গোপন দল গড়ে পরিকল্পনা শুরু নেতানিয়াহুর! গাজায় কি তবে শেষের শুরু?

Benjamin Netanyahu on Gaza War : নেতানিয়াহুর দাবি, গত বেশ কিছুদিনে, বহু হামাস সন্ত্রাসবাদী ইজরায়েলের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

inscript
২ মিনিট
গোপন দল গড়ে পরিকল্পনা শুরু নেতানিয়াহুর! গাজায় কি তবে শেষের শুরু?

যুদ্ধ না জেতা অবধি যুদ্ধ চলবে। আগেভাগেই বলেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধের ২ মাস অতিক্রান্ত! রবিবার নেতানিয়াহু বলছেন, ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠীর সমাপ্তি ঘনিয়ে এসেছে। হামাসের জঙ্গিদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, "যুদ্ধ এখনও চলছে কিন্তু এটিই হামাসের শেষের শুরু। আমি হামাসের সন্ত্রাসবাদীদের বলছি: সব শেষ। ইয়াহিয়া সিনওয়ার জন্য মরবেন না। এখনই আত্মসমর্পণ করুন।" গাজা উপত্যকায় হামাসের প্রধান নেতৃত্ব হচ্ছেন ইয়াহিয়া সিনওয়ার।

নেতানিয়াহুর দাবি, গত বেশ কিছুদিনে, বহু হামাস সন্ত্রাসবাদী ইজরায়েলের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তবে ইজরায়েলের সামরিক বাহিনী হামাস জঙ্গিদের আত্মসমর্পণের কোনও প্রমাণ বা তথ্য প্রকাশও করেনি এবং হামাসও প্রধানমন্ত্রীর এমন দাবি প্রত্যাখ্যান করেছে। প্রায় মাস খানেক আগে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, হামাস গাজার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে।

হামাস গত ৭ অক্টোবর ইজরায়েলে মারাত্মক এক হামলা চালায়। এই ছিল ইজরায়েল ও হামাসের সংঘর্ষের সূত্রপাত। ইজরায়েলি পরিসংখ্যান অনুসারে, হামাসের সেই আক্রমণে প্রায় ১,২০০ জন নিহত হন এবং প্রায় ২৪০ জন মানুষকে অপহরণ করে বন্দি করে নিয়ে যায় হামাস।

এর পরেই হামলার প্রতিশোধ নিতে ইজরায়েল গাজা উপত্যকায় হামলা চালায়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের মতে, ইজরায়েল ওই নিরলস সামরিক আক্রমণে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও অবধি সেখানে কমপক্ষে ১৭,৯৯৭ জন মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য শীর্ষ মিত্রশক্তিদের এবং প্রতিরক্ষা সংস্থার প্রতিনিধিদের একটি ছোট, গোপন দল গঠন করেছেন। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি এবং কৌশলগত নীতি বিষয়ক মন্ত্রী রন ডারমার এবং এতে ইজরায়েলয়ের প্রতিরক্ষা বাহিনী, মোসাদ এবং শিন বেটের প্রতিনিধিরাও রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইজরায়েলি রাষ্ট্রদূত মাইক হারজোগও এই বৈঠকে ছিলেন।

ইজরায়েল আমেরিকাকে এই বিশেষ দলের অস্তিত্ব সম্পর্কে জানিয়েছে। বাইডেন প্রশাসনও আসলে যুদ্ধোত্তর পরিকল্পনার জন্য ইজরায়েলকে চাপ দিচ্ছে। নেতানিয়াহু জানিয়েছেন, ইজরায়েল গাজায় উন্মুক্ত নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখবে। ইজরায়েলি কর্মকর্তারা গাজাবাসীকে ইজরায়েল সীমান্ত থেকে দূরে রাখতে একটি বাফার জোন তৈরির কথাও বলেছে, অবশ্য এই পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের না-পসন্দ।

অন্যদিকে, শীর্ষ মার্কিন কর্মকর্তারা বলছেন ইজরায়েলকে গাজা সম্পূর্ণ দখল করতে দেবেন না তারা। আমেরিকা বারবার ইজরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।