বছরের শুরুতেই ফের হিংসা! পুলিশ সেজে ৪ জনকে খুন মণিপুরে! নেপথ্যে কারা?

Manipur Violence 2024 : নতুন করে এই হিংসার ঘটনার পরে, থাউবাল, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ ফের জারি করা হয়।

inscript
২ মিনিট
বছরের শুরুতেই ফের হিংসা! পুলিশ সেজে ৪ জনকে খুন মণিপুরে! নেপথ্যে কারা?

নতুন বছরের শুরুতেই হিংসা! মণিপুরের কাঁটা যে উপড়ানো যায়নি গলা থেকে তা প্রমাণ করল নববর্ষের দিনে মণিপুরে নতুন করে শুরু হওয়া হত্যাকাণ্ড-হিংসা। চারজন গুলিবিদ্ধ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন মণিপুরে। রাজ্যের পাঁচটি উপত্যকা জেলায় এই কারণে ফের কারফিউ জারি করা হয়েছে। থাউবাল জেলার স্থানীয়দের দাবি, একদল পুরুষ তোলাবাজির জন্য অস্ত্র নিয়ে হাজির হয়েছিল। এরা কারা? পরিচয় জানা যায়নি এখনও। এই হামলার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বন্দুকধারীদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানাচ্ছেন, দলটি বন্দুক নিয়ে হাজির হয়েছিল। সেখানকারই একজন ব্যক্তির সঙ্গে তারা কথ বলতে শুরু করেন। দেখে মনে হয়েছিল চেনা মানুষের সঙ্গেই কথোপকথন চলছে। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই মারামারি শুরু হয়। মারামারির মধ্যেই সবাইকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই দলটি।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একটি ভিডিও বার্তা জারি করে এই হিংসার নিন্দা করেছেন। জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। নিরীহ মানুষদের হত্যার নেপথ্যে থাকা অপরাধীদের ধরতে পুলিশের দলগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। লিলং অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানকার বাসিন্দাদেরও অপরাধীদের খুঁজে বের করতে সরকারকে সাহায্য করার জন্য আবেদন করেছেন তিনি। কিন্তু এই হিংসার শিকড় কোথায়? যতই খবরের কাগজ বা চ্যানেল থেকে সরে যাক মণিপুর, উত্তর-পূর্বের রাজ্যে কি শান্তি ফিরেছে আদৌ?

নতুন করে এই হিংসার ঘটনার পরে, থাউবাল, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ ফের জারি করা হয়। এই ঘটনার দুই দিন আগেই, মণিপুরের সীমান্তের শহর মোরেহ-তে সন্দেহভাজন কিছু মানুষ এবং পুলিশ কমান্ডোদের মধ্যে বন্দুকযুদ্ধে চার নিরাপত্তা বাহিনী আহত হন। ওই সন্দেহভাজন বিক্ষুব্ধরা বেশ কয়েকটি গুলি চালায়। মোরেহ তুরেলওয়াংমা লেইকাইয়ের সিডিও ফাঁড়ির মধ্যে থাকা কমান্ডোরা আহত হন সেখানেই।

২০২৩ জুড়ে মণিপুর ছিল শিরোনামে। ৩ মে থেকে জাতিগত হিংসার জঘন্য নজির দেখেছিল ভারতবর্ষ। এই হিংসার ফলে ১৮০ জনেরও বেশি মানুষ মারা যান এবং প্রায় ৬০,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েন৷

মণিপুরের জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ মেইতি এবং তারা বেশিরভাগই ইম্ফল উপত্যকায় বাস করেন। উপজাতিরা, অর্থাৎ নাগা এবং কুকিরা মোট জনসংখ্যার ৪০ শতাংশ। তারা পার্বত্য জেলাগুলিতে বসবাস করেন। তাঁদের আবাস, অর্থাৎ সংরক্ষিত বনভূমি থেকে কুকি গ্রামবাসীদের উচ্ছেদ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। মেইতেই সম্প্রদায়ের তপশিলি উপজাতি দাবির প্রতিবাদে রাজ্যের পার্বত্য জেলাগুলিতে 'উপজাতি সংহতি মার্চ' সংগঠিত হওয়ার পরে তুমুল হইচই পড়ে যায়। ছোট ছোট ধারাবাহিক আন্দোলনের ছায়া ছায়ায় হিংসা বাড়ে। মণিপুরি মহিলাদের নগ্ন করে ঘোরানোর ভিডিওতে আসলে নগ্ন হয়ে গিয়েছিল এই দেশই, সারা বিশ্বের সামনে। উত্তর-পূর্বের এই রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রায় ১০,০০০ সেনা ও আধা-সামরিক কর্মী মোতায়েন করতে হয়েছিল কেন্দ্রকে। কিন্তু হিংসা চরিত্র বদলে হাজির ফের।

এই হত্যাকাণ্ডের ঠিক আগের দিনই ইম্ফল পূর্বের তাবুংখোকে দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধে আহত একজন গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক গভীর রাতে হাসপাতালে মারা যান। গত সপ্তাহান্তে উপত্যকায় নিহত হওয়া দ্বিতীয় গ্রাম প্রহরী তিনি। লিলং চিংজাও এলাকাতে ব্যবসায়ীদের উপর হওয়া এই হামলার সঙ্গে তোলাবাজির কথাও উঠছে। জানা গিয়েছে, আততায়ীরা খাকি পোশাক পরেছিল। চারটি গাড়িতে করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারে আসে তারা। খুনিরা পালিয়েও যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?