কেন বর্ষা আসছে না দক্ষিণবঙ্গে! কবে সদয় হবে প্রকৃতি, জানুন প্রকৃত ব্যখ্যা

এখনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই জানিয়েছেন হাওয়া অফিস।

Piya Saha
৩ মিনিট
কেন বর্ষা আসছে না দক্ষিণবঙ্গে! কবে সদয় হবে প্রকৃতি, জানুন প্রকৃত ব্যখ্যা

এবছর নির্ধারিত সময়ের আগেই ভারতে ঢুকেছিল বর্ষা। ব্যতিক্রম হয়নি বাংলাতেও। নির্ধারিত সময় থেকে চারদিন আগেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। তবে বিধিবাম দক্ষিণবঙ্গের। কোনো স্বস্তির খবর নেই। এখনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই জানিয়েছেন হাওয়া অফিস।

বঙ্গে বর্ষা

উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে আজ সহ আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরের তিন জেলায়। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আজ যথেষ্ট বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কোচবিহার এবং আলিপুরদয়ারেও ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা৷

তাহলে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরি কেন ?

  • আপনার জন্য আরও কিছু লেখা
গরমে অস্থির, আসুন গা ছমছমে ব্রিটিশ বাংলো আর চা বাগানে ঘেরা এই পাহাড়ি গ্রামে

গা ছমছমে বাংলো, সবুজ ঢেউখেলানো চা বাগান, অর্কিড আর কুয়াশায় ঘেরা তাকদা মুগ্ধতা ছড়াবেই। নির্জনতা ভালবাসলে চলে আসুন নীলপাহাড়ি আর কুয়াশার এই দেশে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি এলেও তা বর্ষার বৃষ্টি নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁরা আরও জানিয়েছেন যে মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে গেছে। যার ফলে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। অপরদিকে দক্ষিণবঙ্গে প্রতিকূল পরিস্থিতির কারণে মৌসুমী বায়ুর আগমণ পিছিয়ে গিয়েছে। ফলস্বরূপ এখনও দক্ষিণবঙ্গে বর্ষার কোনও পূর্বাভাস নেই। এই মুহূর্তে বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার ফলে আগামী চার পাঁচ দিনের মধ্যে বর্ষা আসছে না বঙ্গে এমনটাই মত আবহাওয়া অফিসের।

শুক্রবার কলকাতায় দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির আশেপাশে। এর আগে বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম এবং আর্দ্রতার কারণে ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের মানুষের প্রাণ। বৃষ্টির আশায় কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছেন তাঁরা।

কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকায় বর্ষা শুরুর জন্য বঙ্গোপসাগরের উপর সহায়ক পরিস্থিতির প্রয়োজন হয়।আর এই অনুকূল পরিস্থিতি তৈরি হয় নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কারণে। বর্ষা শুরুর সহায়ক পরিবেশ তৈরি হলে এ অঞ্চলে পর্যাপ্ত মেঘের সৃষ্টি হয় এবং সমুদ্রের দিক থেকে ভূপৃষ্ঠের দিকে বয়ে আসা এই মেঘগুলি মৌসুমী বায়ুকে দক্ষিণবঙ্গে টেনে আনতে সাহায্য করবে এবং ফলস্বরূপ বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। কিন্তু এই ঘটনা এখন ঘটছে না। ফলে উত্তরবঙ্গে আটকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

প্রথমে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, ১০ জুন বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। তবে সেসব এখন অতীত। কিন্তু মৌসুমী বায়ু প্রবেশে দেরি হলেও এতে কোনো অস্বাভাবিকতা নেই বলেই জানিয়েছে হওয়া অফিস। তাঁদের মতে, সাম্প্রতিক অতীতে ১৭-১৮ জুন দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের দৃষ্টান্ত রয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, আগামী দিন দুইয়ের মধ্যেই গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবেশ করার মতো অনুকূল পরিস্থিতি রয়েছে। মৌসুমি বায়ু না-আসা পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ঠিক যেমন হয়েছে কলকাতায় বৃহস্পতিবার সন্ধ্যায়। তবে ঝাড়খণ্ডের দিকে বজ্রমেঘ তৈরি হলেও তা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা আগের তুলনায় কম। এই কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। ভ্যাপসা অস্বস্তিকর গরম আরও কিছুদিন থাকবে দক্ষিণে। রাজ্য কৃষিদপ্তর সূত্রে পাওয়া পরিসংখ্যান থেকে জানা গেছে, ৯ জুন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সার্বিকভাবে স্বাভাবিকের তুলনায় ৬৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

মে মাসে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে ৬১ শতাংশ বেশি ছিল। জুন মাসে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। দুই দিনাজপুরেও বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। জুনে শুধু মালদহ জেলায় স্বাভাবিকের থেকে কিছুটা কম বৃষ্টি হলেও তা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটা বেশি।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।