ছাত্রদের কণ্ঠস্বর কি বদলে দিচ্ছে ভারতের রাজনীতি?
Student Protest India: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ছাত্র-যুবদের ভূমিকা কখনো প্রান্তিক ছিল না। স্বদেশি আন্দোলন, অসহযোগ, ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অসংখ্য গণঅভ্যুত্থানে ছাত্রসমাজ সামনের সারিতে থেকেছে। স্বাধীনতার পরেও খাদ্য আন্দোলন, ভাষা আন্দোলন, জরুরি অবস্থার বিরুদ্ধে গণপ্রতিরোধ কিংবা শিক্ষার গণতন্ত্রীকরণের দাবিতে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অবশেষে ধর্মেন্দ্র প্রধানসহ দেশের বর্তমান সরকার মাথা নোয়ালো। তবে গণতন্ত্রের প্রাণশক্তি কেবল নির্দিষ্ট সময় অন্তর অনুষ্ঠিত নির্বাচনে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র তখনই জীবন্ত থাকে, যখন সমাজের প্রতিটি স্তরের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা ভোগ করে এবং রাষ্ট্র সেই মতামতকে গুরুত্ব দিয়ে শোনে। সংসদ যদি জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতীক হয়, তবে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান হলো সেই চেতনার প্রথম পাঠশালা। ফলে ছাত্রসমাজের দাবি, উদ্বেগ ও প্রতিবাদকে অবজ্ঞা করা মানে গণতন্ত্রে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






