ভোট এলেই মনে পড়ে সাদা থান সংস্কৃতি
Sada Than: সরাসরি বন্দুক বা বোমা নিয়ে হামলা করলে পুলিশের খাতায় নাম ওঠে, খুনের চেষ্টার মামলা হয়। কিন্তু কারও বাড়ির দরজায় এক টুকরো সাদা থান, এক তোড়া রজনীগন্ধা আর ধূপকাঠি রেখে এলে তাকে আইনি ভাষায় 'অপরাধ' বলা কঠিন। অথচ এর মাধ্যমে দেওয়া বার্তাটি অত্যন্ত পরিষ্কার— "ভোটের লড়াই থেকে সরো, নাহলে তোমার শ্রাদ্ধের আয়োজন আমরা করে ফেলেছি।"
'দিদি বাড়িতে সাদা থান পাঠিয়ে দেব'। কথা এইটুকুই। আর তা শিড়দাঁড়ায় হিমস্রোত বইয়ে দেওয়ার জন্যে যথেষ্ট। কারণ এই কাপড়ের দ্যোতনা অকালবৈধব্য। উদ্দেশ্য সেই নারীকে শেষবারের মতো জানিয়ে দেওয়া, তাঁর স্বামী যেন ভোটে না দাঁড়ায় বা ভোট দিতে না যায়। ভোট এলেই ফিরে ফিরে আসে বাংলার রাজনীতির সঙ্গে জড়িত এই লব্জ।
ষাট সত্তরের দশকে দেওয়াললিখনে অভিনবত্ব দেখেছে বাংলা। কিন্তু গত কয়েক দশকে এই সৃজনশীলতার জায়গা দখল করেছে এক তরফের হুমকি, আরেক তরফের আতঙ্ক। এরকমই এক হুমকির নাম 'সাদা থান'। একসময় আধ্যাত্মিকতা বা শোকের চিহ্ন ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






