ছেলে নিহত হাতির হানায়, সাপের সঙ্গে বাস! 'জঙ্গলের মা' কেমন আছেন?

গাছেদের নিয়েই তাঁর সংসার, সুখ-দুঃখ। দিনের শেষে তাঁর দরকার 'গাছ দেখে যাওয়া'।

Aritra Dasgupta
৩ মিনিট
ছেলে নিহত হাতির হানায়, সাপের সঙ্গে বাস! 'জঙ্গলের মা' কেমন আছেন?

গাছের সবুজটুকু শরীরে দরকার

আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার

-শক্তি চট্টোপাধ্যায়

গাছেদের নিয়েই তাঁর সংসার, সুখ-দুঃখ। দিনের শেষে তাঁর দরকার 'গাছ দেখে যাওয়া'। তিনি লক্ষ্মীকুট্টি আম্মা। তিরুবনন্তপুরমের পোনমুডির কাছে অবস্থিত কল্লার জঙ্গলেই তাঁর বসবাস। শেষ ৪৬ বছর জঙ্গলের ঔষধি গাছ তুলে মানুষের চিকিৎসা করেই দিন কেটেছে তাঁর। প্রকৃতির প্রতি তাঁর অবদানের জন্য ভারত সরকার তাঁকে দিয়েছে পদ্মশ্রী সম্মান।

'জঙ্গলের মা' লক্ষ্মীকুট্টি আম্মার জীবন ও বেড়ে ওঠা কেরলের কানি আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই। জঙ্গলের মধ্যেই এক ছোট বাড়িতে আম্মার বসবাস। তাঁকে ঘিরে আছে কয়েকশো ভেষজ গাছ। প্রায় পাঁচশো প্রজাতির ভেষজ-ঔষধি গাছ ও তার গুণাগুণ আম্মার মগজস্থ। কিন্তু কীভাবে এই প্রকৃতির সন্তানদের মা হয়ে উঠলেন আম্মা? আম্মার মা-ও ছিলেন একজন ভেষজ ঔষধ বিশেষজ্ঞ। এই প্রসঙ্গে আম্মা বলেন, "মা মারা যাওয়ার আগে তাঁর এই জ্ঞান আমাকে দিয়ে গিয়েছেন। মা-ই আমাকে প্রকৃতিকে দেখতে শিখিয়েছেন। আমাদের সবরকম রোগের ওষুধই প্রকৃতির মাঝখানে আছে। এমনকী, মাছ বা অন্যান্য পশুর মধ্যেও কিছু গুণাগুণ আছে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাতে তির-ধনুক, না মাওবাদী নন, অস্ত্র হাতে গাছ বাঁচাচ্ছেন এই আদিবাসী মেয়েরা

আজ গ্রামে গ্রামে সচেতনতা বৃদ্ধির ভাষণ দেন যমুনা। গড়ে তুলেছেন প্রায় ১৫০টিরও বেশি জঙ্গল প্রতিরক্ষা কমিটি।

আম্মার স্বামী মারা গিয়েছেন বছরদুয়েক। তিন সন্তানের মধ্যে দু'জন আর বেঁচে নেই। এক ছেলে রেলে চাকরি করে। বাকি দুই সন্তানকে না বাঁচাতে পারার আক্ষেপ ঝরে পরে আম্মার গলায়।

"যে জঙ্গলের মধ্যে আমি থাকি, সেখানে গাড়ি পৌঁছনোর কোনও রাস্তা নেই। ১৯৫২ সালে সরকার রাস্তা নির্মাণের দায়িত্ব নিয়েছিল। কিন্তু এখনও অবধি রাস্তা হয়ে ওঠেনি। রাস্তা না থাকায় আমার দুই ছেলেকেও সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারিনি। বিষক্রিয়া হলে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে তত তাড়াতাড়ি বাঁচানো যায় রোগীকে।" আম্মা বলেন। কিন্তু জঙ্গলের মধ্যে থাকা বেশিরভাগ মানুষই এই বিষয়ে দেরি করে ফেলে। আর তাদের জন্যই আম্মা প্রকৃতির ওষুধের ভান্ডার আগলে অপেক্ষা করেন। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর আম্মার বাড়িতে রোগীর ভিড় আরও বেড়েছে। নিজের রাজ্যের বাইরে অন্য রাজ্য থেকেও আম্মার কাছে রোগীরা আসেন। আম্মার বাড়ির চৌহদ্দির মধ্যেই রয়েছে ১৫০ রকমের ভেষজ কাজ, যা বিষধর সাপের কামড় খাওয়া প্রায় ৩৫০ জন মানুষের জীবন বাঁচিয়েছে।

পঁচাত্তর বছর বয়সেও আম্মা প্রত্যেকদিন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন। উঠেই তাঁর প্রথম কাজ জঙ্গলে যাওয়া। জঙ্গলের ভেতর থেকে বিভিন্ন গাছ পরীক্ষা করে নিজে হাতে তুলে আনেন ভেষজ ওষুধ। বাড়ি ফিরে ভেষজ প্রক্রিয়ায় তৈরি করেন ওষুধ। এর মাঝেই রোগী দেখার ভিড় সামাল দিতে হয় আম্মাকে।

আম্মার জঙ্গলের সঙ্গে এই নাড়ির টান ৪৬ বছরের। আম্মার বাড়ির উঠোনেই বিষাক্ত সাপেদের বসবাস। এই ব্যাপারে আম্মা নির্ভীক। বলেন, "ওদের সঙ্গেই আমার বসবাস। আমি প্রকৃতির সব আপন করে নিয়েছি। ওরাও আমাকে আপন করে নিয়েছে‌।"

এই সবকিছুর পাশাপাশি আম্মা কবিতা এবং নাটক লেখেন। স্থানীয় লোকসংস্কৃতি চর্চাকেন্দ্রে শিক্ষকতা করেন। এছাড়াও আম্মা সংস্কৃত চর্চা করেন। এখানকার আদিবাসীদের জীবনযাপন নিয়ে আম্মা বলেন, "আমার বড় ছেলে হাতির আক্রমণে মারা যায়। কিন্তু আদিবাসীরা জানে কীভাবে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকা যায়। প্রাকৃতিক যে কোনও বিপর্যয়ের সঙ্গে আদিবাসীরা যেভাবে মোকাবিলা করতে পারে সেরকম কেউই পারে না। কারণ আমরা প্রকৃতির মেজাজমর্জি সবচেয়ে ভালো বুঝি।"

আম্মার যে ছেলে রেলে কাজ করে, সে মাকে তাঁর কাছে নিয়ে রাখতে চায়। কিন্তু এতে আম্মার ঘোর আপত্তি। আম্মা বলেন, "আমি এখান থেকে শহরে গিয়ে বাস করতে পারব না। আর আমার মনে হয়, আমি যদি প্রকৃতির কোনও ক্ষতি না করি, প্রকৃতিও আমাদের কোনও ক্ষতি করবে না। এই সহাবস্থানের ওপরেই আমরা বেঁচে আছি।"

চারপাশে যখন প্রতিনিয়ত বৃক্ষনিধন যজ্ঞ চলছে , 'শহরের অসুখ যখন হাঁ করে কেবল সবুজ খায়' তখন লক্ষ্মীকুট্টি আম্মা বুকে আগলে জঙ্গল রক্ষা করেন মায়ের মমতায়।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।

নেপাল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেবে কে?

Climate Justice for nepal: ২৬ অগাস্ট লাংটাং লিরুং-এর হিমবাহ ধসে নেপালের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়—নিহত ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৭। পুনর্গঠনে প্রয়োজন ৪-৫ বিলিয়ন ডলার। কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে আছে মাত্র ৮২২ মিলিয়ন ডলার।নেপালের দাবি, চিন-ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায় আছে। জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন এখন আন্তর্জাতিক কাঠগড়ায়।

নেপালের হড়পা বান থেকে বেঁচে ফিরলেন যাঁরা, তাঁদের চোখে ২৬ অগাস্ট

Nepal flash floods 2026: ২৬ অগাস্ট, ২০২৬-এ নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের মাঝেও কিছু মানুষ বেঁচে ফিরেছেন। কেউ এক কাপ চায়ের বিরতির জন্য, কেউ গাড়ির একটা রিভার্স গিয়ারের কারণে, কেউ ডালপালা ছড়ানো একটা আমগাছ আঁকড়ে ধরে, আবার কেউ কেবল ১৫ সেকেন্ডের দৌড়ে ছিনিয়ে এনেছেন নিজের শ্বাস। মৃত্যু খুব কাছ থেকে অনুভব করে ফেরা সেই মানুষগুলির অভিজ্ঞতায় রইল রাসুয়া আর নুয়াকোটের সেই সকালের কথা।

হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ হারে, নেপালের বিপর্যয়ের বিজ্ঞান কী বলছে?

Nepal Flood 2026: বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন, ৪৫০০ থেকে ৬০০০ মিটার উচ্চতার মধ্যে থাকা হিমবাহ অঞ্চলের অন্তত ৭৮ শতাংশ উচ্চতা-নির্ভর উষ্ণায়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাঁচ মাস পর সেই সতর্কবাণীই যেন সত্যি হয়ে উঠল নেপালের উপত্যকায়।

ছয় দশকে কতটা সফল ভারত-নেপাল গান্ডাকচুক্তি?

Gandak dam history: নেপালের হিমবাহ থেকে পাথর ধসের পর জল নেমেছে ত্রিশূলী-কালীগণ্ডক হয়ে বিহারে। বাল্মীকিনগর বাঁধের ৩৬টি গেট খুলে প্রাণ বাঁচল বহু মানুষের। কিন্তু, ১৯৫৯ সালের গান্ডাক চুক্তি কি সত্যিই নেপাল ভারত দুই দেশের ‘সমন্বিত স্বার্থ’ রক্ষা করল? নেপালের তরাইয়ে জল মেলে না, ক্ষতিপূরণ মেলে না কৃষকদের। ৬০ বছরের পুরনো বাঁধ প্রকল্পকে নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।

নেপালের বন্যায় সবচেয়ে বেশি বিপন্ন মহিলারাই, ঝুঁকিতে ১.৬ লক্ষ নারীর জীবন

Nepal Flash Floods: নেপালের ভয়াবহ হড়পা বানে প্রায় ১.৬ লক্ষ নারীর জীবন ঝুঁকিতে। বন্যার পর তাঁদের সামনে কী কী স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও জীবিকার সংকট তৈরি হয়েছে? রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তা অনুযায়ী, নারীদের সুরক্ষায় কী পদক্ষেপ জরুরি?