আজ ঝালমুড়ি কাল গঙ্গাবিহার, মোদির প্রচারকৌশলের নেপথ্যে যে রহস্য লুকিয়ে
বাংলার ভোট মানেই এক বিশাল রণক্ষেত্র, আর সেই রণক্ষেত্রে ভোটারদের মগজধোলাই করতে এখন আর শুধু বড় বড় ভাষণ বা ইশতেহার যথেষ্ট নয়। দরকার এমন কিছু যা মানুষের চোখে আটকাবে, যা চায়ের আড্ডায় চর্চা হবে।
চারদিকে এখন শুধু 'ঝালমুড়ি ঝড়'। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পকেট থেকে ১০ টাকা বের করে ঝালমুড়ি কিনছেন। সেই ভিডিওর পর মোদির সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বেড়েছে, ভিডিও ২৪ ঘণ্টায় ১ কোটি এবং ২ দিনে ১০ কোটি ভিউ তাঁর ওই ভিডিওতে। এটি তাঁর বাংলা প্রচারকে বুস্ট দিয়েছে। মোদি নিজে এক্সে ভিডিও পোস্ট করার পর লক্ষ লক্ষ শেয়ার হয়েছে। #ModiJhalmuri ট্রেন্ড করেছে।
ওই ভিডিওতে ছেয়ে গিয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। এমনকী লোকে এখন ঝালমুড়ি বিক্রেতার নাম-ধাম পর্যন্ত জেনে গিয়েছে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






