জুলাই আন্দোলন থেকে ৬ আসনে জয়, বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে এনসিপি?

NCP wins six seats Bangladesh 2026: এনসিপির সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ— একদিকে সংসদে কার্যকর বিরোধী বা নীতিনির্ভর অবস্থান তৈরি করা, অন্যদিকে সাংগঠনিক বিস্তার ও আদর্শগত স্পষ্টতা বজায় রাখা।

inscript
৩ মিনিট
জুলাই আন্দোলন থেকে ৬ আসনে জয়, বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে এনসিপি?

জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় পেয়ে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে। দলটির শীর্ষ ছয় নেতা সংসদে প্রতিনিধিত্ব করবেন বলে নিশ্চিত হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয় লাভ করেছেন ঢাকা-১১ আসনে। সদস্য সচিব আখতার হোসাইন নির্বাচিত হয়েছেন রংপুর-৪ থেকে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়েছেন কুমিল্লা-৪ আসনে। এছাড়া নোয়াখালী-৬ আসনে যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনে যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জয় পেয়েছেন।

এই ছয়জনই দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতা; ফলে সংসদে এনসিপির উপস্থিতি কেবল সাংগঠনিক নয়, রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক শূন্যতার মধ্যে সংস্কারপন্থী নাগরিক প্ল্যাটফর্ম থেকে এনসিপির জন্ম। শুরু থেকেই দলটি রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, নির্বাহী ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিবিরোধী অবস্থান এবং স্থানীয় সরকার শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশ নির্বাচনের ফলাফল যে শিক্ষা দিল

Bangladesh Election Result: নির্বাচনটি বিএনপির জন্য একপ্রকার ‘স্ট্রেস টেস্ট’ হিসেবে কাজ করেছে, বিশেষত জামায়াত ও তার সংশ্লিষ্টদের অপ্রত্যাশিত ভোট ও আসন বৃদ্ধির প্রেক্ষাপটে। ফলাফলের মানচিত্র ইঙ্গিত দেয়, বাংলাদেশের নির্বাচনী রাজনীতি হয়ত আরও খণ্ডিত, দরকষাকষি নির্ভর এবং আসনকেন্দ্রিক এক নতুন পর্যায়ে প্রবেশ করছে।

এনসিপির ৩৬ দফার নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যা-সহ অতীতে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এবং এ লক্ষ্যে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। দলটি ভোটাধিকারের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাব দেয়, যাতে তরুণেরা দ্রুত নাগরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত হয়ে গণতান্ত্রিক দায়বদ্ধতা বৃদ্ধি করতে পারে। পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণ, চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধে ৯৯৯-এর আদলে হটলাইন চালু ও জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, সব প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা এবং বাংলাদেশকে আসিয়ানে যুক্ত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও ইশতেহারে করা হয়। এনসিপি নিজেদের ‘কেন্দ্রপন্থী সংস্কারবাদী’ দল হিসেবে তুলে ধরার চেষ্টা করে।

জামায়াতের সঙ্গে জোট ও ভাঙন

নির্বাচনের আগে কৌশলগত সমঝোতার ভিত্তিতে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমন্বয়ে যায়। উদ্দেশ্য ছিল বিরোধী ভোটের বিভাজন ঠেকানো এবং কয়েকটি নির্দিষ্ট আসনে জয়ের সম্ভাবনা বাড়ানো।

তবে এই জোট ঘোষণার পর দলটির ভিতরে মতবিরোধ তৈরি হয়। প্রতিষ্ঠালগ্নের কিছু প্রগতিশীল ও নাগরিকমুখী নেতা জোটের বিরোধিতা করে দল থেকে সরে দাঁড়ান। তাঁদের অভিযোগ ছিল, আদর্শগত দূরত্ব থাকা সত্ত্বেও কৌশলগত জোট দলটির মূল অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। যদিও দলীয় নেতৃত্ব বলেছে, এটি ছিল

নির্বাচনী সমঝোতা, আদর্শিক একীভবন নয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয় এবং মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এনসিপি নিজস্ব প্রতীক নিয়ে ৩০ আসনে প্রার্থী দিলেও সবকটিতে জোটভিত্তিক সমন্বয় ছিল। নির্বাচন শেষে ছয়টি আসনে জয় পেয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করে দলটি। এবার মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। এসব কেন্দ্রে ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।

জাতীয় পর্যায়ে বড় দলগুলোর আধিপত্যের মধ্যেও নতুন দল হিসেবে এনসিপির ছয় আসনে জয়কে তাৎপর্যপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ— একদিকে সংসদে কার্যকর বিরোধী বা নীতিনির্ভর অবস্থান তৈরি করা, অন্যদিকে সাংগঠনিক বিস্তার ও আদর্শগত স্পষ্টতা বজায় রাখা। জামায়াতের সঙ্গে জোট-পরবর্তী বিতর্ক দলটির জন্য ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে প্রথম জাতীয় নির্বাচনে ছয়টি আসনে জয়— এনসিপির জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আত্মপ্রকাশ, যা ভবিষ্যতের সমীকরণে দলটিকে প্রাসঙ্গিক রাখবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।