সমানে টক্কর দিচ্ছে দেশি ‘কু’ অ্যাপ, কেন ভারতীয় সংস্থার টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করলেন এলন মাস্ক

Koo App : টুইটারের একচেটিয়া বাজারে থাবা বসাচ্ছে ভারতীয় ‘কু’ অ্যাপ

Kankana Mukherjee
৩ মিনিট
সমানে টক্কর দিচ্ছে দেশি ‘কু’ অ্যাপ, কেন  ভারতীয় সংস্থার টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করলেন এলন মাস্ক

বর্তমান সময়ে অন্তর্জালে আটকা পরে জীবন এগোচ্ছে। মুঠোফোনের দৌলতে একটা ক্লিকেই হাজির গোটা দুনিয়া। আপডেটেড থাকা এখন দস্তুর। জীবনে চলতে ফিরতে যা কিছু ঘটছে তার সবটুকুই ওই সোশ্যাল মিডিয়া নামক জালের মধ্যে বন্দি না করতে পারলে হয়তো ট্রেন্ডি থাকা যায় না। তাই ব্যবহারিক জীবনে ভাত, ডাল সব্জির মতোই ফেসবুক, হোয়াটস অ্যাপ, টুইটার এসে জুটেছে।

সোশ্যাল মিডিয়ার এই লম্বা তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয় হল টুইটার। বিশ্বের যেকোনও প্রান্তে কখন কী ঘটছে তার তৎক্ষণাৎ খবর ট্যুইট করে জানান দিচ্ছেন এখানে কেউ না কেউ। নিত্যদিন নানা কিছু ভাইরাল হচ্ছে। সম্প্রতি এহেন বিশ্বব্যাপী অ্যাপটির দায়ভার নিয়েছেন এলন মাস্ক। তবে বিশ্বব্যাপী এই অ্যাপিং দুনিয়ায় ভারতও অবশ্য পিছিয়ে নেই। রীতিমত পাল্লা দিয়ে উঠে এসেছে শীর্ষের কাছাকাছি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জনগণ চাইছে না! এবার তবে টুইটার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এলন মাস্কের?

Elon Musk Twitter Poll: সাম্প্রতিক গুজরাত নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল তাঁদের দলের তরফে কে মুখ্যমন্ত্রী হবেন, সেই সিদ্ধান্তও এই পদ্ধতিতে নিচ্ছেন।

মার্কিন অ্যাপ টুইটারের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভারতীয় অ্যাপ ‘কু’। ২০২০ সালে বেঙ্গালুরুর অপ্রমেয় রাধাকৃষ্ণ তৈরি করেছিলেন এই কু অ্যাপ। প্রথম থেকেই টুইটারের এই দেশি বিকল্প বাজার মাতাতে শুরু করে অ্যাপটি। মাত্র দশ মাসের মধ্যেই ডিজিটাল ইন্ডিয়া আত্মনির্ভর ভারত ইনোভেট চ্যালেঞ্জ-এ বিজয়ীর আসনও দখল করে নিয়েছিল কু। এরপর থেকেই ক্রমে জনপ্রিয়তা বাড়তে থাকে অ্যাপের। অভিনেত্রী কঙ্গনা রানাউত থেকে শুরু করে রেলমন্ত্রী পীযুষ গোয়েল বিভিন্ন সময়ে ট্যুইট করেই জানান, তাঁদের কু আয়সে যুক্ত হওয়ার খবর। পাশাপাশি ট্যুইট বার্তায় এ কথাও উল্লেখ করেন যে, ভারতে টুইটারের দিন শেষ করতে বেশিদিন বাকি নেই কু অ্যাপের। এমনকী মাস খানেক আগে বাংলার মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও যুক্ত হয়েছেন কু অ্যাপে।

টুইটার বনাম কু, এই যুদ্ধ চলছিল বেশ কিছুদিন ধরেই। ডাউনলোডের নিরিখে একের পর এক রেকর্ড ভেঙ্গেছে ইতিমধ্যেই ভেঙেছিল দেশি অ্যাপটি। তার ওপর গোদের ওপর বিষ ফোঁড়ার মতো হয়ে দাঁড়ালো কু অ্যাপের নতুন শিরোপা। এবার বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম মাইক্রো ব্লগিং ওয়েবসাইটের তকমা ছিনিয়ে নিল এই ভারতীয় সোশ্যাল প্ল্যাটফর্মটি। অর্থাৎ টুইটারের পরেই বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে কু। এমনকী প্রতিযোগিতা জের বর্তমানে এতটাই জোরালো হয় যে ভারতীয় সংস্থার টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ পর্যন্ত করে দেন এলন মাস্ক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি' বন্ধ হয়ে গেলে কার অসুবিধা সবচেয়ে বেশি?

WhatsApp University: প্রথম দিন থেকেই এই সরকার যে কোনও ব্যর্থতার দায় নিতে চায়নি, উল্টে হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে তাঁদের একমাত্র মাধ্যম, যা দিয়ে তাঁরা দেশের অধিকাংশ মানুষকে ভুল বুঝিয়ে রাখতে পারেন।

টুইটারের সঙ্গে ভারতীয় কু অ্যাপের ইউজার ইন্টারফেসে খুব বেশি পার্থক্য নেই, অথচ টুইটারে থাকতে গেলে রয়েছে সাবস্ক্রিপশনের ঝামেলা। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়ভারতীয় অ্যাপ। আর এখানেই একের পর এক গোল দিয়ে তরতর করে এগিয়ে যাচ্ছে কু। যদি বিনামূল্যে কু অ্যাপে ইয়েলো টিক পাওয়া যায়, তাহলে কেনই বা টুইটারের ব্লু টিকের জন্য টাকা খরচ করতে যাবে ব্যবহারকারীরা!

তাছাড়া এই কু অ্যাপে রয়েছে আরও নানান সুবিধা। সহজ ইন্টারফেস ও বিনামূল্যে ব্যবহারের পাশাপাশি এখানে পোস্ট এডিট করতেও কোনও বাড়তি খরচ করতে হয় না। একটি পোস্টে ৫০০ টি পর্যন্ত শব্দ ব্যবহার করা যায় এখানে। ব্যবহার করা যাবে ১০ টি পর্যন্ত প্রোফাইল ছবি এবং ৫১২ এমবি সাইজের ভিডিও। এই অ্যাপে ইংরেজি ছাড়াও ফরাসি, জার্মান, ইতালীয়, স্প্যানিশ, পর্তুগিজ এবং হিন্দি সহ প্রায় ২০টি ভাষা সাপোর্ট করে। শুধু তাই নয়, ভারতীয় ভাষার সঙ্গেই এই অ্যাপে যুক্ত হয়েছে কয়েকটি বিদেশি ভাষায়।

একটা ব্লগিং অ্যাপে এই এত এত সুবিধা তাও আবার সম্পুর্ণ বিনামূল্যে, ফলে সহজেই ভারতের বাইরেও জনপ্রিয়তা পাচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মটি। মাত্র বছর দেড়েকের মধ্যেই এতদিনের অ্যাপ টুইটারের জনপ্রিয়তার প্রায় সমতুল্য স্থানে উঠে এসেছে এটি। ফলে চিন্তার ভাঁজ পড়েছে খোদ এলন মাস্ক কপালে। ঠিক কোন উপায়ে মোকাবিলা সম্ভব তা নিয়ে একপ্রকার কোণঠাসা এলন। তবে কি এই প্রতিযোগিতার আগাম ফলাফল আঁচ করতে পেরেই টুইটারের সর্বময় কর্তা মালিকানা সংক্রান্ত সিদ্ধান্তের জন্য ইউজারদের কোটেই বল ঠেলে দিয়েছিলেন? উত্তর দিতে পারবে সময় আর মার্কিন অ্যাপের একচেটিয়া বাজারে দেশীয় আধিপত্যই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।