হরমুজ সংকটে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হলে...

Hormuz Strait crisis: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হলে ভারতের তেল সরবরাহে কী হবে? মজুত কতদিন চলবে, আর দীর্ঘমেয়াদে কি তেলের দাম, মুদ্রাস্ফীতি ও অর্থনীতি বড় সংকটে পড়বে? জ্বালানি, পরিবহন, কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় এর প্রভাব কতটা গুরুতর হতে পারে?

inscript
৩ মিনিট
হরমুজ সংকটে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হলে...

পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইসরায়েল-ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কায় ভারতে উদ্বেগ বাড়ছে। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ যায়। ভারত তার আমদানি করা ক্রুড তেলের ৪০ থেকে ৫৫ শতাংশ এই পথেই পায়। দেশের ৮৫-৯০ শতাংশ তেল বিদেশ থেকে আসে। জনমানসে প্রশ্ন, সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেলে ঠিক কী হতে পারে?

যুক্তি বলছে, প্রথমে সরকারি স্ট্র্যাটেজিক মজুত (বর্তমানে মাত্র ৫-৬ দিনের) এবং বাণিজ্যিক মজুত (মোট মিলিয়ে প্রায় ৭৪ দিনের) দিয়ে কিছুটা সময় কাটানো যাবে। কিন্তু দীর্ঘদিন চললে তেলের দাম হু হু করে বাড়বে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বড় ধাক্কা লাগবে।

সামগ্রিক অর্থনৈতিক প্রভাব

তেলের দাম প্রতি ব্যারেল ১০ ডলার বাড়লে ভারতের মুদ্রাস্ফীতি ০.২-০.২৫ শতাংশ বাড়ে এবং জিডিপি বৃদ্ধি ০.১-০.২ শতাংশ কমে। এই সংকটে তেলের দাম ১০০-১৫০ ডলারে পৌঁছলে জিডিপি বৃদ্ধি ০.৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। টাকার দাম পড়বে, আমদানির খরচ বাড়বে এবং সরকারের ভর্তুকি ব্যয় বৃদ্ধি পাবে। ফলে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার মিশ্রণ (স্ট্যাগফ্লেশন) দেখা দিতে পারে।

কোন ক্ষেত্রে কী প্রভাব

জ্বালানি ও বিদ্যুৎ খাত

তেল-গ্যাস সরবরাহ কমলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে। যা আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি। এলপিজি আমদানির বড় অংশ হরমুজ হয়ে আসে। ফলে রান্নার গ্যাসের সংকট তৈরি হবে। চাপ বাড়বে হেঁশেলে, খাবারের দোকানে। ছোট-বড় কারখানা ও কৃষি সেচে ডিজেল জেনারেটরের খরচ বাড়বে।

রোজের পণ্য

পরিবহন খরচ বাড়লে দৈনন্দিন পণ্যের দাম বৃদ্ধি পাবে। হোটেল, রেস্তোরাঁ ও অনলাইন ডেলিভারি সার্ভিসের খরচ বেড়ে মুনাফা কমবে। সাধারণ পরিবারের জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাবে।

পরিবহন ও লজিস্টিকস খাত

ডিজেল ও বিমান জ্বালানির দাম বাড়লে ট্রাক, বাস, ট্রেন ও উড়ানের খরচ বৃদ্ধি পাবে। পণ্য পরিবহন ব্যয় বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। বাড়বে চালানি মাছ, দুধ, ডিমের দাম।

শিল্প ও উৎপাদন খাত

প্লাস্টিক, রাসায়নিক, টায়ার, পেইন্টের মতো তেল-নির্ভর কাঁচামালের দাম বাড়বে। ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। উৎপাদন খরচ বেড়ে অনেক ছোট কারখানা বন্ধ হয়ে যেতে পারে। বড় কোম্পানিগুলি কিছুটা সামলাতে পারলেও ছোট ইউনিটগুলির জন্য চ্যালেঞ্জ তৈরি হবে।

কৃষি খাত

সার তৈরিতে গ্যাস লাগে। সারের দাম বাড়লে চাষের খরচ বৃদ্ধি পাবে। ডিজেল-চালিত ট্র্যাক্টর ও পাম্পের খরচ বেড়ে ফসলের উৎপাদন খরচ বাড়বে। খাদ্যের দাম বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের খাবারের খরচ বাড়বে। ছোট চাষিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন।

আর্থিক ও বৈদেশিক খাত

টাকার দাম পড়লে আমদানি আরও ব্যয়বহুল হবে। সরকারকে জ্বালানি ভর্তুকি বাড়াতে হলে রাজকোষ ঘাটতি বৃদ্ধি পাবে। এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ছোট ব্যবসায়ী, চাষি, পরিবহনকর্মী ও সাধারণ মধ্যবিত্ত পরিবার। সরকার যদি দ্রুত বিকল্প তেলের উৎস (রাশিয়া, আফ্রিকা) খুঁজে এবং মজুত সঠিকভাবে ব্যবহার করে পরিস্থিতি সামাল দেয়, তাহলে ধাক্কা অনেকটা কমানো সম্ভব। কিন্তু দীর্ঘমেয়াদি সংকট হলে অর্থনীতিতে মন্দা ও মূল্যবৃদ্ধির চাপ তৈরি হবে। আগামী কয়েকটা দিন দেশের জ্বালানি নিরাপত্তারও বড় পরীক্ষা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?