৫০ দিনের অনশনের পর ৭২ ঘণ্টার আমরণ লড়াই, লংভিউ চা বাগানে কেমন আছেন শ্রমিকরা?
অনশন মঞ্চে হিল প্ল্যান্টেশন এমপ্লয়িজ ইউনিয়নের (HPU) পাঁচজন প্রতিনিধি—সুমেন্দ্র তামাং, সুমিত দেওয়ান, কবিতা পাখরিন, বিন্দিয়া থাপা এবং ছুনু বল নিজেদের জীবন বাজি রেখে বসে আছেন। কিন্তু ১৫ জুন সকাল থেকেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। টানা অনশনের ফলে অনশনকারী বিন্দিয়া থাপা এবং সুমিত দেওয়ানের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে।
উত্তরবঙ্গে কার্শিয়ারংয়ের পাহাড়জুড়ে চলে মেঘ আর রোদ্দুরের খেলা। আর আমরা সেই খেলা দেখতে দেখতে পাহাড়ের চা উপভোগ করব বলেই দূর-দূরান্ত থেকে গিয়ে উত্তরে ভিড় জমাই। উত্তরবঙ্গের চা মানেই স্বাদে অনন্য। মন যতই খারাপ থাকুক, চায়ে চুমুক দিতেই মন ভালো হয়ে যায়। কিন্তু যে চা শ্রমিক্রা সেই চা পাতা স্বল্প বেতনে তুলে আনে, তাদের কথা আমরা ক'জন ভাবি? শুধু স্বল্প বেতনই নয়, সেই চা শ্রমিকদের খুচরো ন্যায্য পাওনা পাওয়ার জন্যও লড়াই করে যেতে হয় অনবরত। আর তাই কার্শিয়াংয়ের লংভিউ টি-গার্ডেন এখন আর পাঁচটা সাধারণ চা বাগানের মতো ন...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






