মমতার সঙ্গে একান্তে কথা! রাজনীতির মূল স্রোতে ফিরছেন মুকুল রায়?

Mukul Roy: যে মুকুল তৃণমূলের জন্ম থেকে সংগঠন বাড়ানোর কাজে দক্ষ ভূমিকা পালন করেছিলেন, সেই মুকুলই ২০১৭ এর পর দল ভাঙাতে সফল হয়েছেন।

Ramen Das
৫ মিনিট
মমতার সঙ্গে একান্তে কথা! রাজনীতির মূল স্রোতে ফিরছেন মুকুল রায়?

২০১৭ সাল। সেপ্টেম্বর মাস। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন আসতে মাত্র কয়েকমাস বাকি। বছর ফুরোলেই নির্বাচন। ঠিক সেই মুহূর্তেই সমস্ত জল্পনা-কল্পনা সত্যি করে তৃণমূল ছাড়লেন রাজ্যের রাজনৈতিক চাণক্য। মুকুল রায় যোগ দিলেন ভারতীয় জনতা দলে। 'ভাগ মুকুল ভাগ' বলা উত্তর প্রদেশের গেরুয়া নেতা সিদ্ধার্থদের ভাগিয়ে জাঁকিয়ে বসলেন মুকুল। দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বঙ্গ-বিজেপির রাশ খানিকটা নিলেন নিজের হাতে। একাই একশো দেখিয়ে একে একে ঘর ভাঙতে শুরু করলেন পুরনো দল তৃণমূলের! মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত সঙ্গীর গদ্দারিতে চাপে পড়ল সবুজ শিবির। অভিষেকময় তৃণমূলে বিরোধী-মুকুল ঠেকাতে আগমন ঘটল ভোট কুশলীর। এবার কে? মমতার এই আতঙ্কে দিন গুজরানে মুখ্য ভূমিকা নিলেন কাঁচরাপাড়ার রায়বাহাদুর।

তারপর গঙ্গা দিয়ে বয়েছে অনেক জল। সময়ের সঙ্গে সঙ্গেই পরিবর্তিত হয়েছে পরিস্থিতি। মুকুল একদা বিরোধী অভিষেকের হাত ধরে ফিরেছেন ঘরে। ফের আপন করেছেন মমতাকে। কিন্তু সেই মুকুলকে আর পাওয়া যায়নি নতুন করে। পাবলিক অ্যাকাউন্টস্ কমিটির পদ, আদালতে মামলা, সক্রিয়-নিষ্ক্রিয় মায়াজালে একপ্রকার অন্তর্ধানে গিয়েছেন মুকুল। বঙ্গের রাজনীতিতে প্রায় রায়হীন থেকেছেন তিনি। এবার সেই মুকুল নিয়েই ফের শুরু হয়েছে জল্পনা। একটি বৈঠকেই পারদ চড়ছে ফের। কারণ?

দেখা গিয়েছে দ্বাদশীর দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘণ্টা খানেক বৈঠক করেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। যে বৈঠক ২০১৭ সালের আগে হয়েছে একাধিকবার। অর্থাৎ দল ছাড়া, বিজেপি ছেড়ে আবার মমতার দলে ফেরার এক বছর পূর্ণ হলেও এমন একান্তে বৈঠকে বসেননি রাজ্যের দুই পোড়খাওয়া রাজনীতিক। তাহলে কেন এই বৈঠক? এই প্রশ্নেই শুরু হয়েছে একাধিক জল্পনা। তাহলে কি ফের নতুন উদ্যমে ফিরছেন মুকুল! অর্থাৎ রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছেন বাংলার চাণক্য! সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য, মানসিক সমস্যা কাটিয়ে আবার মমতার ডানহাত হতেই কি এগিয়ে যাচ্ছেন প্রবীণ রাজনীতিক মুকুল রায়।

অনেকেই বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বিদেশে। ঠিক তাঁর অনুপস্থিতির মধ্যেই এই বৈঠক জল্পনা বাড়িয়েছে বেশি। মুকুল রায় আবার সক্রিয় হতে চলেছেন, এই আবহ তৈরি হয়েছে। উল্লেখ্য, মুকুলের তৃণমূল ছাড়ার পিছনে শুধু সারদা, নারদা দুর্নীতিকাণ্ড বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার যে অভিযোগ ছিল, তাই-ই নয়, সামগ্রিকভাবে মমতার দলে একচ্ছত্র আধিপত্যের অবসানের আঁচ ছিল বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় 'কাঁটা মুকুল'কে দলত্যাগে উৎসাহিত করেন বলেই দাবি অনেকের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পান থেকে চুন খসলে ইলেকট্রিক শক! বিদেশে চাকরির নামে যেভাবে নয়া দাসত্বের শিকার ভারতীয়রা

Job Rackets in Myanmar: মেয়েদের দিয়ে সেইসব কাস্টমারের সঙ্গে ফোনে কথা বলাতো। যাতে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়। প্রথম প্রথম ১০০ কি ২০০ ডলার লগ্নিতে ভালো লাভ করতেন ক্রেতারা।

যদিও সেই প্রেক্ষাপট ছাড়িয়ে আজ মুকুল আবার দিদির ঘরে। প্রায় এক বছর নানা জল্পনা আর নিষ্ক্রিয় থাকার পর আবার তিনি চর্চায়। এই প্রসঙ্গে কী বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রাজ্যের প্রবীণ রাজনীতিক তথা তৃণমূল বিধায়ক, নেতা তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করেছিল ইনস্ক্রিপ্ট। যদিও মুকুল প্রসঙ্গ উঠতেই তাঁর জবাব, ''আমি ওঁর বিষয়ে কিছু বলতে পারব না। আমি তো জানতাম ওঁ অসুস্থ। এসব নিয়ে নেতৃত্ব বলতে পারবেন। আমি নই।''

নৈহাটির বিধায়ক, রাজ্যের বর্তমান সেচমন্ত্রী পার্থ ভৌমিক আর মুকুল রায়ের সম্পর্ক নিয়ে ২০১৭ সালের আগে-পরে কম আলোচনা হয়নি। তাঁর সঙ্গেও যোগাযোগ করি আমরা। তিনি ইনস্ক্রিপ্টকে বলেন, ''কী বৈঠক হয়েছে আর কী হবে, মুকুলদা বলতে পারেন। একমাত্র তিনিই জানেন। আমি কিছু বলতে পারব না এই প্রসঙ্গে।'' যদিও পার্থ ভৌমিক মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন, এই খবর প্রকাশ্যে আসে সম্প্রতি। তাহলে কি নতুন কোনও ইঙ্গিত। এই প্রসঙ্গে তিনি জানান, ''আমি বিজয়া দশমীর প্রণাম-শুভেচ্ছা জানাতে জেলার একাধিক প্রবীণ নেতার সঙ্গে দেখা করেছি, মুকুলদার সঙ্গেও সেই সূত্রেই। সেটা ওই বৈঠকের আগে।''

  • আপনার জন্য আরও কিছু লেখা
কংগ্রেস-বিজেপির আধিপত্য ছাপিয়ে যাদব রাজত্বের ধ্বজা উড়িয়েছিলেন মুলায়ম সিং যাদব

Mulayam Singh Yadav: মুলায়ম সিং যাদব। ৮২ বছর বয়সে হরিয়ানার মেদান্ত হাসপাতালে প্রয়াত হলেন উত্তরপ্রদেশের রাজনৈতিক এই নক্ষত্র।

মুকুলের সক্রিয় হওয়ার খবরে কী বলছেন তৃণমূল বিরোধীরা। সিপিআইএম নেতা শমীক লাহিড়ী ইনস্ক্রিপ্টকে বলেন, "আমরা ওঁর (মুকুল রায়) সম্পর্কে একটুও আগ্রহী নই। চোরেরা কখন কী করছেন, এই বিষয়ে বলে বা জেনে আমাদের কোনও লাভ নেই!'' প্রায় একই মত রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের। ইনস্ক্রিপ্টকে তিনি জানান, ''ওঁর (মুকুল রায়) প্রসঙ্গ নিয়ে ভালো বলতে পারবেন বিধানসভার অধ্যক্ষ। তাঁকে জানতে চান, বলে দেবেন হয়তো। ওঁর সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ নেই আমাদের।''

তৃণমূলের নেতারা, বিরোধী রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে মুকুল প্রসঙ্গে বলতে আগ্রহী না হলেও তাঁর সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার খবরে, রাজনীতিতে ঠিক কী আলোচনা শুরু হয়েছে। রাজনীতিক কারবারিদের একাংশের মতে; মুকুল রায় ২০১৬ পূর্ববর্তী সময়ে মমতার দলের সংগঠনে বিরাট ভূমিকা পালন করতেন। এমনকী জেলায়, জেলায় মুকুলের প্রভাব ছিল মমতার পরেই। অর্থাৎ জনপ্রতিনিধি বা সরকারের মন্ত্রী না হয়েও শুধুমাত্র দলীয় ক্ষেত্রে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় তুলনায় মুকুলের প্রভাব ছিল বেশি। উত্তর ২৪ পরগনা নয়, মুকুল-নিয়ন্ত্রণে ছিল উত্তরবঙ্গের একাধিক জেলাও। যে প্রেক্ষাপটে সংগঠন বাড়াতে, সিপিআইএম, কংগ্রেস ভেঙে নিজেদের দল ভারী করতেও মুকুলের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো!

দাবি, অনেকাংশেই সুবক্তা না হলেও দলের নির্বাচনে জয়লাভ, বিরোধীদের নিষ্ক্রিয় করার চেষ্টায় মুকুল ছিলেন নেপথ্য নায়ক। অর্থাৎ মমতার মুখ আর মুকুলের কৌশলেই চলছিল তৃণমূল। এই একচ্ছত্র আধিপত্যের বিস্তার খুব একটা ভালো চোখে নেয়নি তৎকালীন তৃণমূলের একাংশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় হওয়ার পর আগুনে ঘি পড়েছে। ক্রমেই নিষ্ক্রিয় হয়েছেন মুকুল। আর এই অবস্থায় বিজেপির বর্তমান গুরুত্বপূর্ণ নেতা, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকরাও মুকুলের হাত ধরেই দলবদল করেন ধীরে ধীরে। যে তৃণমূল মুকুলকে 'সাইড' করতে চেয়ে হারিয়েছিল, সেই তৃণমূলের দেওয়ালে ধাক্কা মারতে শুরু করেন রায়বাবু। ভাঙতে থাকে তৃণমূল। অনেকেই বলেন, মমতা অভিষেক ছাপিয়ে দলের নিয়ন্ত্রণ যদি মুকুলের হাতে চলে যেত, সেই ক্ষেত্রেও খুব একটা অবাকের কিছু ছিল না। কারণ, তৃণমূলের সংগঠনে নাকি এতটাই ভূমিকা ছিল মুকুলের!

ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুকুলের দল পরিবর্তন। সারদা-নারদায় জড়িয়ে যাওয়া, সিবিআই তদন্তের হাত ঘর বাঁচতে গদ্দারির মতো অভিযোগ উঠলেও এই মুকুল রায়, দিলীপ, রাহুল সিনহা প্রভাবেই বঙ্গ বিজেপিকে তুলে ধরেছিলেন অন্যভাবে। রাজ্যের নেতৃত্বের সঙ্গে খানিকটা অবস্থানগত পার্থক্য থাকলেও মুকুলই মূলত বিজেপিকে বঙ্গে আরও শক্ত করেন। ছেলে শুভ্রাংশু রায়কে প্রথম অবস্থায় পুরনো দলে রেখে অন্য দলের নেতা হওয়া কেন্দ্রে ফের ভূমিকা বাড়ানোর কৌশলেও প্রশ্ন উঠেছিল তলায় তলায় মমতার সঙ্গে যোগাযোগের তত্ত্ব নিয়ে। যদিও শুভেন্দু অধিকারীর বিজেপি যোগে স্পষ্ট হয় মুকুল-অসন্তোষ। ক্রমশ কোণঠাসা মুকুল অবশেষে ছাড়েন দল। এই সুযোগেই ফের তৃণমূলে ফেরেন তিনি। ততদিনে বিজেপির রাজ্যে ক্ষমতা লাভের স্বপ্ন ভেঙেছে। এই অবস্থায় ফের বিশ্বাসঘাতক তকমা আর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস্ কমিটির চেয়ারম্যান পদ নিয়ে শুরু হয় টানাপড়েন। আদালতে মামলা। পদ হারানো। একের পর এক মন্তব্য। তিনি বিজেপি না তৃণমূলের বিধায়ক, তাই নিয়েও বিতর্ক তৈরি হয় বারবার। মুকুল থাকেন মুকুলেই। তবে এদিনের এই বৈঠক সেই পুরনো মুকুলের দিকেই ইঙ্গিত করছে ফের।

মুকুল রায় ১৯৯৮ সালের আগে কংগ্রেসের সঙ্গে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রথম পর্বের সঙ্গী তিনি। এই মুকুলকে সঙ্গে নিয়েই নতুন দল গঠন করেন মমতা। তৈরি হয় তৃণমূল কংগ্রেস। দেশে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হন মুকুল রায়। মমতার রেলমন্ত্রক ছাড়া, দীনেশ ত্রিবেদীর উপর ভরসা রাখার পরেও একটা সময় ভাড়া বাড়ানো বিতর্কে দীনেশের পরিবর্তে রেলমন্ত্রী হন মুকুল। এর আগে থেকেই মমতার বিকল্প হিসেবে দিল্লির অলিন্দে প্রভাব বাড়ে তাঁর। ২০০৬ সাল থেকে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হিসেবে কাজ শুরু করেন মুকুল।

অনেকেই বলছেন, একের পর এক দুর্নীতি ইস্যু আর পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল নেতার জেলবন্দি অবস্থায় ফের চাপে রয়েছে তৃণমূল। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে দলের ভাবমূর্তি এবং সংগঠনের বিস্তারে, দল ভাঙাকে আটকে দিতে কাঁটা দিয়েই কাঁটা তুলতে চাইছেন মমতা! অর্থাৎ যে মুকুল তৃণমূলের জন্ম থেকে সংগঠন বাড়ানোর কাজে দক্ষ ভূমিকা পালন করেছিলেন, সেই মুকুলই ২০১৭ এর পর দল ভাঙাতে সফল হয়েছেন। ঠিক সেই কারণেই পঞ্চায়েত নির্বাচনের আগেই মুকুলকে দিয়েই এক ঢিলে দুই পাখি তাড়াতে চাইছেন তৃণমূলনেত্রী। এক, তৃণমূল শুভেন্দু-ঘনিষ্ঠ বৃত্ত সহ, সংগঠনের ক্ষেত্রে মুকুলের অভিজ্ঞতা কাজে লাগানো। দুই, পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে গঞ্জে বিজেপির সংগঠনের হালহকিকত জানা মুকুলের সাহায্য নিয়ে নিজেদের শক্তিশালী করার চেষ্টা। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব একটা আপত্তি জানাবেন না বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।