রামমন্দির উদ্বোধনে আদবানী যোশীই ব্রাত্য?

Ram Mandir inauguration: প্রাক্তন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং মুরলী মনোহর যোশীকে রামমন্দি উদ্বোধনের অনুষ্ঠানে আসতে বারণ করেছে মন্দির ট্রাস্ট। খবর, শারীরিক অসুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sindhu Som
৩ মিনিট
রামমন্দির উদ্বোধনে আদবানী যোশীই ব্রাত্য?

জানুয়ারির ২২ তারিখ রামমন্দিরের উদ্বোধন অযোধ্যায়। অনুষ্ঠানের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন সঙ্ঘের তরফে মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল এবং মন্দিরের ট্রাস্টিরা। কিন্তু সূত্রের খবর, ওইদিন প্রাক্তন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং মুরলী মনোহর যোশীকে অনুষ্ঠানে আসতে বারণ করেছে মন্দির ট্রাস্ট। শারীরিক অসুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, দুজনেরই বয়স হয়েছে। তাই স্বাস্থ্য সংক্রান্ত দিকটি মাথায় রেখেই তাদের আসতে বারণ করা হয়েছে। লালকৃষ্ণ আদবানীর থাকাটা প্রয়োজন ছিল। কিন্তু তাঁর ৯৬ বছর বয়সের কথা ভেবেই তাঁরা অনুরোধ করছেন আদবানী যেন না আসেন। মুরলী মনোহর যোশীর সঙ্গে সরাসরি কথা হয়েছে বলে জানান চম্পত। যোশী আসার জন্য পীড়াপীড়ি করছিলেন। কিন্তু বৃদ্ধ হয়েছেন। সামনের বছর ৯০ হবে তাঁরও। স্বাস্থ্য আগের মতো নেই। হাঁটু প্রতিস্থাপিত হয়েছে। এই কারণ গুলি মাথায় এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন চম্পত। তাঁর বক্তব্য এভাবেই অগ্রজদের বোঝানো দরকার। কল্যাণ সিং-এর অনুরূপ একটি ঘটনারও উল্লেখ করেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মন্দির নির্মাণই কি দেশের কাজ, বাংলা যা ভাবছে

Ram Mandir: কট্টর হিন্দুত্বের পালটা দাওয়াই সফট হিন্দুত্ব—কী বলছেন বামেরা? এর নামই আচ্ছে দিন? উন্নয়ন মানে কি স্রেফ মন্দির? উৎকর্ষ মানে কি শুধু ভক্তি আর সমর্পণ? এই নিয়েই বাংলা যা ভাবছে অনুষ্ঠানে কথা বলেছিলেন বিশিষ্টজনেরা।

তিনি আরও বলেন, ১৫ তারিখের মধ্যে উদ্বোধনের প্রস্তুতি সেরে ফেলা হবে। ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি চলবে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পুজো। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকে আমন্ত্রণ জানানোর জন্য তিনজনের একটি দল প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যেই আমন্ত্রন জানানো হয়েছে ছয়টি দর্শন শাখার শঙ্করাচার্য, ১৫০ সাধুসন্ত এবং প্রায় ৬০০০-এর উপর অতিথিকে। আমন্ত্রন জানানো হয়েছে দালাই লামা, কেরলের মাতা আনন্দময়ী, বাবা রামদেব, সিনে তারকা রজনীকান্ত, অমিতাভ বচ্চন, পরিচালক মধুর ভাণ্ডারকরও। থাকছেন অনিল আম্বানি, মুকেশ আম্বানির মতো শিল্পপতিরা। অথচ এই তালিকা থেকে আগেভাগেই বাদ দেওয়া হল এমন দুইজনকে যাদের হাতে রামমন্দিরের ভিত্তিভূমি নির্মিত হয়েছিল।

আটের দশকের দ্বিতীয়ার্ধে, যখন 'রামায়ণ' চলছে ঘরে ঘরে, যখন রাজীব গান্ধীর সম্মতি নিয়েই রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে, তখন মোদী বা শাহ কোথায়! তখন বিজেপির চেনা মুখ লালকৃষ্ণ আদবানী ও মুরলী মোহন যোশী। ১৯৮৯ সালের ৯ নভেম্বর, রাজীব গান্ধীর অনুমতি নিয়ে মন্দিরের শিলান্যাস হল। পরের বছর লালকৃষ্ণ আদবানী রথযাত্রা করলেন। উদ্দেশ্য হিন্দুত্ববাদী আবেগে মানুষকে উদ্বুদ্ধ করা। গুজরাটের সোমনাথ মন্দির থেকে রামরথ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে অযোধ্যার পথে যাবেন বলে স্থির করেছিলেন আদবানী। কিন্তু তার আগেই বিহারের সমস্তিপুরে তাঁকে গ্রেফতার করা হল। নেপথ্যে ছিলেন লালুপ্রসাদ যাদব। তবে এই কর্মকাণ্ড তাঁকে হিন্দুত্ববাদীদের কাছে জনপ্রিয়তম নেতা করে তোলে। বাবরি মসজিদ ভাঙা থেকে শুরু করে জোরদার রামমন্দিরের হাওয়া তুলতে সক্ষম হয়েছিলেন আদবানী। তখন মোদীকে মাঝেমধ্যে দেখা যেত তাঁর আশেপাশে। সে সময় বিজেপির সর্বভারতীয় সচিব ছিলেন মুরলী মনোহর যোশী। ১৯৯২ সালে রামমন্দিরের দাবিতে কাশ্মীর থেকে কন্যাকুমারী 'একতা যাত্রা' করেন তিনি। রামমন্দিরের দাবিতে অযোধ্যা আন্দোলন গড়ে তোলায় তাঁর অন্যতম ভূমিকা ছিল। অথচ আজ বয়েসের অজুহাত দেখিয়ে দূরে রাখা হচ্ছে তাঁদের দুজনকেই? এই বয়ান কি সত্যি? নাকি নেপথ্যে কোনও ভয় কাজ করছে? এখনও আদবানী বা যোশী অনুষ্ঠানে এলে মোদী বা অমিত শাহ ম্লান হয়ে যেতে পারে বলেই কি ধারণা বিজেপির? রামমন্দিরের ধারণা হিন্দুত্ববাদীদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে যাদের সৌজন্যে তাঁরাই ব্রাত্য রয়ে গেলেন? আসা না আসার সিদ্ধান্তটা তাঁদের এবং তাঁদের পরিবারের উপর ছেড়ে দিলেই ভালো হত না? আগেভাগে না বলে দেওয়াটা বড় বেশি অশ্লীল হয়ে গেল না?

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।