লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র! কেন একটি কথাও বলতে দেওয়া হলো না সাংসদকে?

Mahua Moitra expelled from Lok Sabha : এথিক্স কমিটির প্রতিবেদনকে শিরোধার্য করেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে।

inscript
২ মিনিট
লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র! কেন একটি কথাও বলতে দেওয়া হলো না সাংসদকে?

কী হতে চলেছে তা একপ্রকার জানাই ছিল। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল মাত্র। টাকা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী যে প্রস্তাব পেশ করেন, তা ধ্বনিভোটে পাস হয়ে যায়। 'ক্যাশ ফর কোয়ারি', দীর্ঘদিন ধরেই এই অভিযোগ বিজেপি তুলে এসেছে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এথিক্স কমিটির প্রতিবেদন আসা মাত্রই লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়াকে। অভিযোগ ছিল, সংসদে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করার জন্য, আক্রমণ করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ ২ কোটি টাকা নিয়েছেন মহুয়া। এর পাশাপাশি বিবিধ 'বিলাস সামগ্রী'-ও উপহার হিসেবে নেওয়ার অভিযোগ রয়েছে৷

শুধু তাই নয়, সংসদের ওয়েবসাইটে একটি গোপন অ্যাকাউন্টে লগ-ইন বিষয়ক তথ্যও তিনি বাইরের ব্যক্তির সঙ্গে শেয়ার করেছেন বলে অভিযোগ যাতে হিরানন্দানি সরাসরি প্রশ্ন পোস্ট করতে পারেন। বরাবরই মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন মহুয়া। তৃণমূল কংগ্রেসের এই মুখ বিজেপি বিরোধী তীব্র স্বর হিসেবে নিজেকে স্থাপন করেছিলেন দাপটেই। বহিষ্কারের ঘটনার আগে মহুয়া মৈত্র নিজেই জানিয়েছিলেন লগ-ইন তথ্য তিনি শেয়ার করেছিলেন ঠিকই কিন্তু ঘুষের অভিযোগ সর্বৈব মিথ্যা।

এথিক্স কমিটি প্রায় ৫০০ পাতার এক রিপোর্ট পেশ করে। এই প্রতিবেদন ঘিরে ক্ষমতাসীন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। প্রতিবেদনটি উপস্থাপিত হওয়ার পরে সংক্ষিপ্ত আলোচনা হয় তা নিয়ে। বিরোধী সাংসদরা কমিটির এই ফলাফল খতিয়ে দেখার জন্য আরও সময় দাবি করেন। সংসদে মহুয়া মৈত্রকে বলতে দেওয়ার দাবিও ওঠে প্রবল। দাবি ধোপে টেকে না। এথিক্স কমিটির প্রতিবেদনকে শিরোধার্য করেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহুয়া মৈত্রের 'চরিত্র' নিয়েই চর্চা স্রেফ! কোথায় গেল আদানির দুর্নীতির প্রশ্নগুলি?

Mahua Moitra : যে এথিক্স কমিটি মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছে তা স্পিকারের কাছে পৌঁছনোর আগে আদানি অধিগৃহীত এনডিটিভির কাছে কি করে চলে যায়?

লোকসভার স্পিকার ওম বিড়লা মহুয়া মৈত্রকে কথা বলার অনুমতি দিতে চাননি। ২০০৫ সালের একটি ঘটনার উদাহরণ টানেন তিনি। সেবার বিজেপির ছয়জন সহ ১০ জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল এমনই এক বিতর্ক ওঠায়। সেইসময় লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় জানান, রিপোর্ট পেশ হয়ে যাওয়ার পর অভিযুক্ত সাংসদদের সংসদে কথা বলার কোনও অধিকার নেই।

মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, "অবৈধ উপহার গ্রহণের অভিযোগগুলি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত এবং অনস্বীকার্য", এবং "সেই ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়া, যার সঙ্গে তিনি লগ-ইন ডিটেইলস শেয়ার করেছেন তা একজন সংসদ সদস্যের অসামাজিক এবং অনৈতিক আচরণ"।

বহিষ্কারের পর মহুয়া মৈত্র বলেন, এথিক্স কমিটি প্রমাণ ছাড়াই কাজটা করেছে। "... যদি এই মোদি সরকার মনে করে যে আমাকে বহিষ্কার করে তারা আদানি ইস্যুটি থামিয়ে দিতে পারে, তবে বলি যে তাড়াহুড়ো এবং যথাযথ প্রক্রিয়ার অপব্যবহার করেছেন আপনারা তা প্রমাণ করে যে আদানি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।"

এথিক্স কমিটির চূড়ান্ত সুপারিশ ছিল, "সাংসদ মহুয়া মৈত্র সপ্তদশ লোকসভার সদস্যপদ থেকে বহিষ্কৃত হতে পারেন"। কংগ্রেস সাংসদ মণীশ তেওয়ারি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং জেডিইউ সাংসদ গিরিধারী যাদব কমিটির সুপারিশের বিরোধিতা করেছিলেন। অন্যদিকে, বিজেপি সাংসদ ডাঃ হিনা ভি গাভিত এবং অপরাজিতা সারঙ্গি এথিক্স কমিটির সুপারিশকে সমর্থন করেন। ওই রিপোর্টে মহুয়া মৈত্রের "অনৈতিক, জঘন্য এবং অপরাধমূলক আচরণের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক আইনি প্রাতিষ্ঠানিক তদন্তের" আহ্বানও জানানো হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?