শেষ ভরসা ট্রাইব্যুনাল, ভোট দিতে পারবেন বাদ যাওয়া ৩৪ লক্ষ ভোটার?
কল্পনা মজুমদার বেহালা পশ্চিমের ভোটার। তিনি বলেন, “দু’বার কাগজ দেখিয়েছি। বিএলওরা কোনো সাহায্য করছেন না। ফোনও ধরছেন না। ২৮ ফেব্রুয়ারি সম্পূর্ণ তালিকা প্রকাশের পর নাম ‘ডিলিটেড’ দেখাতে বিএলও বলেন ফর্ম সিক্স দিয়ে নতুন করে নাম তুলে নিতে। সেই ফর্ম রিজেক্টেড হওয়ায় ট্রাইব্যুনালে এসেছি।”
দু’বার লাইনে দাঁড়িয়ে, কাগজ দেখিয়েও নাম বাদ গেছে। এখন ট্রাইব্যুনালই ভরসা। কিন্তু ট্রাইব্যুনালে কবে ডাকবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই জোকা শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ইনস্টিটিউটে ভিড় জমছে নাম বাদ যাওয়া ভোটারদের। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে এসআইআর-এ নব্বই লক্ষের বেশি ভোটারের নাম বাদ গেছে। ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে থেকে ২৭ লক্ষের বেশি ভোটারের নাম বাদ যায়। ট্রাইব্যুনালে আবেদন জমা পড়েছে ৩৪ লক্ষ। অর্থাৎ বিবেচনাধীন তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের পাশ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






