজনীতির মোড় ঘুরিয়ে মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী দখলদারি ও দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করেছিল?

মোদি আরও যোগ করেছেন, “তা সত্ত্বেও সরকার সবরকম চেষ্টা করছে যাতে পেট্রল, ডিজেল এবং গ্যাসের সরবরাহে খুব বেশি প্রভাব না পড়ে। আমাদের মূল লক্ষ্য সাধারণ পরিবারের অসুবিধা যতটা সম্ভব কমানো।” তিনি স্পষ্ট করে বলেছেন, “আমরা জানি, দেশের ৬০ শতাংশ এলপিজি আমদানি করতে হয়। সরবরাহের অনিশ্চয়তার কারণে সরকার গৃহস্থালির এলপিজি ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে দেশের মধ্যে এলপিজি উৎপাদনও বাড়ানো হচ্ছে।”

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে সরকার সতর্ক ও সংবেদনশীল, এবং প্রয়োজনে সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন, ভারত এখন ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করে, যা দশ বছর আগে ছিল ২৭টি।

আজ সোমবার দুটি ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার—জাগ বসন্ত ও পাইন গ্যাস—হরমুজ পার হচ্ছে। জাহাজ-ট্র্যাকিং তথ্য অনুসারে, জাহাজদুটি ইরানের উপকূল ঘেঁষে বিশেষ পথে এগোচ্ছে। ইরানি নৌবাহিনী আগেই একই পথে শিবালিক ও নন্দা দেবীকে নিরাপদে পার করিয়েছে। ভারতের কূটনৈতিক তৎপরতায় ইরান কয়েকটি জাহাজকে ব্যতিক্রম হিসেবে অনুমতি দিয়েছে। তবে ইরান নয়াদিল্লির কাছে ফেব্রুয়ারিতে আটক তিনটি ট্যাঙ্কার ফেরত চেয়ে চাপ তৈরি করে চলেছে।

সরকারি সূত্রে জানা যাচ্ছে, আরও কয়েকটি ট্যাঙ্কার পথে আছে। রাশিয়া থেকে অতিরিক্ত ক্রুড কেনা হয়েছে। তেলমন্ত্রক বলছে, সংকট কিছুটা হলেও কমছে। যদিও গ্যাসের দাম ঊর্ধ্বমুখীই থাকবে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত।

ইরান প্রশ্নে ইজরায়েল জানিয়েছে, আক্রমণের তীব্রতা আরও বাড়বে।

অর্থাৎ শুধু মধ্যপ্রাচ্যে নয়, যুদ্ধের প্রভাব পড়ছে সাধারণ ভারতীয়র রান্নাঘরে। সরকার বলছে, কূটনীতি ও দেশীয় উৎপাদন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হবে। কিন্তু হরমুজের ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।