লিভ-ইন করলেও রেজিস্ট্রি করতে হবে এবার? অভিন্ন দেওয়ানি বিধিতে যা করতে চাইছে বিজেপি

Uniform Civil Code : উত্তরাখণ্ডের জন্য প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধিতে ধর্মীয় সীমানা অতিক্রম করে সকলকেই দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়েছে, মুসলিম মহিলাদেরও।

inscript
৩ মিনিট
লিভ-ইন করলেও রেজিস্ট্রি করতে হবে এবার? অভিন্ন দেওয়ানি বিধিতে যা করতে চাইছে বিজেপি

সকলের জন্য একই সামাজিক বিধি, পোশাকি নাম অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। উত্তরাখণ্ড বিধানসভা মঙ্গলবার রাজ্য বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) সংক্রান্ত আইন পেশ করেছে। বিজেপির আমলে আনা বিভিন্ন বিধির অন্যতম গুরুত্বপূর্ণ হলো এই অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডে বিজেপির সরকার। সেখানে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেইছেন, এই ইউসিসি শুধুমাত্র সব মানুষের মঙ্গলের জন্যই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'সব কা সাথ, সব কা বিকাশ'-এর লক্ষ্যেও নির্মিত। বিজেপি যে ন্যারেটিভগুলি সামনে এনেছে তারই অন্যতম হচ্ছে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত।' এই বৈচিত্র্যের ভারতকে এক করা হবে কী দিয়ে? ইউনিফর্ম সিভিল কোড তারই এক মাধ্যম।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি সরকার-নিযুক্ত প্যানেল, বেশ কয়েকটি সুপারিশ সম্বলিত চার খণ্ডের, ৭৪৯-পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছে। এই প্যানেল অনলাইনে ২.৩৩ লাখ লিখিত প্রতিক্রিয়া সংগ্রহ করেছে। ৭০টিরও বেশি পাবলিক ফোরাম সংগঠিত করেছে। এই বিধির খসড়া তৈরি করার আগে প্রায় ৬০,০০০ মানুষের সঙ্গে যোগাযোগ করেছে এই প্যানেল। ইউনিফর্ম সিভিল কোডে কী বলা হচ্ছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
সারা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির নির্বুদ্ধিতা

Narendra Modi on Manipur: নরেন্দ্র মোদি ভোট এলে তিনি ছোট রাজ্য, বড় রাজ্য সর্বত্র ঘন ঘন চলে যান ঠিকই, তবে এবারে তিনি আর মণিপুরের পথে যাননি।

অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন প্রস্তাবের মধ্যে রয়েছে বহুবিবাহ এবং বাল্যবিবাহের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, সমস্ত ধর্মের মেয়েদের জন্য একই বিবাহযোগ্য বয়স এবং বিবাহবিচ্ছেদের জন্য একই অভিন্ন প্রক্রিয়া। লিঙ্গসাম্য এবং সামাজিক সংহতি বৃদ্ধির লক্ষ্যে শুরু হওয়া বিশেষ চার দিনের বিধানসভা অধিবেশনে আলোচনা করা হবে এই সুপারিশগুলি।

অভিন্ন দেওয়ানি বিধির খসড়াতে নাগরিক জীবনের বিভিন্ন দিককেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উত্তরাধিকারের অধিকার, বাধ্যতামূলক বিবাহ নিবন্ধন, এবং মেয়েদের বিবাহযোগ্য বয়সের সীমা বৃদ্ধি, বিয়ের আগে তাদের শিক্ষা অর্জনের সুবিধা প্রদানের সুপারিশ রয়েছে এতে। যে দম্পতিদের বিয়ের আইনি রেজিস্ট্রি নেই তারা সরকারি সুবিধাপত্র পাবেন না বলেও উল্লেখ করা হচ্ছে। খসড়াটিতে সুনির্দিষ্ট করে কী কী রয়েছে তা এখনও জনসাধারণের কাছে অপ্রকাশিতই। তবে এই অভিন্ন দেওয়ানি বিধিতে ধর্মীয় অনুষঙ্গ নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, জমি, সম্পত্তি এবং উত্তরাধিকার আইনকে অন্তর্ভুক্ত করে একটি আইনি কাঠামো তৈরির কথা উঠে আসছে। যদি এই খসড়া বিল পাস হয়ে আইন হয়ে যায় তাহলে উত্তরাখণ্ডই স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম রাজ্য হয়ে উঠবে যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। এখানে উল্লেখ্য, গোয়াতে এই বিধি আছে পর্তুগিজ শাসনের দিন থেকেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোনও ধর্মের জন্য আর আলাদা বিধি নয়! অভিন্ন দেওয়ানি বিধির নামে কী চাইছেন মোদি?

Uniform Civil Code: যে দেশে ১৪.২% মুসলমানের বাস, সেখানে ভারতের লোকসভায় নির্বাচিত মুসলমান সাংসদ ৫ শতাংশেরও কম।

উত্তরাখণ্ডের জন্য প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধিতে ধর্মীয় সীমানা অতিক্রম করে সকলকেই দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়েছে, মুসলিম মহিলাদেরও। এতে হালালা এবং ইদ্দতের (ইসলামিক রীতি যা একজন মহিলাকে বিবাহবিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পরে পালন করতে হয়) মতো আচারকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। লিভ-ইন সম্পর্ককে সহজ করা এবং দত্তক নেওয়ার পদ্ধতিগুলিকে সহজ করার কথাও বলা আছে এতে।

ইদ্দত প্রথাটি নিয়ে সম্প্রতি পাকিস্তানের রাজনীতি তোলপাড় হয়েছে। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা খান তাঁর আগের স্বামীকে তালাক দেওয়ার পরে এবং ২০১৮ সালে ইমরান খানকে বিয়ে করার পরে ইদ্দত শেষ না করার জন্য অভিযুক্ত। প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড চালু হয়ে গেলে লিভ-ইন সম্পর্ককেও আইনের অধীনে নিবন্ধিত করতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন হলে তা মহিলা ও পুরুষ দুই পক্ষেরই উপকারে আসবে।

এই বিধির খসড়ায় জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং তপশিলি উপজাতিদের অবশ্য বাদ দেওয়া হয়েছে, উত্তরাখণ্ডের জনসংখ্যার ৩ শতাংশ হচ্ছেন তারা। ইউসিসির অন্যান্য বিধির মধ্যে রয়েছে পুত্র ও কন্যাদের সমান সম্পত্তির অধিকার, বৈধ ও অবৈধ শিশুদের মধ্যে পার্থক্য শেষ করা এবং দত্তক নেওয়া ও নিজের সন্তানের জন্য সমান আচরণ। কোনও ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, প্রস্তাবিত এই বিধিতে স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের জন্য সমান সম্পত্তির অধিকারকে নিশ্চিত করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।