ভারতীয় সাংবাদিকরাই লক্ষ্য! মোবাইলে পেগাসাস ঢুকিয়ে নজরদারি চালাচ্ছে কারা?

Pegasus Spyware : আপনার ফোনে পেগাসাস ঢুকিয়ে দিলে, আপনি কাকে ফোন করছেন, কী মেসেজ করছেন, কী আর্থিক লেনদেন, কী ছবি আসছে বা যাচ্ছে সব কিছুই রিমোট অ্যক্সেসে হ্যাকাররা দেখতে পারবেন

inscript
৩ মিনিট
ভারতীয় সাংবাদিকরাই লক্ষ্য! মোবাইলে পেগাসাস ঢুকিয়ে নজরদারি চালাচ্ছে কারা?

লক্ষ্য ভারতীয় সাংবাদিকরাই। তাই ইজরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ভারতের বিভিন্ন সাংবাদিকদের ফোনগুলি নজরে রাখা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক তদন্ত জানিয়েছে, এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যার বারবার ভারতে বেশ কয়েকজন সাংবাদিককের কাজকর্ম, গতিবিধিকে নজরে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল।

গত অক্টোবরেই, অ্যাপল ইন্ডিয়া অন্তত ২০ জনকে জানিয়েছিল যে সেই ব্যবহারকারীরা সরকার-সমর্থিত সাইবার আক্রমণের শিকার হচ্ছেন। ইজরায়েলি সাইবার-গোয়েন্দা সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস অত্যন্ত ক্ষতিকারক একটি সফটওয়্যার। এটি মোবাইলের মধ্যে অতর্কিতে ঢুকিয়ে দিলেই হ্যাকাররা ওই মোবাইল ব্যবহারকারীদের মেসেজ, ফোন, ইমেল, ফটো এবং পাসওয়ার্ডের রিমোট অ্যাক্সেস পেয়ে যায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব নিশ্চিত করে জানিয়েছে, নিশানায় থাকা সাংবাদিকদের মধ্যে ওসিসিআরপি-র দক্ষিণ এশিয়া সম্পাদক আনন্দ মঙ্গনালে ছিলেন এবং ছিলেন সিদ্ধার্থ ভারদারাজন, দ্য ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং রবি নায়ার, OCCRP-এর সাংবাদিক। এই লক্ষ্যবস্তু করার সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে ২০২৩ সালের অক্টোবরেই।

মঙ্গনালে 'জিরো-ক্লিক' পদ্ধতির মাধ্যমে পেগাসাস স্পাইওয়্যারের কবলে পড়েন। জিরো-ক্লিক পদ্ধতি কী? অর্থাৎ মোবাইল ফোনের যিনি মালিক তিনি যদি ফোনে কোনও সন্দেহজনক লিঙ্কে কিছু ক্লিক নাও করেন, কোনও কিছু ছবি বা অ্যাপ ইনস্টল নাও করেন, তা সত্ত্বেও পেগাসাস তাঁর মোবাইলে ঢুকিয়ে দেওয়া যেতে পারে।

এনএসও গ্রুপ অবশ্য গোটা বিষয়টিই অস্বীকার করেছে। এই সাইবার গোয়েন্দা সংস্থাটি সাংবাদিকদের লক্ষ্য রাখার বিষয়ে জড়িত থাকার কথা অস্বীকার করে জানিয়েছে যে তারা আইন প্রয়োগকারী সংস্থা এবং একমাত্র সরকারের কাছে নিজেদের এই পণ্য বিক্রি করে। এনএসও বলছে, কোনও নির্দিষ্ট গ্রাহকদের বিষয়ে মন্তব্য করতে পারে না সংস্থা। তারা জোর দিয়েই জানাচ্ছে যে, আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থাগুলি যারা সন্ত্রাসবাদ এবং বড় অপরাধের বিরুদ্ধে তদন্ত করছে তারাই একমাত্র পেগাসাস প্রযুক্তি কেনে৷ কোম্পানির নীতি এবং চুক্তিতে সেই সাংবাদিক, আইনজীবী এবং মানবাধিকার রক্ষাকারী বা রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের লক্ষ্য করার কথা নেই যারা সন্ত্রাস বা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত নয়।

এখনও পর্যন্ত, ভারতের কেন্দ্রীয় শাসকদল সাংবাদিকদের বিরুদ্ধে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছে কিনা সে সম্পর্কে কোনও স্পষ্ট প্রমাণ নেই। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানাচ্ছে, অ্যাপেল প্রযুক্তি কোম্পানি সাংবাদিকদের সতর্কবার্তা পাঠানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে কর্মকর্তারা অ্যাপলের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেন।

গত বছরের অগাস্ট মাসে OCCRP একটি তদন্ত প্রকাশ করে। তদন্তে বিস্তারিত বলা হয়েছে যে কীভাবে আদানি গ্রুপের দুই বিনিয়োগকারী যাদের কোনও তথ্য মেলে না, তারা আদানি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ভারতীয় বাণিজ্য বিধির লঙ্ঘনের বিষয়েও কিছু তথ্য প্রকাশ হয়েছিল। এই তদন্তের সঙ্গে যুক্ত সাংবাদিকদের ভয় দেখানো হয় এবং তাঁদের উপর নজরদারি চালানো হয়েছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং দ্য ওয়াশিংটন পোস্টের নতুন ফরেনসিক তদন্তে দেখানো হয়েছে, ইজরায়েলি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সম্ভবত ভারত সরকার হাই-প্রোফাইল ভারতীয় সাংবাদিকদের উপরই নজরদারি চালিয়েছে।

অ্যাপলের সতর্কবার্তা পাওয়া মানুষদের মধ্যেই ছিলেন বিরোধী বিধায়ক মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রকে সম্প্রতি অসদাচরণের অভিযোগে বহিষ্কার করা হয়। তিনি বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদানির ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মঙ্গনালে একটি বৃহৎ বহুজাতিক সংস্থার স্টক ম্যানিপুলেশন সম্পর্কে কাজ করছিলেন। গৌতম আদানির কাছে মঙ্গনালে পৌঁছনোর ২৪ ঘণ্টার মধ্যে তাঁর ফোন হ্যাক হয়। ২০২১ সালে ফাঁস হওয়া কিছু তথ্য দেখায়, পেগাসাস স্পাইওয়্যারটি ১,০০০ টিরও বেশি ভারতীয় ফোন নম্বরের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল৷

পেগাসাস কী এবং তা ঠিক কীভাবে কাজ করে?

পেগাসাস হচ্ছে একটি স্পাইওয়্যার যা ইজরায়েলি সাইবার-আর্মস এবং গোয়েন্দা সংস্থা - Niv, Shalev এবং Omri (NSO) গ্রুপ টেকনোলজিস তৈরি করেছে। ২০১৬ সালের অগাস্ট মাসে এটি চালু করা হয়েছিল। NSO-র দাবি, এই স্পাইওয়্যারটি শুধুমাত্র সরকার এবং সরকারি আইন প্রয়োগকারী সংস্থাগুলিই অপরাধমূলক বা সন্ত্রাসী কার্যকলাপ দমন করতে ব্যবহার করে।

যদি কোনও ফোনে পেগাসাস আক্রমণ করা হয়, তাহলে ফোনটি অচিরেই নজরদারি চালানোর যন্ত্রে পরিণত হতে পারে। অর্থাৎ আপনার ফোনে পেগাসাস ঢুকিয়ে দিলে, আপনি কাকে ফোন করছেন, কী মেসেজ করছেন, কী আর্থিক লেনদেন, কী ছবি আসছে বা যাচ্ছে সব কিছুই রিমোট অ্যক্সেসে হ্যাকাররা দেখতে পারবেন৷ ফোনের মালিকের অজান্তেই ফোনের ক্যামেরা, লোকেশন এবং মাইক্রোফোন, রেকর্ডিং অডিও বা ভিডিও অ্যাক্সেস করতে পারে।

এই স্পাইওয়্যারের প্রাথমিক অবস্থায় ইমেল বা টেক্সটের মাধ্যমে একটি ক্ষতিকারক লিঙ্ক পাঠানো হয়েছিল। আপনি লিঙ্কে ক্লিক করলেই ফোনে স্পাইওয়্যার ইনস্টল হয়ে যাবে। কিন্তু মানুষ তারপর সতর্ক হয়ে যায়, ভুলভাল লিঙ্কে ক্লিক করার পরিমাণ কমে যায়। পেগাসাসও নিজেদের বদলে নেয়। এখন পেগাসাস কোনও লিঙ্ক পাঠায় না। 'জিরো-ক্লিক'-এর মাধ্যমেই মোবাইলে চলে আসে পেগাসাস।

এনক্রিপ্ট করা অ্যাপ্লিকেশন যেমন হোয়াটসঅ্যাপও নিরাপদ নয়। এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই ডিভাইসগুলিতে হামলা চালানো হচ্ছে। ২০১৯ সালে, হোয়াটসঅ্যাপ জানিয়েছিল ১,৪০০ টিরও বেশি ফোনে ম্যালওয়্যার পাঠাতে ব্যবহৃত হয়েছিল হোয়াটসঅ্যাপ, যার মধ্যে বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক এবং মানবাধিকার কর্মীও রয়েছে। ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ কল পাবেন এবং তারা কল না ধরলেও সফটওয়্যারটি তাদের ফোনে ইনস্টল করা হবে। আইফোনগুলিতে iMessage সফটওয়্যারটিও ব্যবহার করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।