তিন মাসের একরত্তি মেয়েকে গরম রড দিয়ে বারবার ছ্যাঁকা! কারণ শুনে আঁতকে উঠছে গোটা ভারত

Baby Girl killed with Hot Iron Rod India : একবার নয়, অন্তত ৫১ বার ছ্যাঁকা দেওয়া হয়েছে সেই মেয়েটিকে। ছোট্ট শরীর এই অত্যাচার নিতে পারেনি।

inscript
২ মিনিট
তিন মাসের একরত্তি মেয়েকে গরম রড দিয়ে বারবার ছ্যাঁকা! কারণ শুনে আঁতকে উঠছে গোটা ভারত

বয়স মাত্র তিন মাস। ফুটফুটে একটি মেয়ে। সন্তানের জন্ম হলে যে কেনও বাড়িতেই আনন্দের পরিবেশ তৈরি হয়। কিন্তু এখানে সেই আনন্দের পরিবেশই বদলে গেল আর্তনাদে। উঠে এল নৃশংস, ঘৃণ্য একটি ঘটনা। মাত্র তিন মাস বয়সি ওই ফুটফুটে মেয়েটিকে লোহার রড গরম করে ছ্যাঁকা দেওয়া হল। একবার নয়, অন্তত ৫১ বার ছ্যাঁকা দেওয়া হয়েছে সেই মেয়েটিকে। ছোট্ট শরীর এই অত্যাচার নিতে পারেনি। পৃথিবীর আলো ঠিক করে দেখার আগেই সে মারা গেল। ২০২৩ সালের শুরুতেই এমন খবর সামনে আসতে হতভম্ব হয়ে গেল নেট দুনিয়া। আর এমন ঘটনা ঘটেছে খোদ ভারতে।

ঠিক কী ঘটেছে? মধ্য প্রদেশের শাহদল জেলার এক প্রত্যন্ত গ্রামে তিন মাস আগে জন্মায় একটি মেয়ে। এতদিন ঠিকঠাকই চলছিল সব। হঠাৎই দিন কয়েক আগে বাচ্চাটির শরীর খারাপ হয়। প্রবল জ্বর, শ্বাসকষ্ট, প্রচণ্ড কষ্ট পাচ্ছিল মেয়েটি। এরকম কোনও সমস্যা হলে সেই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা শুরু হয়। কিন্তু এখানে সেসব কিছুই হয়নি। ডাক্তারের নিয়ে যাওয়ার আগে ওই একরত্তি শিশুটির মা-বাবা তাকে নিয়ে যায় স্থানীয় এক ওঝার কাছে। বলে রাখা ভালো, মধ্য প্রদেশের ওই গ্রামটি মূলত আদিবাসী অধ্যুষিত। ওখানে প্রথাগত ডাক্তার, চিকিৎসার থেকে এই ঝাড়ফুঁক আর ওঝাকেই বেশি বিশ্বাস করেন সেখানকার প্রান্তিক মানুষেরা।

তিন মাসের ছোট্ট মেয়েটির শরীর খারাপ হওয়ার পর সেই ওঝার কাছেই নিয়ে গেলেন তাঁর মা-বাবা। তারপরই ঘটল সেই নৃশংস ঘটনা। তার দাবি, হয়তো ঝাড়ফুঁক করলে এই শিশুটি ঠিক হয়ে যাবে। সেই ‘পদ্ধতি’ মেনেই লোহার রড গরম করে বারবার সেই শিশুটিকে ছ্যাঁকা দিতে শুরু করে। একবার নয়, দু’বার নয়; অন্তত ৫১ বার! লোহার গরম রডের ছ্যাঁকা খাওয়ার পর তিন মাসের একটা বাচ্চার অবস্থা কী হতে পারে? সেটা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে। ঠিক সেটাই হল। যন্ত্রণা সহ্য করতে না পেরে মারাই গেল সেই একরত্তি মেয়েটি! শেষমেশ গোপনে তাকে কবরও দিয়ে দেয় তার মা-বাবা!

এই খবর সামনে আসার পর তড়িঘড়ি আসরে নামে প্রশাসন। কবর থেকে একরত্তি মেয়েটির মৃতদেহ তুলে ময়নাতদন্ত করা হয়। তখনই সামনে আসে আসল রহস্য। মৃত্যুর দিন ১৫ আগে থেকেই অসুস্থ ছিল ওই শিশুটি। জানা যায়, আদতে নিউমোনিয়া হয়েছিল একরত্তি মেয়েটির। সেজন্যই শরীর খারাপ হয়েছিল তার। তাহলে তো হাসপাতালে নিয়ে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যেত! ঠিকঠাক চিকিৎসা হলে অল্প দিনের মধ্যে সুস্থও হয়ে যেত মেয়েটি। কিন্তু এমন পরিণতি তো দেখতে হতো না!

এখানেই উঠে আসে কুসংস্কারের প্রসঙ্গ। ২০২৩-এ বিজ্ঞানের ব্যাপক অগ্রগতির সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা। ভারতেও একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার, মঙ্গলযান, চন্দ্রযানের কাজ হচ্ছে। প্রতিটা রাজ্যে বারবার বিজ্ঞান সচেতনতার প্রচার চালানো হচ্ছে। তারপরও অন্ধ বিশ্বাস, কুসংস্কার ছেয়ে রয়েছে, তার প্রমাণ মধ্য প্রদেশের এই ঘটনা। এখনও প্রকৃত শিক্ষা আর বিজ্ঞানের আলো সব জায়গায় পৌঁছয়নি – চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল ২০২৩-র ভারত।

এটা কি বিক্ষিপ্ত ঘটনা? তা হয়তো নয়। মধ্য প্রদেশের ওই বিশেষ এলাকায় এরকম লোহার রড গরম করে ঝাড়ফুঁকের চল আছে। তাহলে কি বিজ্ঞানের আলো সেখানে পৌঁছয়নি? এই প্রশ্নটাই তুলে দিয়ে গেল ওই তিন মাসের ছোট্ট মেয়েটি। কুসংস্কারের জন্য আর কত বলি দিতে হবে সবাইকে? এই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।