ইজরায়েল-ইরান সংঘর্ষে কেন ট্রাম্পের নিশানায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি?

Israel-Iran conflict: শুরু হয়েছে ট্রাম্প এবং খামেনির মধ্যে  বাগবিতণ্ডা। সোশ্যাল মিডিয়ায় লাগাতার এক অপরকে নিশানা করে বার্তা দিচ্ছেন তাঁরা।

inscript
৩ মিনিট
ইজরায়েল-ইরান সংঘর্ষে কেন ট্রাম্পের নিশানায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি?

ইজরায়েল-ইরান যুদ্ধ চলছেই। আজ পঞ্চমদিন। ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ' চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনির বক্তব্যও এসেছে। শুরু হয়েছে ট্রাম্প এবং খামেনির মধ্যে বাগবিতণ্ডা। সোশ্যাল মিডিয়ায় লাগাতার এক অপরকে নিশানা করে বার্তা দিচ্ছেন তাঁরা।

ট্রাম্প মঙ্গলবার(১৭ জুন) সকালেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি কোনও ভাবে আমেরিকার উপর আক্রমণ করার চেষ্টা করে, তা হলে ‘তছনছ’ করে দেওয়া হবে। রাতে তিনি টার্গেট করলেন ইরানের সর্বোচ্চ নেতা তথা ক্ষমতার নিয়ন্ত্রক আয়াতোল্লা আলি খামেনিকে।

ট্রাম্প বলেছেন, ইরানের সবোর্চ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ্ আলী খামেনি 'এখনকার মতো নিরাপদ' অর্থাৎ তাকে এখুনি হত্যা করার পরিকল্পনায় সায় নেই যুক্তরাষ্ট্রের। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, “ইরানের আকাশের ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।” খামেনিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা ভালো করেই জানি ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি একজন সহজ টার্গেট কিন্তু সেখানে নিরাপদ – আমরা সেখান থেকে তাঁকে বের করে আনব না, অন্তত আপাতত নয়।” এখানে বের করে আনব না বলতে হত্যার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, “আমাদের ধৈর্য কমে আসছে” সতর্ক করে বলেন, “নিঃশর্ত আত্মসমর্পণ!”

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিভিন্ন ভাষার অ্যাকাউন্টে লাগতার পোস্টে করে খামেনি বলেছেন, ইরান “কখনও জায়নিস্টদের(ইহুদিবাদীদের) সাথে আপস করবে না।” তিনি আরও উল্লেখ করেন, “আমরা জায়নিস্টদের (ইহুদিবাদীদের) কোনো দয়া দেখাব না ” অন্য আরও কিছু পোস্টে বলেছেন “যুদ্ধ শুরু”।

তেহরানকে আত্মসমর্পণের বার্তা দিয়ে ট্রাম্প কার্যত ইজরায়েলের সুরেই হুমকি দিয়ে বলেছেন, ‘‘ইরানের আকাশ এখন আমাদের দখলে।’’ অন্য দিকে, নেতানিয়াহু জানিয়েছেন, তিনি মনে করেন খামেনিকে হত্যা করতে পারলেই তেল আভিভ-তেহরান সংঘাতের ইতি হবে।

অন্যদিকে, রবিবার(১৫ জুন) রয়টার্স প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছিল, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার খামেনিকে হত্যা করতে চেয়েছিল। ওই প্রতিবেদনে এও জানানো হয় যে, তবে সেটি আটকে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আবার মঙ্গলবার (১৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি জি-৭ সম্মেলন ছেড়ে বেরিয়ে যেতেই চাঞ্চল্য শুরু হয়েছিল। সম্মেলন থেকে বেরিয়ে বলেছিলেন, ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ থামানোর থেকেও বড় কিছু করতে চলেছেন তিনি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কানাডায় চলছে এই জি-৭ সম্মেলন। ইরান-ইজ়রায়েল সংঘাতের আবহে অন্য মাত্রা পেয়েছে এই বৈঠক। ইরান-ইজ়রায়েল সংঘাতে নেতানিয়াহুর দেশের পক্ষেই সমর্থন জানিয়েছে G7-এ উপস্থিত রাষ্ট্রনেতারা। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে কী পদক্ষেপ করতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সেই নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বা এইচআরএএনএ জানিয়েছে, ১৩ জুন ভোররাত থেকে ইজরায়েলের হামলা শুরুর পর এখনও পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন ইরানে। নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক ছিলেন বলেও জানিয়েছে সংস্থাটি। ১৮ জুন ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ- ৩৫ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে।অন্যদিকে, ইরানের ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়, হামলার টার্গেটগুলোর মধ্যে একটি ছিল ইসরায়েলের মেরন বিমানঘাঁটি। তবে ইসরায়েলের এই বিমানঘাঁটিতে আসলেই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। যুদ্ধকালীন সময়ে ইসরায়েলে সামরিক ‘সেন্সরশিপ’ চলমান রয়েছে। বিশেষ করে সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটলে, সে বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের অনুমতি দেওয়া হয় না বলে জানিয়েছে আল-জাজিরার।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

পিস বন্ড কী, কেন দিতে হয়? নেহা বোরার আপত্তিতে নতুন করে প্রশ্নের মুখে ঔপনিবেশিক আমলের আইন

Peace Bond: শান্তিপূর্ণ প্রতিবাদ করলেই কি দিতে হবে পিস বন্ড? AISA-র জাতীয় সভাপতি নেহা বোরার আপত্তিতে নতুন করে বিতর্কে ঔপনিবেশিক আমলের প্রতিরোধমূলক আইন। ব্রিটিশ আমল থেকে স্বাধীন ভারত, CrPC থেকে BNSS—কীভাবে বদলেছে এই আইনি ব্যবস্থা? কেন কাউকে ১০ হাজার টাকার মুচলেকা দিতে বলা হয়? কী বলছে আইন?

রামলীলা ময়দানের সভায় ভিড় দেখাতে এআই ছবি? কতটা সত্যি?

Ramlila Maidan AI image controversy: দিল্লির রামলীলা ময়দানে ১ নভেম্বরের ‘ইন্ডিয়া’ জোটের সমাবেশে ভিড় ও এআই ছবি ব্যবহার নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বিতর্ক তুঙ্গে। ভাইরাল ছবিগুলোর সত্যতা কী?

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।