মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়ল ইরানে
F-15E Strike Eagle shot down Iran: খুজেস্তান প্রদেশে কারুন নদীর উপর একটি সেতুর কাছে (স্থানাঙ্ক: ৩১.৫৯১৩৯৩, ৫০.২৭৫৪৩০) একটি যুক্তরাষ্ট্রীয় বিমান দুটি হেলিকপ্টারের সঙ্গে উড়ছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে করা হয়নি। পুরনো ফুটেজও নয়।
ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভেঙে পড়ল। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে, তাদের বাহিনী বিমানটি গুলি করে নামিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ক্রু সদস্যের খোঁজে তল্লাশি অভিযান এখনও চলছে।
বিবিসি একটি ভিডিয়ো যাচাই করে দেখেছে, খুজেস্তান প্রদেশে কারুন নদীর উপর একটি সেতুর কাছে (স্থানাঙ্ক: ৩১.৫৯১৩৯৩, ৫০.২৭৫৪৩০) একটি যুক্তরাষ্ট্রীয় বিমান দুটি হেলিকপ্টারের সঙ্গে উড়ছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে করা হয়নি। পুরনো ফুটেজও নয়। এই ঘটনাকে ইরানের প্রতিরোধ বলেই মানছে আন্তর্জাতিক মহল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ধ্বংসাবশেষের ছবিও যাচাই করা হয়েছে, এই এফ-১৫ই স্ট্রাইক ঈগলের সঙ্গে মিলে যায়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি বলেন,
প্রেসিডেন্টকে ব্রিফ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, এক ক্রু সদস্যকে মার্কিন বাহিনীই উদ্ধার করেছে। দ্বিতীয় ক্রু সদস্যের অবস্থা এখনও অজানা। এফ-১৫ই বিমানে সাধারণত দুজন ক্রু থাকেন— একজন পাইলট এবং অন্যজন অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা।
- আপনার জন্য আরও কিছু লেখা
Iran proxy groups Houthis Hezbollah: হুথি বিদ্রোহীদের সরাসরি যুদ্ধে প্রবেশে কি মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে? ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝে তেলপথ ও বাণিজ্য কি বড় সংকটে? এই বহুমুখী যুদ্ধ কি বিশ্ব অর্থনীতি ও কূটনীতিতে আরও বড় প্রভাব ফেলতে চলেছে?
পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে এখনও বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি। তবে ট্রাম্প প্রশাসন বারবার দাবি করে এসেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে এবং মার্কিন বিমানগুলি নিরাপদে উড়ছে। এই ঘটনা সেই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করাল।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ এক্স-এ তীব্র বিদ্রূপ করে লিখেছেন,
৩৭ বার ইরানকে হারিয়ে এই ‘অসাধারণ যুদ্ধ এখন ‘রেজিম চেঞ্জ’ থেকে নেমে এসে বসছে ‘আরে, কেউ কি আমাদের পাইলটদের খুঁজে পাচ্ছেন?’-এ। অসাধারণ অগ্রগতি। পরম প্রতিভা।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে, বিমানটি তাদের বাহিনীই ভূ-পাতিত করেছে। কোহগিলুইয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশের গভর্নর জানিয়েছেন, কোনও মার্কিন ক্রু সদস্যকে জীবিত ধরতে পারলে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
এটি এই যুদ্ধে ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভেঙে পড়ার প্রথম নিশ্চিত ঘটনা। এর আগে কুয়েতের আকাশ প্রতিরক্ষায় ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ তিনটি এফ-১৫ই বিমান ভূপাতিত হয়েছিল, যেখানে সব ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছিলেন।
উল্লেখ্য এই আবহে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন, ইজরায়েলি হামলায় ইরানের ইস্পাত উৎপাদন ক্ষমতার ৭০ শতাংশ ধ্বংস হয়েছে। একই দিন কারাজ-তেহরান সংযোগকারী একটি সেতুতে যুক্তরাষ্ট্রীয় হামলায় আটজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ট্রাম্প বলেছেন,
আর কিছুটা সময় লাগলে হরমুজ প্রণালী সহজেই খুলে দেওয়া যাবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী নিয়ে প্রস্তাবের ভোট শনিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
বিমান ভেঙে পড়ার পর ট্রাম্পের এই দাবিও প্রশ্নের মুখে।






