ফের কেন গোপনে দিল্লিতে পা রাখলেন মুকুল রায়?

Mukul Roy in Delhi : সোমবার রাতে আচমকা হুলুস্থূল চারদিকে, নিখোঁজ হেভিওয়েট মুকুল রায়! দিল্লির উদ্দেশ্যে কেন এমন গোপন সফর?

inscript
২ মিনিট
ফের কেন গোপনে দিল্লিতে পা রাখলেন মুকুল রায়?

নিখোঁজ বিজ্ঞপ্তিতে হুলুস্থুল শুরু হয়ে গিয়েছে চারদিকে, এমনকী দু-দুটো থানায় এই মর্মে ডাইরি করা হয়েছে। দুম করে একটা জলজ্যান্ত মানুষ উধাও! তার ওপর তিনি আবার তৃণমূলের হেভি ওয়েট নেতা! বেশ কিছুদিন যাবৎ নিজের বলা অসঙ্গত কথার জালে বারবার জর্জরিত হয়ে পড়ছিলেন কৃষ্ণনগর উত্তরের নেতা মুকুল রায়। ফলে তাঁর এই আচমকা ‘ভ্যানিশ’ রহস্য নিয়ে শুরু থেকে তরজা তুঙ্গে।

খোঁজ মিলছে না মুকুল রায়ের! সল্টলেকের বাড়ি থেকে 'উধাও' তৃণমূল নেতা, গতকাল থেকে এই মর্মেই চলছে আলোচনা। বাড়ির কেউও জানেন না কোথায় মুকুলবাবু! মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের দাবি, সল্টলেকের বাড়ি থেকে তাঁর বাবাকে নিয়ে যান ২ জন। তারপর থেকেই আর মুকুল রায়ের কোনও খোঁজ মেলে না। এমনকী ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছেন বলেই জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বাবার খোঁজ পেতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতার সঙ্গে একান্তে কথা! রাজনীতির মূল স্রোতে ফিরছেন মুকুল রায়?

Mukul Roy: যে মুকুল তৃণমূলের জন্ম থেকে সংগঠন বাড়ানোর কাজে দক্ষ ভূমিকা পালন করেছিলেন, সেই মুকুলই ২০১৭ এর পর দল ভাঙাতে সফল হয়েছেন।

আর এই এতকিছু যখন চলছে, অন্যদিকে মুকুল ততক্ষণে দিল্লিগামী বিমানে সওয়ার। তাঁর ইন্ডিয়া এয়ার লাইন্সের বোর্ডিং পাসের ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাজধানীর বুকে রাত থেকেই টানটান উত্তেজনা। মুকুল ফের কেন দিল্লিতে, তাও আবার এমন লুকিয়ে চুরিয়ে, সন্তর্পণে? এই প্রশ্নের জট ক্রমশ ঘনীভূত হয়েছে। এমনিতেই রাজ্য রাজনীতিতে ‘মুকুল’ একটা বড় মুখ, ফলে তাঁর প্রতিটি পদক্ষেপই সরগরম পরিস্থিতি তৈরি করে যে, তা বলাই বাহুল্য। তার ওপর এমন আচমকা পদক্ষেপ সেই আলোচনায় ঘৃতাহুতি তো দেবেই খানিক। হলও ঠিক তাই।

ছেলেকে না জানিয়ে বাবার গোপন সফর দিল্লিতে, সঙ্গী বলতে দুই বিশ্বস্ত। তাহলে কি এ বিষয়ে নিজের ছেলেকেও বিশেষ বিশ্বাস করতে নারাজ রায়বাবু? প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় বৈঠকে যোগ দিতে শেষবার নয়াদিল্লি এসেছিলেন মুকুল রায়। তারপর সেভাবে আর দেখা যায়নি তাঁকে। যদিও ভোটের পর ছবিটা বদলে যায় আমূলে। বিজেপির জেতা বিধায়ক, ফিরে আসেন জোড়া ফুল শিবিরে। তবে কি এই আচমকা দিল্লি সফরও ফের কোনও গভীর রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে কিংবা ভবিষ্যতে দেবে? আবার কি রদ বদল করে গেরুয়া শিবিরে ফেরার জল্পনা শুরু করে দিতেই তাঁর এই সফর? যদিও এ বিষয়ে এখনও কিছুই স্পষ্ট করেননি মুকুল রায় নিজে।

দিল্লিতে নামার পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মুকুল রায়। তিনি অবশ্য বলেছেন, তিনি নাকি ‘এমনিই’ দিল্লি গেছেন। কেন এমন কথা বললেন তিনি? ফলে, মুকুল অন্তর্ধান রহস্য প্রকাশ্যে এলেও কারণ কিন্তু এখনও অজানা। বরং বলা ভালো, কারণটা বেশ রহস্যজনক। অবশ্য অন্যদিকে, রাজনীতির জল ঘোলা হওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

সূত্রের খবর, সম্প্রতি নতুন করে কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেন মুকুল রায়, দেখা করার জন্য সময়ও চান। যদিও ছেলে শুভ্রাংশু এতে প্রথম থেকেই বাধা দেন। তাঁর দাবি বাবার এই অসুস্থ শরীরে এই যোগাযোগ বিপ্রতীপ হতে পারে বলে। তবে কি এটাই মূল কারণ? এই জন্যই ছেলেকে না জানিয়ে গোপন সফর? কেউ কেউ অবশ্য বলছেন অন্য কথা। বলা হচ্ছে, নিজের চিকিৎসার জন্য পরামর্শ নিতে দিল্লি এইমসে গিয়ে থাকতে পারেন মুকুলবাবু। কিন্তু তাতেই বা কেন এমন গোপনীয়তা প্রয়োজনীয় হয়ে পড়ল? রহস্য দানা বেঁধেছে ঠিকই তবে এ সব নেহাতই তুচ্ছ, সবকিছুর মধ্যে মুকুলের বলা উত্তর “এমনি গেছি”, এটাই যে সবথেকে বড় রহস্য তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।