ভারতের সাহায্য নেবে বন‍্যাবিধ্বস্ত পাকিস্তান? চাপানউতোর থামছে না দুর্যোগেও

ভারত পাকিস্তানের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেও পাকিস্তান আদৌ তা গ্রহণ করে কি না, ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব কী হয়, তা দেখার।

Aritra Dasgupta
৩ মিনিট
ভারতের সাহায্য নেবে বন‍্যাবিধ্বস্ত পাকিস্তান? চাপানউতোর থামছে না দুর্যোগেও

প্রবল বন্যায় বিপর্যস্ত প্রতিবেশী দেশ পাকিস্তান। বেশ কিছু সময় ধরেই পাকিস্তানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের এক তৃতীয়াংশ জলের তলায়।বন্যায় বহু মানুষ ঘরছাড়া। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। তৈরি হয়েছে খাদ্য ও পানীয় জলের সংকট। ইতিমধ্যেই বন্যায় প্রাণ হারিয়েছেন প্রায় ১১০০ মানুষ।

বন্যার ক্ষয়ক্ষতি

গত এক সপ্তাহ ধরে লাগাতার ভারী বর্ষণে বিপর্যস্ত পাকিস্তানের দক্ষিণাঞ্চল। পাক বিপর্যয় মোকাবিলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ঘরছাড়া হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নেমেছে সেনা। উদ্ধারে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরও। সেসব সত্ত্বেও কোনওভাবেই আটকানো যাচ্ছে না মৃত্যুমিছিল।

বন্যা পরিস্থিতির মধ্যে ইসলামাবাদের কপালে ভাঁজ ফেলেছে আর্থিক মন্দা। এই পরিস্থিতিতে নিজেদের দেশের মূলধন দিয়ে এই বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানো একপ্রকার অসম্ভব বলে স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতে প্রতি বছর অপুষ্টিতেই মারা যাচ্ছে লাখো মানুষ! শিউরে উঠতে হবে যে তথ্যে...

Malnutrition In India: ভারতের জনসংখ্যা ১৪০ কোটি ছুঁইছুঁই। দেশের স্বাধীনতার ৭৫ বছরও ঘটা করে পালিত হচ্ছে। অথচ পুষ্টিকর খাদ্যের অভাব ঘোচেনি মোট জনসংখ্যার ৭১ শতাংশ নাগরিকের ক্ষেত্রে।

যদিও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাক টেলিভিশনের একটি ভাইরাল ফুটেজে দেখা গিয়েছে, বিস্তীর্ণ জায়গায় কোমর-উচুঁ জল। আর সেই জল পেরিয়েই নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন মানুষ। কোথাও কোথাও আবার দুর্গতদের নৌকা করে ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছে পাক সেনা।

জুনের মাঝামাঝি থেকে পাকিস্তানে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না পাকিস্তানের বেলুচিস্তান ও পাঞ্জাব প্রদেশের মানুষদের। আগামী দু'সপ্তাহে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাকিস্তানে বন্যার এই পরিস্থতি নতুন নয়। এর আগেও ২০১০ সালে সিন্ধুপ্রদেশে ভয়াবহ বন্যায় ১৭০০-র বেশি মানুষ মারা গিয়েছিলেন। আবহাওয়াবিদদের মতে, ক্রমাগত আবহাওয়া পরিবর্তনের কারণে পাকিস্তানে এমন ভারী বর্ষণ হয়েছে।

ভারতের সাহায্য

পাকিস্তানের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ট‍্যুইট করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট‍্যুইটে তিনি লিখেছেন, "পাকিস্তানে বন্যায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তা দেখে দুঃখিত। আমরা ক্ষতিগ্রস্তদের পরিবার, আহত এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং দ্রুত স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের প্রত্যাশা করছি।" নরেন্দ্র মোদি-র ট‍্যুইটের পরেই পাকিস্তানকে মানবিক সাহায্য পাঠাতে পারে নয়াদিল্লি। এই বিষয়ে সাউথ ব্লকে আলোচনা চলছে কূটনৈতিকদের মধ্যে।

শেষ পর্যন্ত যদি নরেন্দ্র মোদি সরকার বন্যা-কবলিত পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তবে ২০১৪ সালে পাঠানকোট হামলার পর এই প্রথম এমন উদ্যোগ নিতে চলেছে ভারত। তবে এর আগে ২০১০ সালে বন্যার সময় এবং তারও আগে ২০০৫ সালে ভূমিকম্প-বিধ্বস্ত পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তখন ক্ষমতায় থাকা ইউপিএ সরকার।

পাকিস্তানের এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অনিল কাপুর। পাকিস্তানের বন্যা তহবিলে অনিল কাপুর ৫ কোটি টাকা দিয়েছেন। শুধু অনিল কাপুরই নয়, পাকিস্তানের এই বন্যা বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরও দুই সেলিব্রিটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। পাকিস্তানের এই বন্যা পরিস্থিতির মধ্যেই ফেসবুকে পাকিস্তানের অভিনেত্রী মেহহুইশ হায়াত লিখেছিলেন, পাকিস্তানের মানুষ বলিউড বলতে পাগল। পাকিস্তানের যখন এমন দুরবস্থা, তখন বলিউডের তারকারা চুপ কেন! এরপরেই অনিল কাপুর এবং রণবীর কাপুর ও আলিয়া ভাট পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে আসেন।

ভারতের এই সাহায্যকে কতটা গ্রহণ করবে পাকিস্তান, তা নিয়েও সংশয় দেখা গিয়েছে। কিছুদিন আগেও হাভার্ড থেকে আসা মার্কিন শিক্ষার্থীদের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, যুদ্ধ নয়, ভারতের সঙ্গে স্থায়ী সমাধান চায় পাকিস্তান। এমনকী, শাহবাজ শরিফ এও জানিয়েছিলেন কাশ্মীর সমস্যারও একমাত্র সমাধান, দ্বিপাক্ষিক আলোচনা। এর উত্তরে ভারত নীরব থাকলেও বন্যা-কবলিত প্রতিবেশীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই ফের আরও একবার ভারতের সাহায্য আশ্বাস পাওয়ার পর কাশ্মীর ইস্যুতে ভারতের ভূমিকা নিয়ে সরব হয়েছেন পাক প্রধানমন্ত্রী। পাক প্রধানমন্ত্রী বলেছেন, "ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক রাখা যেতেই পারে। কিন্তু এটা আমাদের কিছুতেই এটা ভুললে চলবে না যে, কাশ্মীরে এখনও নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ভারত। ভারতে যেভাবে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তা ভুলে গেলেও চলবে না।"

এই পরিস্থিতিতে এটাই দেখার, ভারত পাকিস্তানের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেও পাকিস্তান আদৌ তা গ্রহণ করে কি না, ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব কী হয়।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।