মালদা অশান্তির ঘটনায় বিজেপির ষড়যন্ত্র, শান্তি বজায় রাখুন: মমতা

Mamata Banerjee statement: মালদায় অশান্তির পিছনে কি সত্যিই বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন বাতিল ও রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা করছেন? কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা কী? ভোটার তালিকা বিতর্কে উত্তেজনা কেন বাড়ছে? এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখা কতটা জরুরি?

inscript
৩ মিনিট
মালদা অশান্তির ঘটনায় বিজেপির ষড়যন্ত্র, শান্তি বজায় রাখুন: মমতা

মালদায় যে ঘটনা ঘটেছে তা পুরো বাংলাকে বদনাম করার জন্য বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি দাবি করেন, “আমাকে কেউ এই ঘটনার কথা জানায়নি। কোনও তথ্য দেওয়া হয়নি।” রায়গঞ্জ সভায় তিনি বলেন, "ওরা ভাবে কি আমরা খবর রাখি না। কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে, কার ঘরে ঢুকছে, সব রেখে দিয়েছি যত্ন করে। সময় এলেই দিয়ে দেব। এত তাড়াতাড়ি দিতে নেই, পয়লা বৈশাখ যাক। কিছু তো সঞ্চয় করে রাখতে হয়।"

মমতা ব্যানার্জি বলেন, “মালদার ঘটনা নিয়ে আমি খুব খারাপ অনুভব করছি। কিন্তু এটা বিজেপির গেম প্ল্যান। তারা চায় নির্বাচন বাতিল করতে, রাষ্ট্রপতি শাসন জারি করতে।” তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন এখন ‘সুপার রাষ্ট্রপতি শাসন’ চালাচ্ছে। সব আধিকারিক বদলে দেওয়া হয়েছে, তাঁর হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মমতা বন্দ্যোরাধ্যায় ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে জনতা বিচারক-আধিকারিকদের ঘেরাও করে রাখা, জাতীয় সড়ক অবরোধ করে এবং পুলিশের গাড়িতে হামলার ঘটনাকে সরাসরি তাঁর সরকারের ব্যর্থতা বলে মানতে নারাজ। তিনি এটাকে বিজেপি-কেন্দ্রীয় এজেন্সি ও নির্বাচন কমিশনের যোগসাজশে সৃষ্ট বলে দাবি করেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে আবেদন জানান — “শান্ত থাকুন, ধৈর্য ধরুন। বিজেপির কথায় কান দেবেন না। তারা আপনাদের বোকা বানাচ্ছে।” তিনি স্পষ্ট করে বলেন, “বিচারকদের কখনও স্পর্শ করবেন না।”

মমতা আরও বলেন, "বাইরের লোক দিয়ে টাকা, গুন্ডা আমদানি করছো। বাংলার বদনাম করছো। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ। লজ্জা করে না বিজেপি, আমি হলে তো গলায় দড়ি মরতাম।"

মমতা ব্যানার্জি অশান্তি বা প্রতিবাদকে সরকারবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখেন। তাঁর মতে, বাংলায় আইনশৃঙ্খলা ভালো আছে, কিন্তু বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সি টাকা দিয়ে, উস্কানি দিয়ে অশান্তি তৈরি করছে। মালদার ঘটনাকে তিনি “পুরো রাজ্যকে বদনাম করার চেষ্টা” বলে অভিহিত করেন। তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, “আমরা শান্তি চাই। কিন্তু যদি ষড়যন্ত্র করা হয়, তাহলে জনতা তার জবাব দেবে।”

রায়গঞ্জ সভায় তিনি আরও আক্রমণাত্মক সুরে বলেন, কেন্দ্রীয় এজেন্সিগুলো কার ঘরে ঢুকছে, কার কাছ থেকে টাকা নিচ্ছে — সব তথ্য তাঁর কাছে আছে। মমতার এই বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি মালদা-সহ যেকোনো অশান্তিকে বিজেপির নির্বাচনী কৌশল হিসেবে চিহ্নিত করছেন। জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নিজের “মা-মাটি-মানুষ” ইমেজ বজায় রাখার চেষ্টা করছেন, একই সঙ্গে সংখ্যালঘু ভোটকে সংহত করার বার্তা দিচ্ছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।